29/07/2026
টক লাভার আপু/ভাইয়াদের জন্য আমাদের নতুন আইটেম রেডি।
যে আচারটা দেখতে পাচ্ছেন এটা এখনো পুরোপুরি রেডি না ডেলিভারির জন্য। এটা আরেকটু রোদে শুকিয়ে ডুবো তেলে ভিজিয়ে রাখা হবে।
বেশি করে শুকানো+ বেশি তেলে ডুবিয়ে রাখার কারণে এটা ১-২ বছরে নষ্ট হয় না।জাস্ট আপনি চামচ দিয়ে একটা আমের টুকরো উঠিয়ে ভাত,খেঁচুড়ি বা ঝালমুড়ি এসবের সাথে খাবেন।
এখন কথা হলো, এই আচারটা কিন্তু একদম টক,চিনিমুক্ত।যারা টক পছন্দ করেন না, তাদের জন্য এটা না।আর যারা টক পছন্দ করেন তারা চোখ বন্ধ করে নিতে পারেন।
মুখে রুচি না থাকলেও, এক প্লেট ভাতের সাথে যেকোনো তরকারি + এই এক টুকরো আচার নিয়ে খেয়ে নিতে পারবেন।
আমার প্রেগন্যান্সির সময় আমি কিছুই খেতে পারছিলাম না,একদিন কি মনে করে ভাতের সাথে এই আচারটা নিয়েছিলাম। তারপর থেকে এই আচার টা দিয়ে ভাত খেতে পারতাম। তখন থেকে আমি এটা সেলের সিদ্ধান্ত নেয়।কিন্তু এই সেই ব্যস্ততায় আর করা হয় নি।
তাই প্রেগন্যান্সি আপুদের আমি সাজেস্ট করবো মুখে রুচি না থাকলে ভাতের সাথে এই আচারটা খেতে পারেন।