Arju Catering Service

Arju Catering Service Hi all, my name is Arju and I love to cook. Please follow my page to keep up with the latest news, and write a message to order.

27/11/2025

ছোলার শাক।

আমাদের বাংলার শাকের বৈচিত্র্যে বলে শেষ করা যাবে না। এই বঙ্গের মিষ্টি পলিমাটির মতোই আমাদের গাছগাছালির মধ্যে এক অন্য রকম স্বাদ পেলবতা হয় যা পৃথিবীর অন্য কোথাও হয় কিনা জানিনা। এই পলিমাটির গুণে এবং এখানকার আবহাওয়ার কারণেই আমাদের শাক-সবজির স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণে একটা নিজস্ব বৈশিষ্ট্য হয়ে থাকে, যা সত্যিই অনবদ্য। ছোলার শাকের সেই হালকা তেতো আর পেলব স্বাদটা মনকে এক অনাবিল প্রসন্নতায় ভরিয়ে দেয়।

মঙ্গল কাব্যে সরাসরি "ছোলার শাকের" উল্লেখ না থাকলেও, মধ্যযুগের বাংলা সাহিত্যে, বিশেষ করে মুকুন্দরামের কাব্যে "মিষ্টি স্বাদের ঘন ছোলার ডাল" এবং "বথুয়া, সরষে শাক"-এর মতো শাক-সবজির কথা পাওয়া যায়। মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যেও অংশ সে যুগের রসনা-বিলাসের নমুনা ব্যাপক ভাবে উঠে আসে। মাছ-মাংস বাদ দিয়েও হেলেঞ্চা, কলমি, গিমা, পুঁই, কচু ইত্যাদি শাকের কথা বাঙালির খাদ্য তালিকায় স্থান পেয়েছে দেখতে পাই। আবার চৈতন্যচরিতামৃত গ্রন্থ অনুযায়ী চৈতন্যদেবের মা তাঁকে কুড়ি রকমের শাক রান্না করে খাইয়ে ছিলেন। কলমি, নটে, নালিতা, নিম, পলতা, হেলেঞ্চা, পুঁই, বেতাগ, বেনাতি ইত্যাদি। যা থেকে অনুমান করা যায় তৎকালীন রন্ধনপ্রণালীতে ছোলার ডালের মতো বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যবহার প্রচলিত ছিল। বর্তমানে আমরা "ছোলার শাক" বলতে সাধারণত ছোলার ডালের ডগা ও কচি পাতা দিয়ে তৈরি সুস্বাদু নিরামিষ পদকে বোঝানো হয়েছে।

যাইহোক এই ছোলার শাক সমন্ধে আজ একটু জানার চেষ্টা করবো। এর শাকের স্বাদ সাধারণত হালকা মিষ্টি ও সামান্য কষা বা তেতো ভাব মিশ্রিত। এই স্বাদই একে অন্য শাক থেকে আলাদা করে। এর ছোলা দ্বিবীজপত্রী উদ্ভিদ। ছোলার গাছ ২০ থেকে ৫০ সেমি পর্যন্ত লম্বা হয় তবে ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ছোলার কাণ্ডের দুই পাশে পালকের মতো পাতা থাকে। যাকে আমরা ছোলার শাক বলি। এর একটি শুঁটিতে দুই থেকে তিনটি করে ডাল বীজ থাকে। ফুলগুলি সাদা, বা কখনও কখনও লালচে নীল রঙের হয়। এই শাক আমাদের এখানে সাধারণত শীতকালে বেশি পাওয়া যায়।

এটি প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং আয়রন-এ সমৃদ্ধ, যা আমাদের চোখের স্বাস্থ্য ও রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। এই সবুজ শাক কোষ্ঠকাঠিন্য ও ওজন কমাতেও সহায়ক- নিয়মিত ছোলা শাক গ্রহণ আমাদের পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষ করে এটি আমাদের পেটের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। শুধু তাই নয়, ডায়াবেটিস রোগীদের জন্যও এটি খুবই উপকারী। ক্রমবর্ধমান ওজন কমাতে এটি খুবই কার্যকরী শাক। এতে খুব কম ফ্যাট থাকায় এটি ওজন কমাতে সহায়ক। আবার অন্যদিকে ছোলা দানা অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য উপাদান এর মধ্যে আছে প্রোটিন বা আমিষের উল্লেখযোগ্য উৎস। ছোলায় আমিষের পরিমাণ মাংস বা মাছের আমিষের পরিমাণের প্রায় সমান। তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ-মাংস পরিমাণে কম থাকলেও চলে।

সাধারণত একে আলু বা বেগুন দিয়ে ভাজা, অথবা নারকেল কোরা এবং কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বা শুক্তো-ধরনের পদ বানানো হয়। তবে, সবচেয়ে জনপ্রিয় হল শুধু সামান্য তেল, নুন ও লঙ্কা দিয়ে ভেজে খাওয়া, আবার সর্ষের তেল, কালোজিরা, শুকনো লিঙ্কদিয়ে সঙ্গে সেদ্ধ ছোলারডাল চলার শাক ভাজা এক অনবর্ধ খাদ্য উপাদান। যা গরম ভাতের সাথে দারুণ জমে! আবার ছোলার ডাল, তরকারিতে ছোলা, সেদ্ধ ছোলা ভাজা, ছোলার বেসন, ছোলা ভুনা - নানান উপায়ে ছোলা খাওয়া যায়।

By -শেফ মনু। fans
(Please Follow, likes, shears and comments) 🙏

26/11/2025
26/11/2025

🍫 Double Chocolate Banana Layer Cake

⭐ Cake Ingredients
• 1 ¾ cups flour (220 g)
• ¾ cup cocoa powder (60 g)
• 1 ½ teaspoons baking powder
• 1 ½ teaspoons baking soda
• ½ teaspoon salt
• 3 large, very ripe bananas (mashed – ~1 ¼ cups)
• 1 cup sugar (200 g)
• ½ cup brown sugar (100 g)
• 2 large eggs
• ½ cup milk
• ½ cup yogurt or sour cream
• ½ cup vegetable oil
• 1 teaspoon vanilla
• ½ cup hot water or hot coffee
• 1 cup chocolate chips



🍫 For the Chocolate Cream
• 200 g butter (at room temperature)
• 2 ½ cups powdered sugar
• ¾ cup cocoa powder
• 100 g melted dark chocolate (cooled)
• 4–6 tablespoons milk
• 1 teaspoon vanilla



🍰 Preparation

1️⃣ Prepare the Cake
1. Preheat the oven to 350°F (175°C).
2. Grease two 8-inch cake pans and line the bottoms with parchment paper.
3. Mix the dry ingredients in a bowl:
flour + cocoa + baking powder + baking soda + salt.
4. In a separate bowl:
whisk together the mashed banana + sugars + eggs + milk + yogurt + oil + vanilla.
5. Add the dry ingredients and mix.
6. Slowly add the hot water/coffee (the batter should be runny).
7. Add the chocolate chips.
8. Divide the batter evenly between the two pans.
9. Bake for 28–32 minutes.
A toothpick may come out slightly moist (this is normal — the cake should be soft).
10. Let the cakes cool completely.



2️⃣ Chocolate Cream
1. Beat the butter for 3–4 minutes until fluffy.
2. Add powdered sugar + cocoa.
3. Add melted and cooled dark chocolate.
4. Add 4–6 tablespoons of milk, depending on the consistency, to achieve a smooth cream.



3️⃣ Assembling the Cake
1. Place the first cake on a serving plate.
2. Spread a generous amount of chocolate cream on top.
3. Place the second cake layer on top.
4. Cover the entire cake with cream.
5. You can sprinkle chocolate chips or grated chocolate on top.



✨ Tips
• The riper the banana, the better the aroma.
• Hot coffee deepens the chocolate aroma (without changing the taste).
• If you let the cake rest overnight, it will be much softer and richer.

26/11/2025
26/11/2025

Warning: These chocolate flavors may be addictive 🍫🔥
• Once you try it, there's no turning back 🤤🤎
• Say hello to your new chocolate addiction 😋🍫
• So good… so chocolatey… so irresistible ✨

26/11/2025
26/11/2025

চুকাই বা চুকুর: পরিচিতি, ব্যবহার ও গুণাগুণ।

চুকাই (বৈজ্ঞানিক নাম: Hibiscus sabdariffa) একটি মালভেসি (Malvaceae) গোত্রের উপ গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি মূলত তার টক স্বাদযুক্ত টকটকে লাল রঙের ফলের জন্য বিশেষ পরিচিত। ক্রান্তীয় আফ্রিকা থেকে উদ্ভূত এই উদ্ভিদটি বর্তমানে দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং লাতিন আমেরিকা সহ বিশ্বের বহু দেশে সমাদৃত। ফলটি টক স্বাদযুক্ত; রঙ গাঢ় লাল। পৃথিবীর অনেক দেশেই এই গাছের বাণিজ্যিক চাষ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই ফল পাওয়া যায়। আমাদের বাংলাদেশের প্রায় সর্বত্রই এই ফলটি জন্মে, তবে বাণিজ্যিক চাষ হয় না। ক্রান্তীয় আফ্রিকা চুকাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয়। আমাদের বঙ্গদেশে এটি বাণিজ্যিকভাবে চাষ না হলেও প্রায় সর্বত্রই জন্মে বা পাওয়া যায়। এর বহুমুখী ব্যবহার জন্য - খাদ্য, পানীয় এবং আঁশ উৎপাদনে - একে একটি বিশেষ উদ্ভিদের মর্যাদা দিয়েছে।

দেশ-বিদেশে চুকাইয়ের নানা নাম আছে। বাংলার অঞ্চলভেদে এই ফলটি বিচিত্র সব নামে পরিচিত। সাধারণ বাংলায় এটি অঞ্চল ভেদে নানা নামে পরিচিত যেমন মেদিনীপুরে এবং বাঁকুড়ায়া প্রচলিত নাম- চুকুর, মেস্তা, মেট্টস। রাজশাহী - চুকাই। খুলনা ও সাতক্ষীরা - অম্ব মধু বা অম্বল মধু। ধামরাই ও মানিকগঞ্জ - চুকুল। কুমিল্লা - মেডশ, মেট্টস বা মেষ্টা। চট্টগ্রাম - হঁরোগুলো। সিলেট - হইলফা এবং পার্বত্য চট্টগ্রাম (চাকমা) - আমিল্যে। তাছাড়া ভারতের আসাম ও কেরালা - টেঙ্গামোরা, লালচাটনি। ইংরেজি - রোজেলা (Roselle), সরেল (Sorrel). মধ্যপ্রাচ্য ও ইরান - কারকাদি, চায়ে-তরশ। আফ্রিকা ও ইন্দোনেশিয়া - বিসাপ, রোসেলা।

উদ্ভিদ তাত্ত্বিক বৈশিষ্ট্য মধ্যে এটি একটি অপ্রকৃত ফল হিসেবে পরিচিত। আমরা চুকাইয়ের যে অংশটি খাই, তা মূলত এর বৃতি (Calyx)। এটি গর্ভাশয়কে ঘিরে থাকে এবং অত্যন্ত পাতলা হয়। এর গর্ভাশয়টি বেশ বড় এবং ছোট ছোট হুলযুক্ত হয়ে থাকে। পরিপক্ব হলে এটি ফেটে যায় (বিদারী ফল) এবং ভেতর থেকে বীজ ছড়িয়ে পড়ে। এছাড়া এর ফুল পাপড়ি সাদা এবং গর্ভাশয় লাল হয়ে থাকে। চুকাই বীজে স্নেহ-দ্রবণীয় (lipid soluble) অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে গামা-টোকোফেরল বিদ্যমান থাকে।

খাদ্যাভ্যাস ও বাণিজ্যিক ব্যবহার হিসেবে টক স্বাদের কারণে চুকাই বা মেস্তা বিভিন্ন দেশে বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে। সাধারণত চুকাইয়ে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে পেকটিন (Pectin) থাকে। আর তাই আলাদা করে পেকটিন না মিশিয়েই শুধুমাত্র চিনি ও চুকাই দিয়ে চমৎকার জ্যাম তৈরি করা যায়। অস্ট্রেলিয়া, মিয়ানমার এবং ত্রিনিদাদে এটি জ্যাম তৈরির জন্য অত্যন্ত জনপ্রিয়। সবজি ও তরকারি হিসেবে বাংলাদেশ ঢাকায় চুকাই পাতা বা ফল পিঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কা দিয়ে শিলে বেটে সুস্বাদু ভর্তা বা ‘টক পাতা’ হিসেবে খাওয়া হয়। এছাড়া বাংলার অন্য স্থানে চিংড়ি বা ছোট মাছ দিয়ে এর টক বা খাট্টা রান্না বেশ জনপ্রিয়। আবার মিয়ানমার এটি সম্ভবত সবচেয়ে প্রিয় একটি সবজি। সেখানে চিংড়ি শুঁটকি, রসুন ও কাঁচা লঙ্কা সহযোগে চুকাই পাতা ভাজি বা তরকারি খাওয়ার ব্যাপক প্রচলন আছে। তাছাড়া পানীয় বা ভেষজ চা হিসেবে ইতালি, আফ্রিকা এবং থাইল্যান্ডে চুকাই পাতা দিয়ে ভেষজ চা তৈরি করা হয়। ত্রিনিদাদে বিয়ারের সাথে এই চা মিশিয়ে পান করার বিশেষ রেওয়াজ রয়েছে।

অর্থনৈতিক গুরুত্ব দিকদিয়ে এটি শুধুমাত্র খাদ্য হিসেবে নয়, চুকাই গাছের অর্থনৈতিক গুরুত্বও অনেক। এই গাছের কাণ্ড থেকে উন্নত মানের আঁশ পাওয়া যায়। একারণে অনেক দেশে পাটের বিকল্প হিসেবে মেস্তা বা চুকাই গাছের বাণিজ্যিক চাষ করা হয়ে থাকে। অনেক দেশে এটি সাধারণ মানুষের জন্য সস্তা সবজি হিসেবে পুষ্টির জোগান দেয়।

প্রাচীনকাল থেকেই কবিরাজি চিকিৎসায় চুকাই ব্যবহৃত হয়ে আসছে, তবে আধুনিক বিজ্ঞানে এর কার্যকারিতা নিয়ে গবেষণা বিদ্যমান। একসময় মূত্রবর্ধক, মৃদু কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, হৃদরোগ, ক্যান্সার এবং স্নায়ু রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হতো। ধারণা করা হয় এটি উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। রক্তচাপ কমানো বা রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে চুকাইয়ের ভূমিকা নিয়ে কিছু গবেষণা হলেও, এর ফলাফল সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। এখনও পর্যন্ত এর ঔষধি গুণের স্বপক্ষে যথেষ্ট এবং সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে এর ভূমিকা প্রমাণিত নয়। এ ব্যাপারে কিছু গবেষণা হয়েছে, তবে এগুলোর ফলাফল সম্পর্কে মতভেদ আছে।

By -শেফ মনু। fans
(Please Follow, likes, shears and comments) 🙏

26/11/2025

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার খাদ্য ঐতিহ্য।

দার্জিলিং জেলা হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আধা-স্বায়ত্তশাসিত জেলা। এটি আমাদের রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিংয়ের মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিশ্ব বিখ্যাত। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার তিনটি প্রধান শহর বিদ্যমান। এই জেলার অপর আরেকটি গুরুত্বপূর্ণ শহর মিরিক বিখ্যাত পর্যটন কেন্দ্র আছে। ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত - পার্বত্য অঞ্চল ও সমতল। দার্জিলিং ভৌগলিক ভাবে হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি আবার তরাই নামেও পরিচিত। এই জেলার সীমানা উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল।

জানলে অবাক হবেন দার্জিলিং শব্দের ব্যুৎপত্তি "তাজেংলুং" শব্দ থেকে এসেছে, যা লিম্বু ভাষার একটি শব্দ। দার্জিলিংয়ের ইতিহাসবিদ শঙ্করহাং সুব্বার মতে, এর অর্থ হলো "পাথর যা একে অপরের সাথে কথা বলে"। অন্য একটি মতানুসারে, দার্জিলিং নামটি তিব্বতীয় শব্দ 'দোর্জে' এবং 'লিং' থেকে এসেছে। 'দোর্জে' হলো হিন্দু দেবতা ইন্দ্রের বজ্রদণ্ড বা scepter। 'লিং'-এর অর্থ হলো "একটি স্থান" বা "ভূমি"। এখানকার প্রাচীন বাসিন্দা ছিলেন লেপচা এবং লিম্বু সম্প্রদায়ভুক্ত মানুষ। আবার একসময় দার্জিলিংয়ের বেশিরভাগ অঞ্চল মূলত সিকিমের চোগিয়ালদের আধিপত্যের অধীনে ছিল।

সেই দিকদিয়ে বিচার করলে দার্জিলিংয়ের খাদ্যের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে তিব্বতী ও নেপালী বহুল প্রভাব দেখা যায়। আবার ঠান্ডা আবহাওয়ার কারণে গরম ও স্বাস্থ্যকর খাবারের জনপ্রিয়তা লাখ করা যায়। দার্জিলিং জেলার গ্রামীণ খাবারে বাংলা, নেপালি, তিব্বতি এবং ভুটিয়া খাবারের মিশ্রণ প্রভাব রয়েছে, যার মধ্যে রয়েছে ভাত এবং মাছের মতো প্রধান খাবার, পাশাপাশি স্থানীয় বিশেষ খাবার যেমন নিগুরু, চুরপি, আলু দম, মোমো এবং কোরাইশুতির কোচুরি মতো খাবারও দেখাযায়। অনেক খাবার মৌসুমী এবং স্থানীয়ভাবে প্রাপ্ত উপাদান দিয়ে তৈরি করা হয় এবং ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি প্রচলিত। ভৌগোলিকভাবে বিভক্ত পার্বত্য অঞ্চল ও সমতল হওয়ার কারণে এই জেলার দুটি অঞ্চলের খাবারের ঐতিহ্যও ভিন্নতা দেখা যায়। পাহাড়ে উপজাতি প্রভাবিত খাবারের প্রাধান্য এবং সমতলে বাঙ্গালী রাজবংশী প্রভাবিত খাবারের প্রাধান্য বেশি দেখা যায়।

সেখানকার কিছু প্রধান জনপ্রিয় খাবার মধ্যে হলো যেমন:-

- থুকপা (Thukpa) হলো একটি গরম নুডলস স্যুপ, যা বিভিন্ন সবজি, প্রথাগত মশলা ও মাংস (চিকেন বা ডিম) দিয়ে তৈরি করা হয়। হিমালয়ের ঠান্ডা আবহাওয়ার জন্য এটি খুবই জনপ্রিয়।

- মোমো (Momo): মোমো একটি স্টিমড বা ভাজা ডাম্পলিং, যা মাংস (সাধারণত চিকেন বা পোর্ক) বা সবজি দিয়ে তৈরি করা হয় এবং সাধারণত স্পাইসি চাটনি দিয়ে পরিবেশন করা হয়।

- সেল রুটি (Sel Roti): এটি চালের গুঁড়ো দিয়ে তৈরি একটি মিষ্টি ধরনের রিং-আকৃতির রুটি, যা প্রধানত উৎসবের সময় তৈরি হয়।

- শাফালে (Shafalay): এটি মাংস ও মশলা ভর্তি পুরদেয়া একটি ডো-রুটি, যা সাধারণত ডিপ ফ্রাই করে পরিবেশন করা হয়।

- চুর্পি (Chhurpi): গরু বা ইয়াকের দুধ থেকে তৈরি এক ধরনের পনির, যা অনেকে বিকেলের জলখাবার হিসেবে বা আচার বানিয়ে খেয়ে থাকেন।

- আলুর দম (Aloo Dum): দার্জিলিংয়ের আলুর দম কিছুটা ভিন্ন প্রকৃতির হয়। এটি লালচে ঝোল এবং তুলনামূলকভাবে বেশি ঝাল হয়। লাল মরিচের গুঁড়ো, রসুন, পেঁয়াজ ও আদা-লবঙ্গের মতো মশলা ব্যবহার করে এটি তৈরি করা হয়।

- দার্জিলিংয়ের চা: এখানকার অন্যতম বিখ্যাত পানীয় পণ্য হলো সুগন্ধযুক্ত দার্জিলিং চা, যা চা-বাগানগুলোর জন্য বিশ্বখ্যাত।

আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা তার ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক পটভূমির কারণে সেখানে স্বতন্ত্র ও বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতির জন্ম দিয়েছে। মূলতঃ তিব্বতী ও নেপালী খাবারের ব্যাপক প্রভাব এবং ঠান্ডা আবহাওয়ার চাহিদা অনুযায়ী গরম ও স্বাস্থ্যকর খাবারের জনপ্রিয়তা এখানকার প্রধান বৈশিষ্ট্য। থুকপা, মোমো, সেল রুটি, শাফালে, চুর্পি এবং আলুর দম-এর মতো জনপ্রিয় খাবারগুলি দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যকে বহন করে। পাশাপাশি, বিশ্বখ্যাত দার্জিলিং চা এই জেলার পরিচয়কে আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত করেছে। এই মিশ্র রন্ধনশৈলীই দার্জিলিং-এর খাদ্য ঐতিহ্যকে রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে আলাদা বিশেষ করে তুলেছে।

By -শেফ মনু। fans
(Please Follow, likes, shears and comments) 🙏

26/11/2025

অতি-প্রক্রিয়াজাত খাদ্যের ওপর জরুরি পদক্ষেপের আহ্বান করেছেন একদল বিশেষজ্ঞ। (Experts Call For Urgent Action on Ultra-Processed Foods After Landmark Review)

'দ্য ল্যানসেট' (The Lancet) জার্নালে প্রকাশিত অতিসম্প্রীতি এক দল গবেষকের গবেষনায় এক চাঞ্ছল্যকর বিষয় উঠে এসেছে। তাদের গবেষনায় দেখা গেছে অতি-প্রক্রিয়াজাত খাদ্য (Ultra-processed foods) বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী খাদ্য বা নানা ধরণের খাবারকে প্রতিনিয়ত প্রতিস্থাপিত করে চলেছে, যাতে তারা খাদ্যের গুণমান হ্রাস এবং খাদ্য-সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগের উত্থানে অবদান এর কথা উল্লেখ করেছেন। আরো মজার ব্যাপার হলো তাদের মতে কিছু শীর্ষস্থানীয় বহুজাতিক অতি-প্রক্রিয়াজাত খাদ্য সংস্থা গুলির সম্মিলিত বিজ্ঞাপনের ব্যয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মোট বাজেটের চেয়েও অনেক বেশি। আরো কিছু ব্যাপার যেমন সরকার, সম্প্রদায় এবং স্বাস্থ্য পেশাদারদের এই অতি-প্রক্রিয়াজাত খাদ্য সম্পর্কের কথা উল্লেখ করেছে।

তাদের মতে আল্ট্রা-প্রসেসড ফুড (Ultra-Processed Foods - UPF) বা অতি-প্রক্রিয়াজাত খাবার মানুষের খাদ্যাভ্যাসে বাড়তেই থাকবে। এর ফলে স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং পৃথিবীর সমস্ত কিছুর ক্ষতির কারণ হবে বা হয়ে চলেছে। গবেষক লেখকদের মতে, এখনই পদক্ষেপ না নিলে সামনে পরিস্তিতি ভয়ানক আকার নেবে। আল্ট্রা-প্রসেসড ফুড বিশ্বজুড়ে মানুষের খাদ্যের মান দিনকে দিন কমিয়ে দিচ্ছে এবং খাদ্য-সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগ বৃদ্ধি করছে। এই অতি-প্রক্রিয়াজাত খাবার প্রস্তুতকারী শিল্পসংস্থা অত্যন্ত শক্তিশালী এবং মুনাফা দ্বারা পরিচালিত, যারা ব্যাপক বিজ্ঞাপন এবং লবিংয়ের মাধ্যমে এই সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তাদের তৈরি উপাদান গুলোর মধ্যে আছে শিল্পজাত উপাদান এবং প্রসাধনী সংযোজনকারী (cosmetic additives) থেকে তৈরি পণ্য, উদাহরণস্বরূপ কোমল পানীয়, চিপস এবং অনেক প্রাতরাশ শস্যদানা (breakfast cereals)। আরো গুরুত্বপূর্ণভাবে বললে, এটি শুধু "খুব বেশি চিনি, লবণ বা চর্বি" বিষয় নয়। তারা তাদের ক্লিনিকাল ট্রায়াল গুলোতে দেখেছেন যে, যখন প্রাপ্তবয়স্করা অতি-প্রক্রিয়াজাত খাদ্যে ভারী খাবার খান, তখন তারা প্রতিদিন প্রায় ৫০০-৮০০ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করেন, ওজন এবং চর্বি বৃদ্ধি করে। যাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট সংযুক্ত নন-অতি-প্রক্রিয়াজাত খাবার খাওয়ার সাথে তুলনা করা হয়। তাদের মতে এই বিষয়ে এখনই আরও গবেষণার প্রয়োজন আছে।

এই ধরনের খাদ্য সাধারণত স্থূলতা (Obesity), টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes), হৃদরোগ (Cardiovascular Disease), বিষণ্ণতা (Depression), এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির সাথে সরাসরি সম্পর্কিত। এককভাবে মানুষের ইচ্ছাশক্তির অভাব নয়, বরং বাণিজ্যিক স্বার্থই এই খাদ্যগুলোর উত্থানের প্রধান কারণ। এই সমস্যা সমাধানের জন্য সরকারি নীতি, যেমন - খাদ্য প্রস্তুতকরণে নির্দিষ্ট সংযোজন (additives) ব্যবহারের সীমা নির্ধারণ, সতর্কতামূলক লেবেল (warning labels) এবং কর্পোরেট ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য কর ব্যবস্থা (taxes) চালু করা প্রয়োজন। আমাদের ভারতের মতো একটি দ্রুত উন্নয়নশীল দেশে, যেখানে অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান এবং খাদ্যাভ্যাস দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাদের ওই প্রবন্ধের বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। যাই হোক তাদের কিছু সতর্কবার্তা এবং সরকার গুলির জন্য নীতি বিকল্পগুলি হিসেবে কি হতে পারে সেই বিষয়ে চারটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন:

১. পণ্য পরিবর্তন: সংস্কার (reformulation) পরিবর্তে, সরকারগুলি নির্বাচিত সংযোজনকারীর উপর সীমা নির্ধারণ করতে পারে এবং অতি-প্রক্রিয়াজাত পণ্য গুলো নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত করতে "অতি-প্রক্রিয়াজাত খাদ্য চিহ্নিতকারী" (ultra-processed food markers) যেমন রং, ফ্লেভার এবং নন-সুগার মিষ্টি বর্ধক (পাশাপাশি উচ্চ মাত্রার চিনি, চর্বি এবং লবণ) যাতে ব্যবহার করতে পারে তার নীতি নির্ধারণ।

২. খাদ্য পরিবেশের উন্নতি: বাধ্যতামূলক ফ্রন্ট-অফ-প্যাক সতর্কীকরণ লেবেল গ্রহণ করা, যা ভোক্তাদের সচেতনতা এবং ক্রয় কমাতে ভালো কাজ করে। ১৮ বছরের কম বয়সী শিশুদের - বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে - অতি-প্রক্রিয়াজাত খাদ্যের বিপণন থেকে রক্ষা করা এবং সুরক্ষাগুলিকে "বাচ্চাদের সময়"-এর বাইরেও প্রসারিত করা। চিনিযুক্ত পানীয় (অন্তত ২০% দ্বারা) এবং নির্বাচিত অতি-প্রক্রিয়াজাত খাদ্যে কর আরোপ করা; রাজস্ব নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ফল, সবজি এবং সদ্য প্রস্তুত খাবারে ভর্তুকি দিতে ব্যবহার করা। স্কুল, হাসপাতাল এবং অন্যান্য পাবলিক প্রতিষ্ঠান থেকে অতি-প্রক্রিয়াজাত খাদ্য অপসারণ করা, সুপার মার্কেট গুলিতে অতি-প্রক্রিয়াজাত খাদ্যের ভাগ সীমিত করা এবং স্কুলের কাছাকাছি অতি-প্রক্রিয়াজাত খাদ্যের সহজলভ্যতা নিয়ন্ত্রণ জারুলি।

৩. কর্পোরেট ক্ষমতা নিয়ন্ত্রণ: সরকারগুলি কোম্পানি গুলোর পোর্টফোলিওকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করতে পারে এবং অতি-প্রক্রিয়াজাত খাদ্য থেকে বিক্রয়ের অনুপাত পর্যবেক্ষণ ও সীমাবদ্ধ করতে পারে; প্রতিযোগিতা নীতি জোরদার করতে পারে এবং অতিরিক্ত বাজারের ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য কর সংস্কারের কথা বিবেচনা করতে পারে।

৪. ভর্তুকি এবং সরবরাহ শৃঙ্খল কে লক্ষ্য করা: সরকারগুলি অতি-প্রক্রিয়াজাত খাদ্যের জন্য এক-ফসলী বাণিজ্যিক উপাদান (যেমন ভুট্টা, সয়াবিন এবং চিনি) থেকে কৃষি ভর্তুকি সরিয়ে নিতে পারে এবং পরিবেশগত নীতি গুলো (যেমন প্লাস্টিক হ্রাস বা জল ব্যবহার সম্পর্কিত বিষয়) পুষ্টির লক্ষ্যগুলোর সাথে সারিবদ্ধ করতে পারে।

আমাদের ভারতের ক্ষেত্রে আল্ট্রা-প্রসেসড ফুড (যেমন প্যাকেটজাত স্ন্যাকস, ইনস্ট্যান্ট নুডলস, মিষ্টি পানীয়, এবং রেডি-টু-ইট খাবার) এর বিক্রি এবং ব্যবহার শহরাঞ্চলে ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের খাবারের ব্যবহার বৃদ্ধির ফলে ভারতে স্থূলতা, ডায়াবেটিস, (বর্তমানে ভারত ডায়াবেটিসের ওয়ার্ল্ড ক্যাপিটাল) এবং হৃদরোগের মতো অসংক্রামক রোগ (Non-Communicable Diseases - NCDs) মহামারীর আকার নিচ্ছে। ভারতের জনসংখ্যার একটি বড় অংশ এখন তথাকথিত "ট্রিপল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন" (একই সাথে অপুষ্টি, অতিরিক্ত পুষ্টি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এর অভাব) এর শিকার, যেখানে UPF-এর উচ্চ ব্যবহার একটি বড় ভূমিকা পালন করে চলেছে।

UPF সস্তা উপাদান দিয়ে তৈরি হওয়ায় এবং দীর্ঘ শেল্ফ-লাইফ থাকায় প্রস্তুতকারকদের জন্য অত্যন্ত লাভজনক। এর ব্যাপক বিপণন (marketing) এবং লবিংয়ের ফলে সরকারের জন্য স্বাস্থ্যকর খাদ্যনীতির বাস্তবায়ন কঠিন হচ্ছে। অন্যদিকে, এই খাদ্য থেকে উদ্ভূত রোগের চিকিৎসার জন্য দেশের স্বাস্থ্যখাতে ব্যয় বাড়ছে। আল্ট্রা-প্রসেসড ফুড ধীরে ধীরে আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবার এবং রান্না করার সংস্কৃতিকে পরিবর্তন করে চলেছে। ভারতের বিভিন্ন রাজ্যের পুষ্টিকর ঐতিহ্যবাহী খাবারগুলো এখন শহুরে ও নতুন প্রজন্মের খাদ্যাভ্যাস থেকে হারিয়ে যাচ্ছে।

নীতিগত পদক্ষেপের প্রয়োজনীয়তা ভারতের সরকারের জন্য এই গবেষণা নিম্নলিখিত কারণে গুরুত্বপূর্ণ। অতি-প্রক্রিয়াজাত খাবারের ক্ষতিকারক উপাদান সম্পর্কে ক্রেতাদের সচেতন করতে ফ্রন্ট-অফ-প্যাক সতর্কতামূলক লেবেল (Front-of-Pack Warning Labels) চালু করা অত্যন্ত জরুরি। এছাড়াও, শিশু ও কিশোর-কিশোরীদের লক্ষ্য করে UPF-এর বিজ্ঞাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। অস্বাস্থ্যকর UPF-এর উপর 'পাপ কর' (Sin Tax) আরোপ করা যেতে পারে এবং সেই অর্থ স্বাস্থ্যকর, ন্যূনতম প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন ও সহজলভ্যতার জন্য ভর্তুকি দিতে ব্যবহার করা যেতে পারে। স্কুলের পাঠ্যক্রম এবং জনস্বাস্থ্য প্রচারের মাধ্যমে ঐতিহ্যবাহী, ন্যূনতম প্রক্রিয়াজাত খাবারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

গবেষক রেফারেন্স - Phillip Baker, ARC Future Fellow and Sydney Horizon Fellow, School of Public Health, University of Sydney, University of Sydney; Camila Corvalan, Full Professor of the Public Nutrition Unit of the Institute of Nutrition and Food Technology, Universidad de Chile; Carlos Monteiro, Professor at the Department of Nutrition of the School of Public Health, Universidade de São Paulo (USP); Gyorgy Scrinis, Associate Professor of Food Politics and Policy, The University of Melbourne, and Priscila Machado, Research Fellow, Institute for Physical Activity and Nutrition, Deakin University.

By -শেফ মনু। @ fans@
(Please Follow, likes, shears and comments) 🙏

20/11/2025

'সাসটেইনেবল ডাইনিং' বা টেকসই ভোজনের ঐতিহাসিক গুরুত্ব এবং আধুনিক সময়ে এর তাৎপর্য আলোচনা করা হলো। (The historical importance of 'sustainable dining' and its significance in modern times were discussed.)

আমার আজকের আলোচ্য বিষয়ে সাসটেইনেবল খাদ্য পরিষেবা বা সাসটেইনেবল খাদ্য ভ্রমণের বিষয় নিয়ে আলোচনা করবো। কোনোকিছুই দীর্ঘস্থায়ী নয়, পরিবর্তন হতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। আমাদের খাদ্য পরিষেবা বা রেস্তোরাঁ শিল্প পরিবেশের ওপর বড় প্রভাব ফেলে, মূলত শক্তি ও জলের ব্যবহার এবং বর্জ্য উৎপাদনের কারণে। যা বর্তমান বিশ্বের পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। শুধু রেস্টুরেন্ট নয় ভ্রমণের সময়ও পর্যটকরা চাইলে পরিবেশ বান্ধব খাবার বেছে নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন।

ঐতিহাসিক গুরুত্ব (Historical Significance) হিসেবে যদিও সরাসরি কোনো ঐতিহাসিক ঘটনার উল্লেখ নেই, তবুও এই ধারণার একটি গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ঐতিহাসিকভাবে, মানুষ সর্বদা 'স্থানীয় এবং মরশুমি' খাবারই খেত। তখন রেফ্রিজারেশন বা দ্রুত পরিবহনের ব্যবস্থা ছিল না, তাই মানুষ স্থানীয় ভাবে চাষ করত বা শিকার করত, তাই তারা টাটকা খাবার খেত। বিজ্ঞানীদের মতে মূলত আমাদের সেই আদি অভ্যাসে ফিরে যাওয়ারই ইঙ্গিত বহন করে, যা প্রকৃতির সাথে অতি সামঞ্জস্যপূর্ণ। বিংশ শতাব্দীতে বিশ্বায়ন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের ফলে মানুষ স্থানীয় খাবারের বদলে প্যাকেটজাত এবং দূরদেশ থেকে আসা খাবারের প্রতি ঝুঁকে পড়ে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই মানুষ প্রকৃতির বিরুদ্ধে গেছে, প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে। বর্তমানে 'সাসটেইনেবল ডাইনিং' বা টেকসই ভোজনের যে ডাক দেওয়া হচ্ছে, তা মূলত মানুষের সেই ঐতিহাসিক ভুল শুধরে নেওয়ার একটি প্রচেষ্টা বলা চলে।

আধুনিক সময়ে এর গুরুত্ব (Importance in Modern Times) বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন জলবায়ু পরিবর্তন রোধ (Combating Climate Change) হলো খাদ্য পরিবহন (Food miles) বর্তমানে কার্বন নিঃসরণের অন্যতম কারণ। স্থানীয় খাবার খেলে পরিবহনের জ্বালানি যেমন বাঁচে আবার কার্বন ফুটপ্রিন্ট কমে। বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management) মধ্যে আধুনিক যুগে প্লাস্টিক দূষণ মহামারী আকার ধারণ করেছে। রেস্তোরাঁয় 'সিঙ্গেল-ইউজ প্লাস্টিক' বর্জন করার সিদ্ধান্ত নিলে পরিবেশ রক্ষায় সরাসরি ভূমিকা রাখা সম্ভব। অনেক সময় সচেতন পর্যটন (Conscious Tourism) আধুনিক পর্যটকরা শুধু ভ্রমণ করেন না, তারা পরিবেশ সম্পর্কেও সচেতন থাকেন। ভ্রমণের সময় দায়িত্বশীল আচরণ সেই স্থানের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে। প্রতিটি সচেতন পর্যটন মাত্রেই তাদের নির্দিষ্ট সচেতন থাকা জরুরি। আবার স্বাস্থ্য এবং অর্থনীতি স্থানীয় ও টাটকা খাবার শুধু শরীরের জন্যই ভালো নয়, এটি স্থানীয় কৃষকদেড় অর্থনীতিকেও শক্তিশালী করে তোলে, যা আধুনিক সমাজ ব্যবস্থায় অত্যন্ত জরুরি। সবশেষে নৈতিক দায়বদ্ধতার মাধ্যমে আধুনিক ভোক্তারা জানতে চাইতেই পারে তাদের খাবারের উৎস কী (যেমন- মাছ কিভাবে ধরা হয়েছে বা গরু কিভাবে লালন-পালন করা হয়েছে ইত্যাদি)। এতে নিষ্ঠুরতা বা অমানবিকতা রোধ এবং নৈতিক বাণিজ্যের পথ প্রশস্ত করে।

ভ্রমণের সময় পরিবেশবান্ধব খাবার নির্বাচনের জন্য ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নিচে এর ঐতিহাসিক গুরুত্ব এবং আধুনিক সময়ে এর তাৎপর্য আলোচনা করা হলো।

১। স্থানীয় ও টাটকা উপাদান: মেনুতে এমন খাবার অনুসন্ধান করুন যা স্থানীয়, মরশুমি এবং টাটকা উপাদান দিয়ে তৈরি। এতে পরিবহন এবং সংরক্ষণের খরচ ও দূষণ কমে। সরকার অনুমোদিত সার্টিফিকেশন আছে কি না তা দেখা উচিত।

২। তথ্য যাচাই: যে রেস্তোরাঁ তাদের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায় খাবারের উৎস এবং স্থায়িত্ব (sustainability) নিয়ে বিস্তারিত তথ্য দেয়, তাদের ওপর ভরসা করা যায়। ভ্রমণের আগে স্থানীয় খাবার সম্পর্কে গবেষণা বা খোঁজা খাবার রাখা করা বুদ্ধিমানের কাজ হবে।
৩। মাংসের ব্যবহার কমানো: পরিবেশ রক্ষায় উদ্ভিজ্জ খাবার (Plant-based) বা কম মাংস যুক্ত খাবার বেছে নেওয়া একটি বড় পদক্ষেপ হতে পারে।

৪। প্রশ্ন জিজ্ঞাসা করা: রেস্তোরাঁর কর্মীদের খাবারের উৎস (বিশেষ করে মাছ বা মাংস) সম্পর্কে প্রশ্ন করুন। যদি তারা সঠিক উত্তর দিতে না পারে, তবে তা ভালো লক্ষণ নয়।

৫। প্লাস্টিক বর্জন: যেসব রেস্তোরাঁয় প্লাস্টিকের চামচ-কাঁটা বা অতিরিক্ত পাত্র ব্যবহার করা হয়, সেগুলো এড়িয়ে চলাই ভালো। অনলাইন রিভিউ বা ছবি দেখে আগে থেকেই এই ধারণা পাওয়া সম্ভব।

মোদ্দা কথা মৌলিক মূল্য হিসেবে পরিমাণের চেয়ে গুণমানই মূল আকর্ষণ বলতে পারেন। রেস্তোরাঁ মালিকদের স্থানীয় খাবারকে তুলে ধরা, ঐতিহ্যবাহী পদ্ধতি প্রচার বা প্রদর্শন করা উচিত বলে মনে করি। টেকসই খাদ্য পর্যটন কোনও ক্ষণস্থায়ী প্রবণতা নয়; এটি একটি রূপান্তরমূলক আন্দোলন যা পর্যটন শিল্পে রেস্তোরাঁর ভূমিকাকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে। সাসটেইনেবল ডাইনিং অনুশীলন, স্থানীয় সংস্কৃতি, পর্যটক এবং সম্প্রদায় উভয়ের সাথে জড়িত থাকার মাধ্যমে, রেস্তোরাঁগুলি টেকসই থাকার পাশাপাশি সুস্বাদু খাবারের অভিজ্ঞতা মনোনিবেশ করতে পারে। ভ্রমণ এবং খাবারের প্রভাব সম্পর্কে বিশ্ব যত বেশি সচেতন হবে, ততই রেস্তোরাঁগুলি সমৃদ্ধ হবে এবং বিশ্বব্যাপী খাদ্য পর্যটনের অংশ হয়ে উঠবে।

By -শেফ মনু।
(Please Follow, likes, shears and comments) 🙏

20/11/2025
28/10/2025

🍫 Epic Chocolate Overload Explosion Cake

Step into a world of pure chocolate bliss!
This cake is the ultimate indulgence — layers of moist, rich chocolate sponge drenched in velvety ganache and topped with a mountain of chocolates. Guaranteed to satisfy even the most intense cocoa cravings. 🤩✨



📋 Ingredients

For the Cake:
• 2 cups (250 g) all-purpose flour
• 1 cup (90 g) unsweetened cocoa powder
• 2 tsp baking powder
• 1 ½ tsp baking soda
• ½ tsp salt
• 2 cups (400 g) granulated sugar
• 1 cup (240 ml) buttermilk
• ½ cup (120 ml) vegetable oil
• 2 large eggs
• 2 tsp vanilla extract
• 1 cup (240 ml) hot coffee

For the Ganache:
• 1 ½ cups (360 ml) heavy cream
• 2 cups (340 g) semi-sweet chocolate chips

For the Toppings:
• Assorted chocolates (truffles, bars, chocolate shards, etc.)
• Chocolate chips
• Grated chocolate
• Chocolate syrup or drizzle



👩‍🍳 Instructions

1️⃣ Prepare the Cake Layers
1. Preheat oven to 350°F (175°C). Grease and line three 8-inch cake pans with parchment paper.
2. Sift together flour, cocoa, baking powder, baking soda, and salt.
3. In another bowl, whisk sugar, buttermilk, oil, eggs, and vanilla.
4. Gradually mix the dry ingredients into the wet mixture until smooth.
5. Stir in hot coffee — the batter will be thin, but that’s what makes it extra moist!
6. Divide evenly between the pans and bake for 25–30 minutes, or until a toothpick comes out clean.
7. Cool cakes completely before assembling.



2️⃣ Make the Ganache
1. Heat heavy cream in a saucepan over medium heat until it just begins to simmer.
2. Pour hot cream over chocolate chips in a bowl.
3. Let sit 2–3 minutes, then whisk until smooth and glossy.
4. Allow to cool slightly to thicken before using.



3️⃣ Assemble the Cake
1. Place one cake layer on a stand or plate, spread a generous layer of ganache.
2. Add the second and third layers, spreading ganache between each.
3. Apply a thin crumb coat, then cover with a thicker, smooth layer of ganache.



4️⃣ Decorate
1. Pour the remaining ganache over the top, letting it drip dramatically down the sides.
2. Pile on assorted chocolates — truffles, bars, shards, chips — for that “explosion” look.
3. Sprinkle with grated chocolate and drizzle with chocolate syrup for the ultimate finish. 🍫✨



5️⃣ Chill & Serve
• Chill for at least 1 hour to set the ganache.
• Bring to room temperature before slicing and serving.



🍴 Tips
• Chocolate Variety: Mix milk, dark, and white chocolates for depth and contrast.
• Make Ahead: Bake layers a day in advance and refrigerate until assembly.
• Storage: Keep leftovers airtight in the fridge for up to 5 days.



💫 Result:

A chocolate lover’s dream come true — rich, glossy, indulgent, and utterly unforgettable.
Get ready for an EPIC explosion of flavor! 🍫🤎

Address

Mirpur 1
Dhaka
1216

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801310336738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arju Catering Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share