24/08/2023
খাবারে ভে/জা/ল খেতে খেতে আমাদের মুখের স্বাদ ও চাহিদা এতটাই নষ্ট হয়েছে যে এখন আর আসল জিনিস টা, ভালো টা ভালোই লাগেনা।
এই যেমন নান রুটির কথাই বলি, এই রুটি বেশিরভাগ জায়গাতেই বানানো হচ্ছে নরম, তুলতুলে, স্পঞ্জি। ২ ঘন্টা পর সেই নান রুটি আবার গরম করলে নরম তুলতুলে হয়ে যায়। কিভাবে হয়? আগে ত হতোনা। এখন কি জাদু শিখেছে কারিগর রা যার জন্য নান এত্ত মোলায়েম হয়েছে?!
একটু ঘাটলে আমরা সা/ল্টু নামের ক্ষ/তি/কর রাসায়/ নিক এর সন্ধান পাই। যা ব্যবহার করলে রুটি নরম থাকে। এখন বেশিরভাগ কাষ্টমার, রুটি নরম না হলে রাগ দেখায়। আমাদের বলে, Dhaba City এর থেকেও অনেক কম দামে উমুক রেষ্টুরেন্টের রুটি ভালো। আপনাদের রুটি কিছুক্ষন পর শক্ত হয়ে যায়। জি আমাদের বানানো রুটি তে অতি স্বল্প মাত্রায় ইষ্ট ও তার চাইতেও কম মাত্রায় বেকিং সোডা ব্যবহার করা হয়। তবে ক্ষতিকর কোন কিছুই ব্যবহার করিনা।
আমরা ইন্ডিয়ান কুইজিন এর অথেন্টিক বা near অথেনটিক খাবার প্রস্তুত করছি। প্রথম দিকে বাংগালী দের টেষ্ট প্রেফারেন্স নিতাম, এখন নেই না।
কারন হচ্ছে, "প্রথম লাইন"!
আলহামদুলিল্লাহ, Dhaba Cityতে প্রচুর ভারতীয়/পাকিস্তানি কাষ্টমার রেগুলার আসছেন। তারা খেয়ে যা বলে যান অইটা ই মাথায় আর মনে বেশি রাখি। তাদের মধ্যে কয়েকজন প্রায় সময়ে বলে, " নান পাতলা মিলেগা ক্যায়া?" আমি বলি, জরুর মিলেগা! তাদের জন্য হলেও অথেন্টিসিটি বজায় রাখা আমার কর্তব্য বলে মনে হয়।
আর আমরা বাংগালীরা আজকাল নানরুটি মোটা ও তুলতুলে না হইলে থার্ড ক্লাস বলে গালমন্দ করি। বেশিরভাগ অসাধু দোকানি এখন তাই সা/ ল্টু কে আপন করে নিয়েছেন বিক্রি বাড়াতে বা বাধ্য হয়ে।
আমরা দু:খিত আমরা কখনোই আমাদের বানানো নান রুটি কে অন্যদের মতো করে নরম, মোলায়েম বা সফট করতে পারবো না। যদি আমাদের রুটি ভালো না হয়, তাহলে যাষ্ট আমাদের কাছ থেকে পছন্দমতো টিক্কা-তান্দুরি, ভেজ/ননভেজ গ্রেভি নিয়ে বাহির থেকে পছন্দমতো রুটি কিনে খেতে পারেন। আপনিও ভালো টা পেলেন। আমিও অন্তত একটা ভালো আপনাকে খাওয়াতে পারলাম।