Mukta's kitchen

Mukta's kitchen Food is any substance consumed to provide nutritional support for an organism. Food is usually of pla

বলছি আমি শীতের রানী বেড়াতে এলাম তোমার বাড়ী ভয় পেয় না তোমরা সবাই থাকবো যে তাই অল্প কয়েক দিন,,,,, !!চলে এলো  শীত। কুয়...
25/11/2021

বলছি আমি শীতের রানী বেড়াতে এলাম তোমার বাড়ী ভয় পেয় না তোমরা সবাই থাকবো যে তাই অল্প কয়েক দিন,,,,, !!
চলে এলো শীত। কুয়াশা ঘেরা চাদর মুরি দিয়ে। শীতের সময় পিঠাপুলি হবে না তাই কি হয়।

শীতের সাথে পিঠার যোগসূত্র নেই।
এ দেশে এমন মানুষ কমই আছে, যারা পিঠা পছন্দ করেন না। পিঠা নিত্যদিনের খাবার না হলেও শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠার ব্যাপক কদর রয়েছে। উৎসব আয়োজনেই পিঠা নামের বাড়তি খাবার তৈরি করা হয়। আগে শীতের শুরুতেই গ্রামগঞ্জের ঘরে ঘরে পৌষ পার্বনের রকমারী পিঠার আয়োজন করা হত ।
তাই আপনাদের জন্য নিয়ে এসেছি পিঠা মেলা। সবপিঠার পি অডার নেয়া হচ্ছে। শুক্রবার এর জন্য
অনার ওফ
Mukta kitchen
সততা নিয়ে কাজ যাচ্ছি।

আসসালামু আলাইকুম,আমরা আনন্দিত এ জন্য যে, আপনাদের জন্য জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী গুণগত মানসম্পন্ন সুস্বাদু প্যারা...
09/02/2021

আসসালামু আলাইকুম,
আমরা আনন্দিত এ জন্য যে, আপনাদের জন্য জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী গুণগত মানসম্পন্ন সুস্বাদু প্যারা সন্দেশ আনতে পেরেছি।
আজকাল খাদ্যপণ্যের বিশুদ্ধতা নিয়ে আমরা সবাই সংকিত থাকি। যেকোনোভাবেই গুণগত মানসম্পন্ন খাবার আমাদের সকলেরই কাম্য।
তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনার হাতে এই স্বাস্থ্যকর সুস্বাদু খাবারটি তুলে দেবার...

অর্ডার করতে যা করবেনঃ

*** অর্ডার করতে পোষ্টে কমেন্ট/ম্যাসেজ এর মাধ্যমে অর্ডার করতে পারবেন।
মোবাইল: 01840-818283, 01302-609252
বিঃদ্রঃ সারাদেশে কন্ডিশনে কুরিয়ার করে থাকি।

ডেলিভারি চার্জ : ঢাকাতে ডেলিভারি চার্জ ৫০টাকা,
ঢাকার বাইরে: ডেলিভারি চার্জ 100 টাকা
For order plz inbox us.
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। Mukta's  kitchen এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পাশে ...
16/10/2020

আসসালামু আলাইকুম।
Mukta's kitchen এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও পাশে থাকবেন।

🌺চাইনিজ খাবার নিয়ে কিছু কথা🌺

ঢাকার অলিতে গলিতে চাইনিজ রেস্তরাঁ জানান দেয় চীনা খাবারের প্রতি বাঙালির ভালোবাসা। নিয়মিত এই খাবার খেলেও সুদূর চীনে আসলে খাবারটি কীভাবে তৈরি হয়, কেমন স্বাদ বা কীভাবে খাওয়া হয়, তা বেশিরভাগেরই অজানা।

🌹🌹আজ থাকছে চাইনিজ খাবার সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য।

-চীনে একটি আইটেমই নানা ভাবে তৈরি করা হয়। এক চিকেনকেই কমপক্ষে ১০ ভাবে রান্না করে চাইনিজরা। যেমন- স্টিমড, ফ্রায়েড, স্টার ফ্রায়েড, পিকলড ইন ব্রাইন, ডিপ ফ্রায়েড, রোস্টেড, সঁতে ইত্যাদি। এছাড়া মসলার রকমফের তো আছেই।

-চাইনিজ খাবারের মধ্যে আমিষের পরিমাণটাই বেশি বলে ধারণা অনেকের। কিন্তু বিষয়টা একেবারেই ভুল। পশ্চিমাদের তুলনায় সবজি খেতে অনেক বেশি অভ্যস্ত চীনারা। চীনে তিতা শশাসহ রকমারি শাকের ফলন প্রচুর। এর সবই রান্নায় ব্যবহার করা হয়।

-চাইনিজ মেন্যু আমাদের দেশে স্যুপ দিয়ে শুরু হলেও চীনাদের কাছে কিন্তু তা মোটেই অ্যাপিটাইজার নয়। স্যুপ তারা পেট ভরেই খান।

-বাঙালিরা বোনলেস চাইনিজ খাবারের পাগল হলেও চীনাদের কাছে হাড়ের কদর অনেক। সেখানে হাড়সমেত মাংস এমন ভাবে রান্না করা হয়, যাতে হাড় নরম হয় ও তা চিবিয়ে খাওয়া যায়।

-চাইনিজরা সব খাবারই ছোট ছোট করে তৈরি করেন। যেটিকে তারা বাইট সাইজ বলেন।
যাতে সহজেই চপস্টিক দিয়ে খাওয়া যায়। ছুরি বা কাঁটা আমাদের কাছে খাবার খাওয়ার সরঞ্জাম হলেও চীনাদের কাছে ওগুলো অস্ত্র।

-চীনারা চাল ও ময়দার পার্থক্য নিয়ে খুব সচেতন। উত্তর চীনে শীত বেশি। তাই ওই অঞ্চলের মানুষরা ডাম্পলিং, নুডলস সবই তৈরি করেন ময়দা দিয়ে। অন্য দিকে দক্ষিণ চীনে শীত কম। সেই অঞ্চলের মানুষরা মূলত চাল দিয়ে তৈরি করেন তাদের মিল।

-সারা বিশ্বের চাইনিজ রেস্তরাঁয় খাবারের পর ফরচুন কুকি দেওয়া হয়। শুধু চীনে দেওয়া হয় না। কারণ চাইনিজরা ফরচুন কুকি কী তা জানেনই না।

-চাইনিজ খাবারের প্রচুর ফ্লেভার রয়েছে। চাইনিজ মেডিসিন অনুযায়ী, যে কোন খাবারে মিষ্টি, টক, নোনতা, তেতো ও ঝাল- এই পাঁচ স্বাদের সমতা থাকা প্রয়োজন। সিজুয়ান চাইনিজে যেমন ঝালের মাত্রা বেশি, তেমনই আবার ক্যান্টোনিজ খাবারে ঝাল, মসলার মাত্রা একেবারেই কম।

অনার অফ -Mukta's kitchen
অডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আলহামদুলিল্লাহ  আজ সকালের  ডেলিভারি শেষ  করলাম।এটা ছিল  আমার প্রথম অডার ছিল।  🍁ইলিশ পে...
26/09/2020

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই।
আলহামদুলিল্লাহ
আজ সকালের ডেলিভারি শেষ করলাম।এটা ছিল আমার প্রথম অডার ছিল।

🍁ইলিশ পেটি সন্দেস।🍁
কাজ করছি হোম মেইড ফুড ঘরে রান্না করা খারাব।
অনার অফ Mukta's kitchen.
মোহাম্মদ পুর আসে পাশে কেউ অডার করতে চাইলে ইনবক্সে করুণ

আসসালামু আলাইকুম  🍁🍁নিয়মিত আয়োজন  আজ নিয়ে এলাম  একটা মজার আর লোভনীয় খাবার। এই খাবার টা পছন্দ করেন না এমন মানুষ  খুঁজে প...
25/09/2020

আসসালামু আলাইকুম

🍁🍁নিয়মিত আয়োজন আজ নিয়ে এলাম একটা মজার আর লোভনীয় খাবার। এই খাবার টা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

🌺খুদের পোলাও আর বিভিন্ন সব রকমারি ভর্তা। 🌺
এই লোভনীয় খাবার সবার খুব প্রিয়।

সততা, বিশ্বাস আর পরিশ্রম নিয়ে কাজ করছি হোম মেইড ফুড এবং ঘরে রান্না করা খারাব নিয়ে।
অনার অফঃ Mukta's kitchen

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। 🍁খাসির  রেজালার🍁কালের বিবর্তনের সাথে বদলায় মানুষের খাদ্যাভ্যাস। আমাদের এই নিয়মিত আয়...
25/09/2020

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।

🍁খাসির রেজালার🍁

কালের বিবর্তনের সাথে বদলায় মানুষের খাদ্যাভ্যাস।
আমাদের এই নিয়মিত আয়োজন।
🍁🍁আজকের পর্বে থাকছে রেজালার ইতিবৃত্ত।
🍁🍁রেজালা বলতে আমরা কি বুঝি? 🍁🍁
ঝাল ঝাল করে রান্না করা টকটকে লাল মাংস- অল্প কথায় এটাই বর্তমানের রেজালা। কিন্তু সত্যিকারের রেজালা কিন্তু লাল ছিল না মোটেই, বরং অনেকটাই ছিল সাদা সাদা কোরমার মতন।

💓অবিশ্বাস্য লাগছ?
ঠিক আছে, ভেঙেই বলি তাহলে গোটা কাহিনী। রেজালা শব্দটি এসেছে “রাজিল” থেকে, যার অর্থ নিম্নবিত্ত। মুঘল আমলে কর্মচারী পর্যায়ের লোকেদের পছন্দের খাবার ছিল বিধায় এর নামকরণ করা হয় “রাজিলা”, পরে বিবর্তিত হয়ে উচ্চারণটি হয়েছে রেজালা।
মুঘল আমলে দরবারি লোকেরা খাবারে মরিচের ঝাল ব্যবহার করতেন না, কোরমা জাতীয় খাবারই ছিল তাদের দৈনন্দিন খাবারের তালিকায়। অপরদিকে কর্মচারী পর্যায়ের মানুষেরা স্থানীয় বিধায় ঝাল মশলা সহযোগে রাঁধা মাছ মাংসই ছিল তাদের বেশি প্রিয়। ফলে ক্রমে ক্রমে তাদের মাঝে মুঘল হেঁসেলের কোরমাকেই মরিচ তথা ঝাল সহযোগে রাঁধার প্রচলন শুরু হয়। সেই খাবারটির নাম হয়ে যায় রাজিলা বা রেজালা। এই ভিন্ন স্বাদের ঝাল রেজালা ক্রমে ক্রমে অন্দরপুরের মহিলাদের আকর্ষণ করতে শুরু করে। এবং তারা স্বাদে যোগ করেন আরেকটি ভিন্ন মাত্রা। মরিচ বাটা বা ফালির বদলে তারা ব্যবহার করতেন দুধে ভেজানো কাঁচা মরিচ।ঝালের জন্য সাধারণত পাকা লাল মরিচ ব্যবহৃত হতো। রেজালা রাঁধা হতো মুরগী, গরু ও খাসির মাংস দিয়েই। পরিবেশন করা হতো নানান রকম পোলাও, রুটি, বাকর খানি ইত্যাদির সাথে। রেজালাই কালের বিবর্তনে লাল মরিচের ব্যবহারে রূপান্তরিত হয়েছে আজকের রেজালায়। এবং সেই সাথে বিলুপ্ত হয়ে গেছে রাজিলা বা রেজালার আসল রেসিপি।

অনার অফঃ Mukta"s kitchen.কাজ করছি হোম মেইড ফুড নিয়ে।

🌺সততা, বিশ্বাস আর পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি।

24/09/2020

আসসালামু আলাইকুম।

☀পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোন মানুষের জন্ম হয় না। মানুষ কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে তোলে।উদ্যম,চেষ্টা ও শ্রমের সমষ্টিই সৌভাগ্য। ⭐⭐

🍁🍁আমি মুক্তা কাজ করছি হোম মেইড ফুড, ঘরে রান্না করা খারাব আর থ্রিপিস নিয়ে।🍁🍁

💕ঢাকা শহরে খাসির কাচ্চি আর গরুর তেহারী ব্যাতিরেকে বিরিয়ানী জাতীয় খাবারের ভেতর জনপ্রিয়তম খাবার হলো মোরগ পোলাও।
ঢাকাই রেস্টুরেন্টগুলোতে মোরগপোলাও এর নামে এক উদ্ভট মনোপলি চলে।
বাণিজ্যিক রেস্টুরেন্টে মোরগ পোলাও বলতে আপনাকে যা দেয়া হবে, তা হলো, এক প্লেট পোলাও এবং বেশ ভারী গ্রেভি সহ, মুরগীর এক পিস রান বা সিনার মাংসের রোস্ট! এই বস্তুটাকে রোস্ট সমেত পোলাও বলাই উত্তম। কারণ মোরগ পোলাও এর সাথে এর নূন্যতম সম্পর্ক নেই। বলাই বাহুল্য তাঁরা তা বলেন না। মোরগ পোলাও নামেই এই বস্তু দেদারসে বিক্রি হয়। 😩

💕মোরগ পোলাও কি? 💕

সত্যিকারের ঢাকাই মোরগ পোলাওতে চাউল এবং মাংস কোনভাগবেই আলাদা থাকে না। চাল এবং মাংসের আলাদা করে লেয়ার দিয়ে দমে বসিয়ে এই অসাধারণ খাবারটি তৈরী করা হয়। মাংস এবং চাল থাকে মাখা মাখা। মোরগ পোলাও এর সৌন্দর্যই হচ্ছে চালের মাঝে উঁকি দেয়া ছোট ছোট মাংস। বিশাল আকারের থানসহ রান কিংবা পরিপুষ্ট ব্রয়লারের সিনার মাংসের বাগাড়ম্বর এখানে থাকে না। মাংস থাকে প্রচুর পরিমানে। কোন আলাদা ঝোলের প্রয়োজন নেই।। প্রতিটা চাল আলাদা করা কঠিন হবে, মাখন আর ঘি এর প্রাচুর্য।
মোরগ পোলাউ নিয়ে অল্প করে বলে গেলাম।
সবাই কেপেজে ঘুরে আসার আমন্তন রইল।

🌹🌹বিশ্বাস, সততা সঙ্গে অকাল প্ররিশ্রম করে এগিয়ে যেতে চাই। 🌹🌹

23/09/2020

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই

আমি মুক্তা কাজ করছি বিভিন্ন হোম মেইড ফুড নিয়ে।
ঢাকা, থেকে।

❤❤মিক্সড ড্রাই ফ্রুটস কেনো খাবেন❤❤

বিভিন্ন রোগের জন্য অথবা সৌন্দর্য চর্চায় আমরা অনেক অনেক টাকা খরচ করে থাকি।কেমন হয় সেই টাকা খরচ করে স্বাস্থ্যকর কিছু যদি কিনে খাই?
প্রতিদিন স্বাস্থ্যকর জীবন যাপনে অবশ্যই খাদ্য তালিকায় ৭-৮ রকমের ফল থাকা উচিৎ। কিন্তু প্রতিদিন এই ফল আলাদা আলাদা করে কিনে খাওয়া ব্যায়বহুল। আবার রেডি করে খেতেও বেশ ঝামেলা।

খুব ভালো হয় যদি ১৫-১৭রকমের শুকনো ফল এক সাথে মিলিয়ে একটা জারে ভরে রাখা যায়।প্রতিদিন ১মুঠো করে এই মিক্সড ড্রাই ফ্রুটস খেলে ত্বক ও চুল হবে সুন্দর। পাশাপাশি শরীর হবে রোগমুক্ত।

👉👉 কেননা মিক্সড ড্রাই ফ্রুটস এ থাকা ৬ রকমের বাদাম,খেজুর,খুরমা,কয়েক রকমের কিসমিস,আলুবোখারা একটি সুপার ফুড।

💥পেস্তাবাদাম সূর্যের অতিবেগুনী রশ্নি থেকে আমাদের রক্ষা করে।
💥কালো কিসমিস ও আলুবোখারা অন্ত্রের ক্যন্সার রোধে সহায়তা করে।
💥কিসমিস দাতের এনামেল রক্ষা করে।
💥খেজুর ও খুরমা রক্তের আয়রন এর পরিমান সঠিক রাখে।
💥ফলগুলো শুকনো ও আঁশযুক্ত হওয়ায় এগুলো রক্তে গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণ করে।

🌺🌺অডার করতে ঘুরে আসুন Mukta's kitchen.

বিশ্বাস, সততা আর অকাল পরিশ্রম নিয়ে আসে সফলতা।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকে নিয়ে এসেছি সব...
23/09/2020

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকে নিয়ে এসেছি সবচেয়ে জনপ্রিয় খাবার মুরগির রোস্ট। যা সবার পছন্দের খাবার। রোস্ট পছন্দ করেন না এমন কাউকে পাওয়া যাবে না।এই পছন্দের খাবারটি খুবই লোভনীয়। সবাইকে আমন্তন রইল আমরা পেজে ঘুরে আসার জন্য আর সব মজার মজার খাবার দেখে অডার করবে।
বিশ্বাস আর সততা নিয়ে কাজ করছি।
সবার দোয়া কামনা করছি। পাশে থাকার জন্য।
অনার অফ Mukta's kitchen

Address

Mohammadpur Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share