05/10/2020
কুমিল্লার বিখ্যাত অরিজিনাল "মাতৃভান্ডার" এর রসমালাই এখন আপনার শহরে হোম ডেলিভারি!
প্রি অর্ডার নিয়ে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার আমরা কুমিল্লার অরিজিনাল মাতৃভান্ডারের রাসমালাই হোম ডেলিভারি দিচ্ছি!
....................
মাতৃভান্ডারের রসমালাই অর্ডার এর আগেই প্লিজ পড়ে নিন:............................
যেহেতু এটা আমাদের নিজস্ব পণ্য নয়, আমরা অরিজিনাল দোকান থেকে খুচরা দামে কিনে আপনাদের সুবিধার্থে সবাইকে আসল রসমালাই খাওয়ানোর উদ্যেশ্যে পৌঁছে দিচ্ছি! সেহেতু আমরা সীমিত অর্ডার গ্রহণ করি, কিংবা পর্যাপ্ত পরিমান চাহিদা মেটাতে পারিনা!
এছাড়া রসমালাই পরিবহন করা বেশ ঝামেলার, এবং দ্রুত সময়ে সব জায়গায় পৌঁছে দিতে পারিনা, তাই আপনার অর্ডারটি করার পর কয়েকদিন কিংবা এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে! যত দ্রুত আপনার এলাকায় বা আশেপাশের এলাকায় বেশি অর্ডার হবে, আপনি তত দ্রুত রসমালাই পেয়ে যাবেন!
এছাড়া আমরা রসমালাই কুরিয়ারে দেইনা, তাই পরিবহন ও ডেলিভারি খরচ বেশ জটিল, তাই আমাদের দামটি কুমিল্লার দামের তুলনায় কিছুটা বেশি!
.........................
এবার জানা যাক আমাদের অর্ডারের নিয়মাবলী:.........................
প্রতি কেজির জন্য আপনাকে অবশ্যই ৫০ ভাগ, অর্থাৎ ২০০ টাকা করে অগ্রিম মোবাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, ডেলিভারি লোকেশন, ফুল এড্রেস, যিনি রসমালাই রিসিভ করবেন উনার নম্বর, যিনি অর্ডার করছেন বা পেমেন্ট করবেন তার নাম, মোবাইল নম্বর, দিয়ে অর্ডার কনফার্ম করবেন! বাকি দাম অবশ্যই প্রোডাক্ট রিসিভ করার সময় পেমেন্ট করবেন!
বিকাশ করার পর, বিকাশের টাকার পরিমান, যে নম্বর থেকে বিকাশ করেছেন সে নম্বর অথবা ট্রানজেশান আইডি লিখে আমাদের পেজে বা মোবাইল নম্বরে মেসেজ করুন! সাথে যোগাযোগের নম্বর, নাম ও কয় কেজি অর্ডার করেছেন সেটা উল্ল্যেখ করুন!
৫০ ভাগ অগ্রিম পেমেন্ট ব্যতীত কোন অর্ডার কনফার্ম করা হবেনা!
অর্ডার ডেলিভারি দিতে লেট হলে কিংবা অন্যকোন সমস্যার কারণে অর্ডার ডেলিভারি না হলে, আমাদের জানালে আপনার অগ্রিম জমাকৃত টাকা ১০০% ফেরত দেয়া হবে! তবে অর্ডার কনফার্ম করার পর কাস্টমার চাইলে নিজে থেকে মিনিমাম ১ দিন আগে জানিয়ে দিয়ে অর্ডার ক্যান্সেল করতে পারবেন, সে ক্ষেত্রে টাকা ফেরত পাবেন, ডেলিভারির জন্য রসমালাই কেনা হয়ে গেলে, টাকা কোনভাবেই ফেরত দেয়া হবেনা!
পার্টি, জন্মদিন কিংবা যে কোন প্রোগ্রামের বড় অর্ডারের জন্য অন্তত এক সপ্তাহ আগে অর্ডার কনফার্ম করতে হবে!
উপরে উল্ল্যেখিত বিষয়ের বাইরে আমাদের কোন রিটার্ন পলিসি নেই, তাই অর্ডার করার আগে ভালো করে ভেবে অর্ডার করুন, আর উপভোগ করুন আপনার পরিবার ও পরিজনদের নিয়ে কুমিল্লার বিখ্যাত অরিজিনাল মাতৃভান্ডারের রসমালাই !
ধন্যবাদ, আপনার দিনটি সুন্দর হোক!
.com
#মাতৃভান্ডার_রসমালাই