The Inception Cafe

The Inception Cafe Welcome to The Inception Cafe

20/01/2018

পুরান ঢাকার বাকরখানি রহস্য!

বাকরখানি সেইসব খাদ্যদ্রব্যের একটি যেটি মোঘল আমল থেকেই প্রচলিত। খাবারটিকে হয়ত সাধারণ মনে হতেই পারে, আসলে এর ইতিহাস কিন্তু অসাধারণ।

এই বিশেষ রুটি বা বিসকুট যা বলা হোক না কেনো এর উৎপত্তি মূলত আফগানিস্থান অঞ্চলে। বাংলাদেশে গম, দুধ, লবণ, ডালডা, ঘি, পনির এবং খামির দিয়ে বানানো এই জনপ্রিয় খাবারটি বাকরখানি নাম হয় নবাবী আমলের শেষ সময়ে। তৎকালীন প্রভাবশালী জমিদার আগা বাকের খানের সাথে এই খাবারটি নামকরণের বিশেষ যোগসূত্র আছে। আছে একটি ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস।

আগা বাকের ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর দত্তক পুত্র। তুর্কিস্থানের এক অভাগা বালক আগা বাকের এই দেশে এসেছিলেন ক্রীতদাস হয়ে। সুদর্শন বালকটিকে কিনে নিয়েছিলেন বাংলার সুবেদার নবাব মুর্শিদ কুলি খাঁ। বালকটি যে অন্য সবার চেয়ে আলাদা সেটি ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে। ছেলেটির তীক্ষ্ণ বুদ্ধিমতা মুগ্ধ করে নবাবকে। নবাব ছেলেটিকে পড়ালেখা শেখানোর চেষ্টা করলেন। সাথে তাকে শেখালেন সমরবিদ্যা। অল্পদিনেই যুদ্ধবিদ্যায় দুর্দান্ত হয়ে ওঠে আগা বাকের নামক জোয়ান।

কিন্তু মনের সাথে যুদ্ধে আগা বাকেরের পরাস্ত হবার উপক্রম। রাজধানী মুর্শিদাবাদের নর্তকী খনি বেগমকে দেখে আগা বাকেরের মন বলে এই মেয়েটি সামান্য নর্তকী নয়, সবার ভীড়ে তাকে আলাদা করে মনে ধরেছে আগা বাকেরের। সে প্রেমে পড়ে যায় খনি বেগমের, তার মনে প্রবল ভাবে বাজছে প্রেমের নৃত্য।

কিন্তু, সমস্যা দেখা দিলো অন্য জায়গায়। খনি বেগমের প্রেমের মনোনয়ন প্রত্যাশী একমাত্র যুবক তো সে নয়। উজির জাহান্দার খাঁর পুত্র জয়নাল খাঁও মারাত্মক পছন্দ করে খনি বেগমকে। জয়নাল নগর কোতোয়াল হতে পারে, কিন্তু ভালবাসার জন্য ভিন্ন রকমের সাহস লাগে। সে খনি বেগমের সামনে দাঁড়ালো, গিয়ে সত্যি সত্যি প্রেমের প্রস্তাব দিয়ে বসলো খনি বেগমকে। কিন্তু হায়! খনি বেগম উজিরের পুত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলো।

জয়নাল মেনে নিতে পারলো না। সে খনি বেগমকে জোর জবরদস্তি করতে গেলে খবর পেয়ে আগা বাকের সেখানে যান। এটাই তো সুযোগ। তিনি জয়নালের সাথে মল্লযুদ্ধ শুরু করলেন। যে জিতবে খনি বেগম তার। যুদ্ধে জয়নাল হেরে যায়। এইদিকে উজিরের কাছে মিথ্যা খবর দেয়া হয়। তাকে বলা হয়, তার ছেলে জয়নালকে আগা বাকের হত্যা করে লাশ গুম করে রেখেছে। উজির নবাবের কাছে বিচার চাইলে নবাব মুর্শিদ কুলি খাঁ আগা বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করার হুকুম দেন।

কিন্তু এ যেনো সিনেমার চেয়ে বেশি কাল্পনিক। যেখানে বাঘের পেটে থাকার কথা সেখানে উলটা আগা বাকেরের হাতে মারা যায় বাঘ!

ইতিমধ্যে জয়নালের মৃত্যুর মিথ্যা খবর ফাঁস হয়ে গেছে। সে আগা বাকেরের অনুপস্থিতির সুযোগে জোর করে খনি বেগমকে ধরে নিয়ে যায় দক্ষিণ বঙ্গে। এই ফাঁকে বলে রাখি, আগা বাকের যৌবনে চট্টগ্রামে ফৌজদারের দায়িত্ব পালন করেছিলেন। এর পর দীর্ঘদিন বাকলা চন্দ্রদ্বীপের শাসনকর্তা ছিলেন তিনি। তার নামে জায়গার নাম হয় বাকেরগঞ্জ।

যাই হোক, সেই দক্ষিণ বঙ্গে আটক খনি বেগমকে উদ্ধার করতে যান বাকের। তার পিছু নেন উজির জাহান্দার খাঁ। কিন্তু সেখানে আরেক নাটক হয়। উজিরের ছেলে জয়নাল যখন ক্রুদ্ধ হয়ে বাকেরকে হত্যার চেস্টা করে তখন উজির নিজেই নিজের ছেলেকে হত্যা করেন তলোয়ারের আঘাতে। জয়নাল তখন টলতে টলতে খনি বেগমকে তলোয়ারের আঘাতে হত্যা করে। সে হয়ত ভাবছিলো বেঁচেই যেহেতু থাকা হবে না, কাউকে সুখে রেখে যাওয়ার কি দরকার!

নাজির হোসেনের “কিংবদন্তীর ঢাকা” গ্রন্থে এই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে লেখক বলেছেন, খনি বেগমকে না পেলেও প্রেমের স্মৃতিটা জাগরুক রাখতে আগা বাকের নতুন ধরণের একটি শুকনো রুটি তৈরি করিয়ে নাম দিয়েছিলেন বাকের-খনি। পরে মানুষের মুখে ঘুরতে ঘুরতে এই খাবারের নাম হয়ে যায় বাকরখনি।

উনিশ শতকের চল্লিশের দশকে প্রকাশিত হাকিম হাবিবুর রহমান তাঁর “Dhaka Pachash Barash Pahley” গ্রন্থে ঢাকার বিভিন্ন খাদ্যদ্রব্যের তৈরি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি প্রধানত গও জোবান, শুকি এবং নিমশুকি তিন ধরনের বাখরখানির কথা বলেন। চিনশুখা রুটিও একপ্রকার বাখরখানি যা বিশেষত চিনি দ্বারা তৈরি করা হয়। কাইচারুটি এবং মুলামও বাখরখানির অন্য প্রকারভেদ। পনির বাখরখানি হলো আরেকটি সুস্বাদু খাবার। এর প্রতিটি ভাঁজে ঘি ও গম বা সুজির পরিবর্তে হালুওয়া ব্যবহূত হয়। বৈবাহিক সংক্রান্ত উৎসবে প্রথার অংশ হিসেবে কনের বাড়ি থেকে বর এর বাড়ি কিচমিচ, কাঠবাদামের সাথে ক্রিম দুধ দিয়ে ডালায় করে পাঠানো হয় যা ভিগারুটি নামেও পরিচিতি।

চট্টগ্রামে এই প্রথম the inception cafe তেই ৩০+ ফ্লেভার এর চা পাওয়া যাচ্ছে ৷সাথে আরো আছে*পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি ...
20/08/2017

চট্টগ্রামে এই প্রথম the inception cafe তেই ৩০+ ফ্লেভার এর চা পাওয়া যাচ্ছে ৷

সাথে আরো আছে

*পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি ৷
*চিকেন বার্গার
*চিকেন সেন্ডুইচ
*চিকেন হড্ডগ
*কলিজা বার্গার

লোকেশনঃ যমুনা/ষৌলশহর সুপার মার্কেট, ২নং গেট (7days এর থেকে বা পাশে তাকালেই দেখতে পাবেন)

(ক্যাফে খোলা বিকাল ৪ট থেকে রাত ১০টা পর্যন্ত )

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি এখন the inception cafe তেপ্রতি পিছ ১০ টাকা
09/08/2017

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি এখন the inception cafe তে

প্রতি পিছ ১০ টাকা

চিকেন সেন্ডুইচ ৷ প্রতি পিছ ২০ টাকা
25/07/2017

চিকেন সেন্ডুইচ ৷ প্রতি পিছ ২০ টাকা

চিকেন মাসালা বার্গার ৪০ টাকা
25/07/2017

চিকেন মাসালা বার্গার

৪০ টাকা

Starts from 23 july, Sunday, 2pm.
22/07/2017

Starts from 23 july, Sunday, 2pm.

22/07/2017

আগামিকাল ঠিক দুপুর ২টা থেকে চট্টগ্রাম শহরে যাত্রা শুরু করতে যাচ্ছে the Inception cafe.

আপনারা সবাই আমন্ত্রিতো ৷

Address

Jamona Super Market, Sholoshahar, 2no. Gate
Chittagong
4203

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801711938031

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Inception Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Inception Cafe:

Share

Category