Suhana's kitchen & all

Suhana's kitchen & all Authentic delicious deshi foods. Only Home Made.

যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন রো...
05/04/2023

যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”

রমজান মাস তাই রহমতের মাস,বরকতের মাস,গুণাহ মাফের মাস।।।

খাওয়া দাওয়া চলছে চলুকহেসেলে জ্বলুক আলো,সবার পেটেই খাদ্য জুটুকসবাই থাকুক ভালো।।।ভোজন রসিক বাঙালির খাবারের কোন শেষ নেই।না ...
05/01/2023

খাওয়া দাওয়া চলছে চলুক
হেসেলে জ্বলুক আলো,
সবার পেটেই খাদ্য জুটুক
সবাই থাকুক ভালো।।।

ভোজন রসিক বাঙালির খাবারের কোন শেষ নেই।না শেষ আছে আইটেমের।নানা নামের,নানা ফিউশনে প্রতিদিন নানান খাবারের উদ্ভব হচ্ছে কোন না কোন রান্নাঘরে।

এই বেলা, অবহেলা করে নাও,ওই বেলা আমি যদি না থাকি?এরকম অভিমানপূর্ণ কথা সবাই বলতে পারেনা।যে পারে, সে অবশ্যই আপনাকে গুরুত্বপ...
27/09/2022

এই বেলা, অবহেলা করে নাও,
ওই বেলা আমি যদি না থাকি?

এরকম অভিমানপূর্ণ কথা সবাই বলতে পারেনা।যে পারে, সে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ কেউ ভেবেই বলে।আর যে তা বুঝতে পারে,সেও অভিমান টুকু ভাঙাতে যথাসাধ্য চেষ্টা করে।

🔺 আপু আমি তো থাকিনা তার সাথে।আমার জব এরিয়া আলাদা।অন্য সিটিতে থাকি।আমার ওয়াইফ রোযা রেখে জব করে।তাই আমি চাই ইফতার সারপ্রাইজ হিসেবে পাঠাতে 🔺

সারপ্রাইজ বা গিফট যা ই হোক না কেন,মূল্য তার সমান সব সময়,সবখানেই এবং সবচেয়ে বেশি।।।

খাবার পাঠানো যেতে পারে সম্মানীত করার জন্য,উপহার হিসেবে,ক্ষমা প্রার্থনা করে ; এমনকি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও পাঠানো য...
26/09/2022

খাবার পাঠানো যেতে পারে সম্মানীত করার জন্য,উপহার হিসেবে,ক্ষমা প্রার্থনা করে ; এমনকি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও পাঠানো যায় পছন্দের /আপন মানুষদের কাছে খাবার।

আমার কাছে সবথেকে প্রিয় আমার মায়ের হাতের রান্না।কেন ❗❓আগে দেখতাম বাসায় বুয়ার চল ছিলো কম।ছিলোনা বললেই চলে।তখন স্কুল থেকে এ...
26/09/2022

আমার কাছে সবথেকে প্রিয় আমার মায়ের হাতের রান্না।

কেন ❗❓

আগে দেখতাম বাসায় বুয়ার চল ছিলো কম।ছিলোনা বললেই চলে।তখন স্কুল থেকে এসে দেখতাম আম্মুর সব কাজ শেষ।ঘর মোছা,কাপড় ধোয়া,ফার্নিচার মোছা এমনকি রান্নাও শেষ।
যেনো তেনো রান্না কিন্তু না।
একদম পাটায় মসলা বেটে রান্না করা যাকে বলে।
গরু ,খাসি,মুরগী ভুনা এতো মজা লাগে এই পাটায় বাটা মসলায় রান্না করলে।।।
টাটকা মসলা করে রান্না করলে সেই খাবারের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ।

"রান্না করতে সবসময় তাজা উপকরণ এবং শাকসবজি ব্যবহার করবে, এতে খাবারের স্বাদ বাড়বে।"-                                      ...
25/09/2022

"রান্না করতে সবসময় তাজা উপকরণ এবং শাকসবজি ব্যবহার করবে, এতে খাবারের স্বাদ বাড়বে।"-
বহু আগে থেকেই এসব আমাদের দাদী নানীরা বলে এসেছেন।শিখেছেন এবং শিখিয়েছেন।আমাদের মা,চাচী, খালারাও এসব মেনেই চলেন।
আর যা শিক্ষণীয় আর ভালো তা সবারই মেনে চলা উচিত।
Suhana's kitchen & all এ সব সময় টাটকা সব্জী,আছ মাংস ব্যবহার করা হয়।
তাই অর্ডার করুন হাতে সময় রেখে।যেহেতু আমরা রিজার্ভ করে রাখিনা কিছু।আপনি অর্ডার প্লেস করার পরই আপনার পছন্দ অনুযায়ী অর্ডার কৃত পণ্য টা আমাদের কাছে আসে।
এমনকি ডেকোরেশনের ক্ষেত্রেও আমরা খুব যত্নশীল।

ইলিশের মৌসুমে ইলিশ খায়না আছে এমন বাঙালি ❗মাছে ভাতে বাঙালির মতো আরো একটা প্রবাদ আমাদের জন্য বরাদ্দ তাই।✅ শখের তোলা আশি টা...
25/09/2022

ইলিশের মৌসুমে ইলিশ খায়না আছে এমন বাঙালি ❗

মাছে ভাতে বাঙালির মতো আরো একটা প্রবাদ আমাদের জন্য বরাদ্দ তাই।
✅ শখের তোলা আশি টাকা ✅

যতোই দাম বাড়ুক না কেন, মৌসুম আসলে একটা ইলিশ হলেও খেতে হবে আমাদের।
হোক তা সরিষা ইলিশ,ইলিশ পোলাও,ইলিশ ভাজা - যেটাই হোক না কেন আইটেম।

🔴 ইলিশ পোলাও এর মিনিমাম অর্ডার ৪ টি 🔴।

বাঙালিয়ানা প্রকাশে মাটির বাসন কোসন অনেক বড় ভূমিকা পালন করে।শুধুমাত্র অকেশন ছাড়াও যে মাটির বাসনে খাবার পরিবেশন করা যায় তা...
25/09/2022

বাঙালিয়ানা প্রকাশে মাটির বাসন কোসন অনেক বড় ভূমিকা পালন করে।
শুধুমাত্র অকেশন ছাড়াও যে মাটির বাসনে খাবার পরিবেশন করা যায় তার প্রমাণ আমরা।
শখ করে ডাইনিং টেবিল টা মাঝে মাঝে শৌখিনতার ছোয়ায় ভরিয়ে তুলি আমরা।

⭕ মাটির পাত্রেও অর্ডার করতে পারেন।তবে এক্সট্রা চার্জ প্রযোজ্য এক্ষেত্রে।

ভালোবাসা কখনও কখনও প্রকাশ করতে হয়।দূরত্বের সীমা অতোটাও হওয়া উচিত না,যতোটা হলে  ভাঙন ধরে সম্পর্কে।তাই আবেগ অনুভূতি প্রকাশ...
01/08/2022

ভালোবাসা কখনও কখনও প্রকাশ করতে হয়।
দূরত্বের সীমা অতোটাও হওয়া উচিত না,যতোটা হলে ভাঙন ধরে সম্পর্কে।

তাই আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে খাবার ও কিন্তু ভালো সমাধান।এক বেলা কষ্ট কমিয়ে বোঝানো যেতে পারে মানুষটা কতোটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে।

ভাত ভর্তায় বাঙালি পরিবেশনা।।পোলাও রোস্ট খেতে যেমন অকেশন লাগেনা আমাদের।তেমনি ভাত ভর্তা খেতেও অনুষ্ঠান করা লাগেনা। প্রতিদি...
01/08/2022

ভাত ভর্তায় বাঙালি পরিবেশনা।।
পোলাও রোস্ট খেতে যেমন অকেশন লাগেনা আমাদের।তেমনি ভাত ভর্তা খেতেও অনুষ্ঠান করা লাগেনা। প্রতিদিনই হতে পারে ভর্তা ভাতের আয়োজন।।।

কাজের মাঝেই প্রশান্তি।।কাস্টোমার সব সময়ই লক্ষ্মী আমাদের জন্য।।ঈদের পর পুরোদমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে আবার।
17/07/2022

কাজের মাঝেই প্রশান্তি।।
কাস্টোমার সব সময়ই লক্ষ্মী আমাদের জন্য।।

ঈদের পর পুরোদমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে আবার।

কাবাব ময় ঈদ Vs কাবাব ছাড়া ঈদ।।ঈদুল আযহা মানেই হরেক রকমের কাবাব।কিন্তু অনেকেরই কাজের চাপে  ,সময়ের অভাবে মুখরোচক অনেক খাবা...
06/07/2022

কাবাব ময় ঈদ Vs কাবাব ছাড়া ঈদ।।

ঈদুল আযহা মানেই হরেক রকমের কাবাব।
কিন্তু অনেকেরই কাজের চাপে ,সময়ের অভাবে মুখরোচক অনেক খাবার বানানোর সময় হয়ে উঠেনা।তখন ফ্রোজেন কিছু ঈদের আগের দিন করে রাখলে ,ঈদের দিন খুব ভালো ব্যাকাপ দেয় তা।

⭕ কাবাবের অর্ডার ঈদের আগের দিন পর্যন্ত নেওয়া হবে।।

Address

Dhaka
TEJGAON,DHAKA-1215

Opening Hours

Monday 06:00 - 19:00
Tuesday 06:00 - 20:00
Wednesday 06:00 - 20:00
Thursday 06:00 - 20:00
Friday 06:00 - 20:00
Saturday 09:00 - 17:00
Sunday 06:00 - 20:00

Telephone

+8801677173969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhana's kitchen & all posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suhana's kitchen & all:

Share