03/07/2022
হোমমেইড ফুড মানেই সাস্থ্যসম্মত খাবার। বর্তমান কর্মময় জীবনে একটু স্বস্তি হোমমেইড ফুড।
সময় আর পরিশ্রম লাঘব করে সুস্বাদু খাবার খেতে কার না ভালো লাগে? বাইরের খাবার খেলে হয়তো বিভিন্ন ধরণের স্বাদ পাওয়া যায়, কিন্তু ঘরের খাবারের মতো মান আশা করা যায় না। দোকান বা রেস্টুরেন্টের খাবার গুলো সবসময় স্বাস্থ্যসম্মত নয় তার দিক থেকে হোমমেড খাবারগুলো স্বাস্থ্যসম্মত এবং কোয়ালিটিফুল, এটি যেমন সময় বাঁচায় তেমনি পরিবেশনও সহজ এবং সুস্বাদু।
যারা বাইরের খাবারে ঘরের খাবারের মান খোঁজেন তাদের জন্য রয়েছে রিমা’স কিচেন।
এখানে ফাস্ট ফুড, ফ্রোজেন ফুড থেকে শুরু করে বাংলা, চাইনিজ খাবার সবই পাওয়া যায়। একদম ঘরে প্রস্ততকৃত ভেজালমুক্ত খাবার। এখানে খাবারের আইটেমের মধ্যে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, ভেজিটেবল, চাইনিজসহ বিভিন্ন ধরণের সেট মেনু। এছাড়াও রয়েছে মোরগ পোলাও, ডিমের কোরমা, বিরিয়ানি, ভাত, খুদের ভাত, ভর্তা, মাছ, মাংস, খিচুড়িসহ নানা ধরণের খাবার।
ফ্রোজেন খাবারের মধ্যে ভেজিটেবল স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল, ভেজিটেবল রোল, ডিম আলু চপ, চিকেন কাবাব, বিফ কাবাব, চিকেন ফ্রাই, চিকেন সাসলিক, চিকেন স্টিক, রুটি, পরোটা, কলিজার সিংঙ্গারা, চিকেন সমুচা ইত্যাদি।
এছাড়াও রয়েছে নানারকমের মিষ্টান্ন যেমন- শাহী ফিরনী, ভ্যানিলা পুডিং, চকলেট পুডিং, লাস্সি ইত্যাদি।
ফুডপান্ডায় হোম কিচেন হিসেবে যাত্রা শুরু করলেও গ্রাহকের চাহিদা বিবেচনা করে আমরা এখন ফেসবুকে। ঘরোয়া অনুষ্ঠান সহ বন্ধু, আত্মীয়, কিংবা সহকর্মীকে সুস্বাদু খাবার খাওয়াতে আমরা আছি আপনারই পাশে।