Imti's Kitchen

Imti's Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imti's Kitchen, Restaurant, Dhaka.

31/12/2022

মহাকালের অতলে বিলীন হয়ে গেলো আরও একটি বছর। সম্মুখে উঁকি দিচ্ছে নতুন এক ভোর। সবার সুখময় হোক আগামী বছর।
Happy New Year 2023

18/05/2022
বাখরখানির নামকরণের ইতিহাস :ছোট আকৃতির রুটির মতো দেখতে খাঁজকাটা এক ধরনের গোল খাবারের নাম বাকরখানি। ময়দা দিয়ে তৈরি করা হ...
20/12/2021

বাখরখানির নামকরণের ইতিহাস :

ছোট আকৃতির রুটির মতো দেখতে খাঁজকাটা এক ধরনের গোল খাবারের নাম বাকরখানি। ময়দা দিয়ে তৈরি করা হয়। ময়দার খামির থেকে রুটি বানিয়ে তা মচমচে বা খাস্তা করে মাটির চুলোয় ভেঁজে বাকরখানি তৈরি করা হয়।

জনশ্রুতি অনুসারে, জমিদার আগা বাকের তথা আগা বাকের খাঁর নামানুসারে এই রুটির নামকরণ করা হয়েছে। ইতিহাস ঘেটে জানা যায়, নবাব মুর্শিদকুলী খাঁর দত্তক ছেলে আগা বাকের। প্রখর মেধার অধিকারী আগা বাকের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী ছিলেন। রাজধানী মুর্শিদাবাদের নর্তকী খনি বেগম এবং আগা বাকের পরস্পরের প্রেমে পড়েন। কিন্ত উজিরপুত্র নগর কোতোয়াল জয়নাল খান ছিল পথের কাঁটা। সে খনি বেগমকে প্রেম নিবেদন করলে তিনি জয়নাল খানকে প্রত্যাখান করেন।

প্রত্যাখ্যাত হয়ে জয়নাল খনি বেগমের ক্ষতির চেষ্টা করে এবং খবর পেয়ে বাকের সেখানে যান ও তলোয়ারবাজিতে জয়নালকে হারিয়ে দেন। অন্যদিকে জয়নালের দুই বন্ধু উজিরকে মিথ্যা খবর দেয় যে, বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করেছে। উজির ছেলের হত্যার বিচার চায়। নবাব মুর্শিদকুলী খাঁ পুত্র বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করার নির্দেশ দেন। অবশেষে বাকেরের হাতে মারা যায় বাঘ।

এদিকে জয়নালের মৃত্যুর মিথ্যা খবর ফাঁস হয়ে যায় ও সে জোর করে খনি বেগমকে ধরে নিয়ে যায় দক্ষিণবঙ্গে। উদ্ধার করতে যান বাকের ও খনি বেগমকে। পিছু নেন উজির জাহান্দার খান। ছেলে জয়নাল খান বাকেরকে হত্যার চেষ্টা করলে উজির নিজের ছেলেকে হত্যা করেন তলোয়ারের আঘাতে। এই অবস্থাতে জয়নাল খনি বেগমকে তলোয়ারের আঘাতে হত্যা করে।

বাকেরগঞ্জে সমাধিস্থ করা হয় খনি বেগমকে। আর বাকের সবকিছু ত্যাগ করে রয়ে গেলেন প্রিয়তমার সমাধির কাছে– দক্ষিণবঙ্গে। বাকের খাঁর নামানুসারেই বাকলা-চন্দ্রদ্বীপ (পটুয়াখালি-বরিশাল) অঞ্চলের নাম হয় বাকেরগঞ্জ।

অপর মত অনুযায়ী, মির্জা আগা বাকের ঢাকায় বাকরখানি রুটি প্রচলন করেন। তিনি বৃহত্তর বরিশালের জায়গীরদার ছিলেন। তার প্রেয়সী ছিল আরামবাগের নর্তকী খনি বেগম। তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে কথিত আছে। পরবর্তীতে আগা বাকের ২য় মুর্শিদকুলী খাঁর কন্যাকে বিয়ে করেন।

কিন্তু খনি বেগমের স্মৃতি তিনি ভুলে যাননি। তার আবিস্কৃত এবং প্রিয় খাদ্য বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেমকাহিনীর ওপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল বাকের-খনি রুটি। পরবর্তীতে এই নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে।

আসসালামু আলাইকুম
27/11/2021

আসসালামু আলাইকুম

Restaurant

Address

Dhaka

Telephone

+8801611733945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imti's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category