SOAM Law Associates

SOAM Law Associates Food For Good Health.

01/09/2020

For Income Tax Paripatra 2020-21 Please inter into the below link:

22/08/2020
যে সকল কোম্পানি জয়েন্ট স্টক থেকে নিবন্ধন ও ই টিন গ্রহণ করেও আয়কর রিটার্ন দাখিল করেন না বা যেন তেন অডিট রিপোর্ট দাখিল করে...
20/08/2020

যে সকল কোম্পানি জয়েন্ট স্টক থেকে নিবন্ধন ও ই টিন গ্রহণ করেও আয়কর রিটার্ন দাখিল করেন না বা যেন তেন অডিট রিপোর্ট দাখিল করেন তাদের জন্য আগামীর সতর্কবার্তা।

05/08/2020

উৎসে ভ্যাট কর্তন বিষয়ে: উৎসে ভ্যাট কর্তন আমাদের দেশের বর্তমান ভ্যাট ব্যবস্থায় একটি বহুল চর্চ্চিত বিষয়। উৎসে ভ্যাট কর্তন নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আসে। আমার বই-এর প্রথম খণ্ডের অধ্যায়-১০ এ উৎসে ভ্যাট কর্তনের ওপর প্রায় ৫৭টি প্রশ্নের উত্তর দেয়া রয়েছে। তারপরও নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন প্রশ্ন আসে। সম্প্রতি একটা প্রশ্ন খুব বেশি আসে, তা হলো, উৎসে ভ্যাট কর্তন করা অর্থ আলাদাভাবে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে, নাকি দাখিলপত্রের মাধ্যমে বৃদ্ধিকারী সমন্বয় করে পরিশোধ করতে হবে।

এ বিষয়ে এর আগে অনেকগুলো টিপস দিয়েছি। জুলাই মাস শেষ হয়েছে। জুলাই মাসের দাখিলপত্র ১৬ আগস্ট তারিখের মধ্যে দাখিল করতে হবে। ১১ জুন বাজেট পেশ করার তারিখ থেকে এ আলোচনা শুরু হয়েছে। ৩০ জুন তারিখে চূড়ান্ত হওয়ার আগে সমাধান পাওয়া যাবে বলে অনেকে আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। এখনো অনেকে বলেন যে, বিধান পরিবর্তন হচ্ছে। আমরা কথা বলেছি, নীতি-নির্ধারকগণ সম্মত হয়েছেন ইত্যাদি। জুলাই মাস শেষ হয়ে গেছে। তাই, যদি কেউ বর্তমান বিধান অনুসারে জুলাই মাসে উৎসে কর্তন করা অর্থ যথাসময়ে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে থাকেন, তাহলে সঠিক আছে। বর্তমান বিধান সেটাই। এ নিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই। আর যদি এমন হয় যে, জুলাই মাসে উৎসে ভ্যাট কর্তন করেছেন। কিন্তু বর্তমান বিধান অনুসারে, যথাসময়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেননি। কারণ, আপনি আশা করেছিলেন যে, বিধান সংশোধন হবে। যেহেতু জুলাই মাস শেষ হয়ে গেছে, সেহেতু আপনার জন্য দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করা ছাড়া আর কোনো অপশন নেই। তাই, এখন আমার কাছ থেকে কোনো মতামত, উত্তর বা নির্দেশনা কাম্য নয় (চলবে)। (ড. মোঃ আব্দুর রউফ, ০৩.০৮.২০২০, দুপুর ০২:২০)।

05/08/2020

ভ্যাট টিপস-৩৫ (বর্তমানে প্যাকেজ ভ্যাট নেই): ১৯৯১ সনের ভ্যাট আইনের আওতায় প্যাকেজ ভ্যাট নামে একটি বিধান ছিল যা ছিল শুধুমাত্র ছোটো-ছোটো দোকানের জন্য। রাজধানী, অন্যান্য সিটি কর্পোরেশন, জেলা শহর ইত্যাদি স্থানভেদে ৪টি ভ্যাটের স্ল্যাব ছিল। সে পদ্ধতি বর্তমানে নেই। তা বাতিল করা হয়েছে। আমাদের দেশের মানুষের মধ্যে ভ্যাট সচেতনতার অভাবের কারণে এখনও অনেকে এমন কথা বলে থাকেন যে, আমি প্যাকেজ ভ্যাট দেই বা প্যকেজ ভ্যাট দেবো।
আমাদের দেশের বর্তমান ভ্যাট ব্যবস্থা মূলত এরকম। কোন্ কোন্ পণ্য/সেবার ওপর ভ্যাট প্রযোজ্য হবে না তা আইনের প্রথম তফসিলে উল্লেখ রয়েছে। সাধারণত কারোর বার্ষিক বিক্রি ৫০ লক্ষ টাকা পর্যন্ত হলে তিনি ৪% হারে টার্ণওভার কর পরিশোধ করবেন। তবে, সাধারণ আদেশ নং-১৭/মূসক/২০১৯, তারিখ: ১৭ জুলাই, ২০১৯ এ উল্লিখিত পণ্য ও সেবাসমূহের ক্ষেত্রে টার্ণওভার কর প্রযোজ্য হবে না। বার্ষিক বিক্রির পরিমাণ যা-ই হোক না কেনো এসব ব্যক্তি/প্রতিষ্ঠানকে ভ্যাট পরিশোধ করতে হবে। তাই, প্রকৃত অর্থে অধিকাংশ পণ্য/সেবা বর্তমানে ভ্যাটের আওতায় রয়েছে। ভ্যাটের হার মূলত ১৫%। তবে, যেসব পণ্য/সেবার ওপর ভ্যাটের হার ১৫% এর কম সেগুলো আইনের তৃতীয় তফসিলে উল্লেখ রয়েছে। বর্তমান আইনে প্যাকেজ ভ্যাটের বিধান নেই (চলবে)। (ড. মোঃ আব্দুর রউফ, ০৫.০৮.২০২০)

Address

Kallyanpur, Mirpur
Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 22:00 - 18:00
Wednesday 22:00 - 18:00
Thursday 22:00 - 17:30
Sunday 09:45 - 18:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOAM Law Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category