Arifur Rahman Rabbi

Call Directions Contact the business

Arifur Rahman Rabbi Advocate

স্থানীয় সরকার  (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০২৬। আগামী নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান ও মেম্বার ( ইউনিয়ন পরিষদ)  সাহেবরা...
08/09/2026

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০২৬। আগামী নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান ও মেম্বার ( ইউনিয়ন পরিষদ) সাহেবরা দেখুন -

12/08/2026

যে পাপের কারণে আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে দেন

আমরা প্রায়ই বাহিরের কারণ খুঁজি—সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ খারাপ…কিন্তু খুব কম মানুষই নিজের দিকে তাকায়। রিজিক কমে যাওয়ার আসল কারণ, ইসলাম আমাদের একটি কঠিন কিন্তু সত্য কথা শিখিয়েছে—মানুষের গুনাহ তার রিজিককে প্রভাবিত করে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন নিশ্চয়ই একজন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়।

কোন পাপগুলো রিজিক বন্ধ করে দেয়?

১,, গোপন গুনাহ, যে পাপ মানুষ লুকিয়ে করে—মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এই গোপন গুনাহ ধীরে ধীরে জীবনের বরকত নষ্ট করে দেয়।

২,, হারাম উপার্জন
সুদ, ঘুষ, প্রতারণা— যে টাকা হালাল নয়, সেই টাকায় কখনো বরকত থাকে না। বাইরে থেকে বেশি মনে হলেও, ভেতরে ভেতরে তা ক্ষতির কারণ হয়।

৩,, নামাজ অবহেলা করা
নামাজ শুধু ইবাদত নয়—
এটি আল্লাহর সাথে সম্পর্কের একটি শক্ত বন্ধন।
যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন তার জীবনের বরকতও কমতে শুরু করে।

৪,, অন্যের হক নষ্ট করা
কারো টাকা মেরে খাওয়া, কারো অধিকার নষ্ট করা, এইসব পাপ মানুষের জীবনে অদৃশ্য অভিশাপ হয়ে আসে।

কিন্তু আশা কি শেষ?
না। কখনোই না। আল্লাহ এমন রব— যিনি বান্দার তওবা পছন্দ করেন। যদি কেউ সত্যি সত্যি নিজের ভুল বুঝে ফিরে আসে— তাহলে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন।

কী করবেন?
✔ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন
✔ হালাল উপার্জনের চেষ্টা করুন
✔ নিয়মিত নামাজ পড়ুন
✔ অন্যের হক আদায় করুন
শেষ কথা
অনেক সময় আমরা ভাবি—আমার রিজিক কম কেন?কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত—আমার জীবনে এমন কি আছে, যা আল্লাহর রহমতকে আটকে দিচ্ছে? আজ যদি আপনি সেই জিনিসটা চিনে ফেলতে পারেন—তাহলেই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে যাবে।

অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?খাজনা দেয়ার জন্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবে:1. সর্বশেষ রেকর্ড...
20/01/2026

অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?
খাজনা দেয়ার জন্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবে:

1. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।
2. পূর্ববর্তী দাখিলার কপি।
3. জাতীয় পরিচয়পত্র।
4. জমির অবস্থান অনুযায়ী-বিভাগ, জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।

N.B: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অন লাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।

অন লাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ

■ ধাপ-১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন (ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd)

■ ধাপ-২- নাগরিক নিবন্ধন করুন (মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)।

✔ ধাপ-৩- প্রোফাইল সেটিং করুন (প্রফাইলের তথ্যগুলি পুরন করুন)।

ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন।

ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন।

ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন।

ধাপ-৭ ই-পেমেন্ট করুন।

✔ ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন।

খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন। ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে। যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে পারবেন।

খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই। [ধারা-৬, ভূমি উন্নয়ন কর আইন-২০২৩]

22/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ।

১. সুদ (Riba):
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।” — বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।” — সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ। অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।” — মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।” — ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।” — বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।” — মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বংস ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
📖 হাদিস: “সদকা সম্পদ কমায় না।” — মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায় করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকাহ পুড়িয়ে ফেলে।
📖 বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে। যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি:
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

📖 হাদিস: “আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন।” — তিরমিজি ২৫১০

“বিরোধীদের বলে দাও, তোমাদের ও আমাদের পার্থক্য হবে জানাযার দিন।”[সিয়ারু আলামিন নূবালা, ১১/৩৪০] আল্লাহ আপনাকে জান্নাতুল ফে...
20/12/2025

“বিরোধীদের বলে দাও, তোমাদের ও আমাদের পার্থক্য হবে জানাযার দিন।”
[সিয়ারু আলামিন নূবালা, ১১/৩৪০]
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক।
বিপ্লবী বীর শহীদ ওসমান হাদি এক অসমাপ্ত মহাকাব্যের তরুন মহাবীরের নাম ।
বাংলাদেশ আপনাকে মনে রাখবে ভাই। 🇧🇩♥️

কখনো কখনো মহান সৃষ্টিকর্তা আমাদের জীবনের সব দরজা–জানালা বন্ধ করে দেন।আমরা ভাবি, সব পথই কেন হঠাৎ অচল হয়ে গেল?কিন্তু সত্য ...
05/12/2025

কখনো কখনো মহান সৃষ্টিকর্তা আমাদের জীবনের সব দরজা–জানালা বন্ধ করে দেন।
আমরা ভাবি, সব পথই কেন হঠাৎ অচল হয়ে গেল?
কিন্তু সত্য হলো—
বাইরে তখন প্রবল ঝড় বয়ে যায়, আর মহান রব আমাদের সেই ঝড় থেকে আড়াল করে রাখেন।

আবার কখনো সৃষ্টিকর্তা আপনাকে নদীতে নিক্ষেপ করেন বলে মনে হয়—
কিন্তু সেটিও তাঁর রহমত।
কারণ আপনার শত্রু সাঁতার জানে না;
আপনাকে বাঁচানোর জন্যই সৃষ্টিকর্তা সেই পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান।

কখনো কখনো সৃষ্টিকর্তা আপনাকে একটি জায়গায় আটকে দেন,
যেন বিপদ সামনে দিয়ে চলে যায়
আর আপনাকে ছুঁতেও না পারে।
সৃষ্টিকর্তা এই সিদ্ধান্তগুলো আমরা বুঝতে পারি না,
কিন্তু প্রত্যেকটির পেছনেই থাকে অগাধ হিকমাহ।

তাই মানসিকতা বদলান।
বিশ্বাস রাখুন—
আপনি ঠিক সেই জায়গাতেই আছেন যেখানে থাকার প্রয়োজন ছিল।
না খুব দ্রুত, না খুব ধীরে—
সৃষ্টিকর্তা সময়ই সবচেয়ে নিখুঁত, সবচেয়ে যথাযথ।

তাঁর উপর সম্পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখুন,
আর ক্রমাগত দোয়া করে যান যেন তিনি আপনার পথ সহজ করে দেন।

Address

Cumilla Judge Court
Cumilla
3500

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 15:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801854307714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arifur Rahman Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arifur Rahman Rabbi:

Shortcuts

Share