07/08/2023
যে কারনে প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষের চিয়া সীড খাওয়া উচিতঃ-
ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (United States Department of Agriculture) বা ইউএসডিএ (USDA) এর ন্যাশনাল নিউট্রিয়েন্ট ডাটাবেজ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতি ৩.৫ আউন্স (১০০ গ্রাম) চিয়া সিডে রয়েছেঃ
• ৪৮৬ ক্যালোরি
• ৬% পানি
• ৪২.১ গ্রাম কার্বোহাইড্রেট
• ৩৪.৪ গ্রাম ফাইবার বা খাদ্যআঁশ
• ১৬.৫ গ্রাম প্রোটিন
• ০ গ্রাম চিনি
• ০% গ্লুটেন
• ৩০.৭ গ্রাম ফ্যাট
উল্লেখ্য, চিয়া সিডে এই ৩০.৭ গ্রাম ফ্যাটের মাঝে
• স্যাচুরেটেড: ৩.৩৩ গ্রাম
• মনোস্যাচুরেটেড: ২.৩১ গ্রাম
• পলিঅনস্যাচুরেটেড: ২৩.৬৭ গ্রাম
• ওমেগা -3: ১৭.৮৩ গ্রাম
• ওমেগা -6: ৫.৮৪ গ্রাম
• ট্রান্স: ০.১৪ গ্রাম
এছাড়াও চিয়া সিড আমাদের দেহে ক্যালসিয়াম, জিংক, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের দৈনন্দিন পুষ্টিচাহিদাকে পূরণ করতে সক্ষম হলেও এতে ফলেট, ভিটামিন এ এবং কপারের আধিক্য প্রায় নেই বললেই চলে। তবে এতে ভিটামিন বি-১ এর উৎস হিসেবে থায়ামিন (thiamine) রয়েছে দৈনন্দিন খাদ্য চাহিদার প্রায় ১৫ শতাংশ, এবং ভিটামিন বি-৩ এর উৎস হিসেবে নায়াসিন (niacin) রয়েছে প্রায় ১৬ শতাংশ।