21/06/2025
আজ একজন পিচ্চি ছেলে খাবার ডেলিভারি নিতে আসল। মাশাআল্লাহ কি innocent চেহারা। জিজ্ঞাসা করলাম তুমি পড়াশোনা কর? লজ্জা মিশ্রিত সুন্দর একটা হাসি দিয়ে বলল এবার এসএসসি দিয়েছি। ফ্রি আছি তো তাই এ কাজ করছি। বললাম কোনো কাজই ছোট না। আমাদের দেশের অনেক ছেলে বাইরে গিয়ে লেখাপড়ার পাশাপাশি ডেলিভারি বয়ের কাজ করে । সমাজের ভয়ে আমরাই শুধু পিছিয়ে আছি। খুব ভালো লাগছে তোমার এই সাহসী পদক্ষেপ। জীবনে অনেক বড় হও।
ধন্যবাদ ঝুমা আপা সব সময় পাশে থাকার জন্য 💓