KS Kitchen

Call Directions Contact the business

KS Kitchen We provide completely home made food prepared with most hygiene way.. We sell
✅ All kind of foods KS Kitchen – সুস্বাদু খাবারের বিশ্বস্ত ঠিকানা!

KS Kitchen শুধুমাত্র একটি রেস্টুরেন্ট নয়, এটি স্বাদের প্রতি দায়িত্বশীলতার এক অনন্য প্রতিশ্রুতি। আমরা কার্ব পিক-আপ সার্ভিসের মাধ্যমে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ করি, যা গুণগত মান বজায় রেখে সতেজ উপায়ে প্রস্তুত করা হয়।

আমাদের বিশেষত্ব

✅ ফ্রেশ ও মানসম্মত খাবার: আমাদের প্রতিটি আইটেম স্বাস্থ্যকর উপায়ে প্রস্তুত করা হয়, যাতে আপনি সর্বোচ্চ স্বাদ ও পুষ্টিগুণ উপভোগ করতে পারেন।
✅ কঠোর মান নিয়ন্ত্রণ: আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে খাবারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়।
✅ ফুডগ্রেড কন্‌টেনার: খাবার পরিবেশনের জন্য ফুডগ্রেড কন্‌টেনার ব্যবহার করা হয়, যাতে স্বাদ ও গুণগত মান দীর্ঘক্ষণ অটুট থাকে।
✅ স্বাস্থ্যবিধি মেনে রান্না: আমাদের রান্নার প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয়, যাতে খাবার থাকে নিরাপদ ও বিশুদ্ধ।
✅ NO COMPROMISE: স্বাদ, স্বাস্থ্য ও মানের সঙ্গে আমরা কোনো আপস করি না!

অফিস ক্যাটারিং সার্ভিস

ব্যস্ত অফিস সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পাওয়া এখন আরও সহজ! KS Kitchen আপনার অফিস লাঞ্চ বা ক্যাটারিং সার্ভিস নিশ্চিত করে নির্ভরযোগ্য ও দ্রুততম উপায়ে।
📌 অর্ডার করার নিয়ম:

প্রতিদিনের খাবার অর্ডার করতে হবে সকাল ১০টার মধ্যে।

একবার অর্ডার দেওয়ার পর ১ ঘণ্টার মধ্যে পরিবর্তন করা যাবে।


কেন KS Kitchen?

✅ বিশুদ্ধ উপকরণ দিয়ে রান্না

✅ সময়মতো সরবরাহ

✅ পেশাদার শেফ দ্বারা প্রস্তুতকৃত খাবার

✅ ব্যক্তিগত ও কর্পোরেট ক্যাটারিং সুবিধা


KS Kitchen সবসময় চেষ্টা করে আপনাকে সবচেয়ে ভালো মানের খাবার পরিবেশন করতে, যা সুস্বাদু ও স্বাস্থ্যকর। আমাদের লক্ষ্য একটাই – আপনার সন্তুষ্টি!

📍 অর্ডার করুন এবং সুস্বাদু অভিজ্ঞতা উপভোগ করুন!

পাটিসাপটা সবারই 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞! 🥰 আর সেটা যদি হয় 𝐜𝐨𝐥𝐨𝐮𝐫𝐟𝐮𝐥 𝐏𝐚𝐭𝐢𝐬𝐡𝐚𝐩𝐭𝐚, তাহলে তো কথাই নেই! 🌸𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝 💍✨আ...
21/09/2026

পাটিসাপটা সবারই 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞! 🥰 আর সেটা যদি হয় 𝐜𝐨𝐥𝐨𝐮𝐫𝐟𝐮𝐥 𝐏𝐚𝐭𝐢𝐬𝐡𝐚𝐩𝐭𝐚, তাহলে তো কথাই নেই! 🌸

𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧 𝐚𝐥𝐫𝐞𝐚𝐝𝐲 𝐬𝐭𝐚𝐫𝐭𝐞𝐝 💍✨
আপনারা চাইলে 𝐊𝐒 𝐊𝐢𝐭𝐜𝐡𝐞𝐧 থেকে পছন্দমতো 𝐃𝐚𝐥𝐚 সহ 𝐨𝐫𝐝𝐞𝐫 করতে পারেন। আপনার পছন্দের 𝐢𝐭𝐞𝐦𝐬 দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো—যেটা দেখলেই সবাই জিজ্ঞেস করবে, “ডালাটা কোথা থেকে নিয়েছেন?” ❤️

20/09/2026
𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧-এ 𝐭𝐫𝐚𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 কিছু রাখতে চান? ❤️তাহলে 𝐂𝐨𝐥𝐨𝐫𝐟𝐮𝐥 𝐓𝐚𝐥 𝐏𝐢𝐭𝐡𝐚 হতে পারে 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 𝐜𝐡𝐨𝐢𝐜𝐞! 😍তালের পিঠার সাথে বাঙাল...
15/09/2026

𝐖𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧-এ 𝐭𝐫𝐚𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 কিছু রাখতে চান? ❤️

তাহলে 𝐂𝐨𝐥𝐨𝐫𝐟𝐮𝐥 𝐓𝐚𝐥 𝐏𝐢𝐭𝐡𝐚 হতে পারে 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 𝐜𝐡𝐨𝐢𝐜𝐞! 😍

তালের পিঠার সাথে বাঙালির যে 𝐞𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧, সেটা কিন্তু অন্যরকম। 🥰
আর আমাদের তালের পিঠাগুলো হবে একদম 𝐬𝐨𝐟𝐭, 𝐟𝐫𝐞𝐬𝐡 & 𝐝𝐞𝐥𝐢𝐜𝐢𝐨𝐮𝐬।

বিয়ে, গায়ে হলুদ কিংবা যেকোনো অনুষ্ঠানে অতিথিদের জন্য 𝐭𝐫𝐚𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐢 𝐢𝐭𝐞𝐦 হিসেবে রাখতে পারেন আমাদের 𝐂𝐨𝐥𝐨𝐫𝐟𝐮𝐥 𝐓𝐚𝐥 𝐏𝐢𝐭𝐡𝐚। 🌸✨

𝐎𝐫𝐝𝐞𝐫 নেওয়া হচ্ছে।
আপনার 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐨𝐜𝐜𝐚𝐬𝐢𝐨𝐧-কে আরও সুন্দর করতে আমরা আছি। ❤️

𝐒𝐩𝐢𝐜𝐲 𝐋𝐨𝐯𝐞𝐫𝐬, আজকের পোস্টটা আপনাদের জন্য! 🌶️❤️𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐌𝐨𝐦𝐨𝐬 এখন অনেকেরই 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 খাবার। আর সেই 𝐦𝐨𝐦𝐨𝐬-এর সাথে যদি থাকে 𝐬...
14/09/2026

𝐒𝐩𝐢𝐜𝐲 𝐋𝐨𝐯𝐞𝐫𝐬, আজকের পোস্টটা আপনাদের জন্য! 🌶️❤️

𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐌𝐨𝐦𝐨𝐬 এখন অনেকেরই 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 খাবার। আর সেই 𝐦𝐨𝐦𝐨𝐬-এর সাথে যদি থাকে 𝐬𝐩𝐢𝐜𝐲, 𝐟𝐥𝐚𝐯𝐨𝐮𝐫𝐟𝐮𝐥 𝐠𝐫𝐚𝐯𝐲, তাহলে তো আর কথাই নেই! 🤤

আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 𝐒𝐩𝐢𝐜𝐲 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐌𝐨𝐦𝐨𝐬—একবার খেলে 𝐭𝐚𝐬𝐭𝐞টা মুখে লেগে থাকবে! 😋

এটা কিন্তু শুধু আমাদের কথা না, আমাদের 𝐜𝐮𝐬𝐭𝐨𝐦𝐞𝐫𝐬-দের 𝐟𝐞𝐞𝐝𝐛𝐚𝐜𝐤! ❤️

যারা ঝাল আর 𝐬𝐩𝐢𝐜𝐲 খাবার ভালোবাসেন, তারা একবার হলেও 𝐦𝐮𝐬𝐭 𝐭𝐫𝐲 করবেন।

📩 𝐎𝐫𝐝𝐞𝐫 নেওয়া হচ্ছে!

🌶️

09/09/2026

চট্টগ্রামের ঐতিহ্য বাহি খানা এগিন লাইলে তাড়াতাড়ি ইনবক্সে আইঅন সে রকম মজাাা😋😋😋

গতকাল একজন কাস্টমার আপু অর্ডার দিতে দিতে হাসতে হাসতে একটা মজার শাশুড়ি-বৌমার গল্প শেয়ার করলেন।উনি বললেন, "আপু জানেন, বি...
05/09/2026

গতকাল একজন কাস্টমার আপু অর্ডার দিতে দিতে হাসতে হাসতে একটা মজার শাশুড়ি-বৌমার গল্প শেয়ার করলেন।

উনি বললেন, "আপু জানেন, বিয়ের প্রথম রাতেই আমার শাশুড়ি এসে বললেন, 'বাবা তুই আজকে আমার কাছে ঘুমা, বউমা আমার ভাইঝির সাথে ঘুমাক!' আমার হাসবেন্ড তো পুরাই থ হয়ে গেলো!"

আমি হাসতে হাসতে বললাম, তারপর কী হলো?

উনি বললেন, "আমার হাসবেন্ড সাথে সাথে বলে দিলো, 'আম্মা তুমি না বলতা বিয়ে দিয়ে শান্তি পাবা, এখন তো দেখি নিজেই আমাকে দখল করে রাখতে চাও!' শুনে সবাই এমন হাসাহাসি শুরু করলো যে শাশুড়িও লজ্জা পেয়ে বললেন, 'আরে মজা করছিলাম, যা যা বউয়ের কাছেই যা!'"

শুনে আমি মনে মনে ভাবলাম, বাহ, এই শাশুড়ি তো রসিকতা বোঝেন, মায়ের আঁচল আর বউয়ের ভালোবাসা দুটোই সামলাতে জানেন!

উনি আরও বললেন, "প্রথম কয়েকদিন একটু আধটু খুঁতখুঁতে ছিলেন, আমার শাড়ি নিয়ে, সাজগোজ নিয়ে টুকটাক মন্তব্য করতেন। কিন্তু আমার হাসবেন্ড প্রতিবারই মজা করে বলতো, 'আম্মা তুমি তো আমার বউকে জাজ করছো, অথচ আমাকে বিয়ের আগে বলছিলে মেয়ে সুন্দরী চাই!' শুনে শাশুড়িও হেসে ফেলতেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেলো।"

কথা বলতে বলতে উনি অর্ডার করলেন আমাদের ফ্রোজেন সিঙারা, বললেন "শাশুড়ির খুব পছন্দ, বিকেলে চা এর সাথে দিলেই খুশি!"

সত্যি বলতে, সংসারে একটু হাসি-রসিকতা থাকলে অনেক জটিল পরিস্থিতিও সহজ হয়ে যায়। কথার পিঠে কথা না বাড়িয়ে একটু মজা করে বললেই তো অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায়!

আপনাদের শাশুড়ি-বউমা সম্পর্কেও কি এমন কোনো মজার ঘটনা আছে যা মনে পড়লে এখনো হাসি পায়? 😄

একজন কাস্টমার আপু একবার অর্ডার করলেন পিঠার ডালা, বিয়ের অনুষ্ঠানে দিবেন বলে। ৫০০ টাকা এডভান্সও করলেন। কিন্তু বললেন, "আপু...
05/09/2026

একজন কাস্টমার আপু একবার অর্ডার করলেন পিঠার ডালা, বিয়ের অনুষ্ঠানে দিবেন বলে। ৫০০ টাকা এডভান্সও করলেন। কিন্তু বললেন, "আপু ডেলিভারি নিব আরও দশদিন পর, আমি খুবই ব্যস্ত মানুষ, প্রতিদিন এখানে ওখানে প্রোগ্রাম থাকে।"

আমি বললাম, ঠিক আছে আপু, সমস্যা নাই।

এরপর শুরু হলো আসল কাহিনী। উনি চাইলেন ডালাটা একদম কাস্টমাইজ করে দিতে হবে, রঙিন তালের পিঠা, নকশি পিঠা, সব যেন নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে। ৪০-৫০টা রেফারেন্স ছবি পাঠালেন, বললেন "আমার তো অনেক গেস্ট আসবে, একটুও এদিক ওদিক হলে চলবে না!"

আমার সহকারীরা মিলে দিনরাত খেটে পুরো ডালাটা সাজিয়ে দিলো। কিন্তু যেদিন ডেলিভারি দেবার কথা, সেদিন উনি মেসেজ সিন করেই চুপ। পরদিনও একই অবস্থা। এভাবে চার-পাঁচদিন কেটে গেলো, না উনি রেসপন্স করেন, না ডেলিভারি নেন।

শেষমেশ ধৈর্য হারিয়ে সরাসরি লিখলাম, "আপু পিঠা তো নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ আজকের মধ্যে জানান, নাহলে অর্ডার ক্যান্সেল করে দিতে হবে।"

উনি রাগ করে লিখলেন, "আমার এত এত প্রোগ্রাম, আপনাদের বুঝা উচিত!"

আমি হাসবেন্ডকে ঘটনা বললাম, উনি বললেন, "আরে বাদ দাও, ব্যবসায় এমন দুই একজন থাকবেই, সবাইকে খুশি করা যায় না।" শেষে পিঠার ডালাটা অন্য এক কাস্টমারকে অফার করে দিলাম, যিনি সাথে সাথে খুশি হয়ে নিয়ে নিলেন।

মজার ব্যাপার হলো, রঙিন তালের পিঠা দেখতে এতটাই সুন্দর ছিলো যে আমার নিজেরই খেতে ইচ্ছা করছিলো, শেষে নিজের জন্যও কয়েকটা রেখে দিলাম! এরকম ডালা অর্ডারও এসেছিল কয়েকটা।

ব্যবসা করতে গেলে এমন অভিজ্ঞতা হবেই, তবে আসল কাস্টমাররাই যে সবচেয়ে বড় ভরসা, সেটা বারবার প্রমাণ হয়।

আপনাদেরও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে কেউ শুধু কথায় ব্যস্ততা দেখিয়ে আসল কাজে গড়িমসি করেছে? 😄

"আপু আপনিই বলে দিন কোনটা ভালো হবে" - এই কথাটা শুনলে এখন আমার আত্মা কেঁপে ওঠে।কারণ এরপর যা হয় তা হলো, আমি ধৈর্য নিয়ে দশ...
04/09/2026

"আপু আপনিই বলে দিন কোনটা ভালো হবে" - এই কথাটা শুনলে এখন আমার আত্মা কেঁপে ওঠে।

কারণ এরপর যা হয় তা হলো, আমি ধৈর্য নিয়ে দশটা ফ্লেভারের ছবি পাঠাই, কোনটায় চিকেন বেশি, কোনটা ঝাল কম, কোনটা বাচ্চাদের জন্য ভালো, সব বুঝিয়ে বলি। শেষে বলি, আপু আমার মতে এটা নিতে পারেন, খুব ভালো লাগবে। উত্তরে আসে শুধু "মেসেজ সিন", তারপর একদম চুপচাপ, যেন আমি ভূত দেখেছি!

এই কাণ্ড এত হয়েছে যে এখন একটা নতুন নিয়ম করেছি। কেউ বললে "আপনি সাজেস্ট করেন", আমি সরাসরি একটাই ছবি পাঠাই। কেউ যদি জিজ্ঞেস করে "এটাই একটা?" আমি বলি, "জি আপু, এটাই আপনার জন্য পারফেক্ট।" এরপর হয় নেয়, নাহলে নিজেই খুঁজে বের করে নেয় কোনটা লাগবে।

একদিন ছেলেকে ঘটনা বললাম, ও হাসতে হাসতে বললো, "আম্মু তুমি তো পুরাই সাইকোলজিস্ট হয়ে গেছো ব্যবসা করতে করতে!" আমি বললাম, বাবা এভাবে না করলে সারাদিন খালি ছবি পাঠাতে পাঠাতেই কেটে যায়, আসল কাস্টমারদের সময় দেয়া যায় না।

আসলে যারা সত্যিই সাহায্য চান, তাদের সাথে কথা বলে খুব ভালো লাগে, বিশেষ করে ভাইয়ারা যখন সাজেশন চান, তারা সত্যিই গুরুত্ব দিয়ে শোনেন আর সেই অনুযায়ী নেন। এটা আমার কাছে অনেক বড় ভরসার জায়গা।

যাই হোক, আমার দুই সহকারীও এখন অভিজ্ঞ হয়ে গেছে, কে সিরিয়াস কাস্টমার আর কে জাস্ট টাইমপাস করছে বুঝে ফেলে মেসেজ দেখেই!

এত এত মেসেজ, এত রেসপন্স মানে তো আপনাদের এত এত ভালোবাসা, তাই ধৈর্য নিয়েই সবটা সামলাই। আমাদের ফ্রোজেন চিকেন পাফ আর সমুচার প্রতিও এমনই ভালোবাসা পাচ্ছি আজকাল, স্টক প্রায় শেষের পথে।

আচ্ছা বলুন তো, আপনারাও কি কখনো কোথাও কিছু জিজ্ঞেস করে উত্তর না দিয়ে চুপচাপ চলে গেছেন? 😄

04/09/2026

゚viralシ

বাজেট মোমোর আইডিয়াটা মাথায় আসার পর হাসবেন্ডকে বলতেই সে বললো, "এইটা করে দেখো, ফেইল করলে আমাকে দোষ দিও না!"আমি রাগ করে ব...
04/09/2026

বাজেট মোমোর আইডিয়াটা মাথায় আসার পর হাসবেন্ডকে বলতেই সে বললো, "এইটা করে দেখো, ফেইল করলে আমাকে দোষ দিও না!"

আমি রাগ করে বললাম, তুমি সবসময় নেগেটিভ কথাই বলো কেন! এতদিন ধরে কাস্টমাররা রিকুয়েস্ট করছে সস্তায় মোমো চাই, একটু ছোট সাইজ হোক, দাম কম হোক। তাই ভাবলাম একটা বাজেট ভার্সন আনি, চিকেনের পরিমাণ একটু কম রেখে দাম কমিয়ে দিলাম।

পোস্ট দেয়ার পর প্রথম দুইদিন তেমন রেসপন্সই নাই! যারা এত রিকুয়েস্ট করছিলো, তারাও চুপচাপ। যা মেসেজ আসলো, তার বেশিরভাগই বাজেট প্রাইসে রেগুলার সাইজের মোমো চাইছে, মানে আসল কথা হলো সবাই বড় সাইজটাই চায়, শুধু দাম কম হলে ভালো হয়!

মন খারাপ করে হাসবেন্ডকে বললাম, দেখলে তো তোমার কথাই ঠিক হলো। উনি হাসতে হাসতে বললেন, "শোনো, তোমার ব্র্যান্ডিংটাই হয়েছে ভরপুর চিকেনের মোমো দিয়ে, মানুষ এখন সেটাই এক্সপেক্ট করে। কমদামি ভার্সন আনলে মনে হয় তুমি কোয়ালিটি কমিয়ে দিচ্ছো, যদিও আসলে তা না!"

কথাটা মাথায় ঢুকলো। শেষমেশ বাজেট ভার্সনটা বন্ধ করে দিলাম, ডিসকাউন্টে বাকিগুলো ছেড়ে দিলাম। ছেলে পাশ থেকে বললো, "আম্মু তুমি না বলতা বাবা সবকিছুতে বাগড়া দেয়, এবার তো দেখি বাবার আইডিয়াই কাজে দিলো!" বললাম, চুপ কর, মাঝে মাঝে ভুলও তো ঠিক হয়ে যায়!

এরপর থেকে বড় কোনো ডিসিশন নেয়ার আগে হাসবেন্ডের মতামত নিয়েই নেই, যদিও সেটা স্বীকার করতে আমার একটু লজ্জাই লাগে!

যাই হোক, যাদের হুট করে মেহমান চলে আসে বা নাস্তার সময় হাতে কম থাকে, তাদের জন্য ভরসা রাখতে পারেন আমাদের ফ্রোজেন লাচ্ছা পরোটার উপর, মান কমাইনি, শুধু সুবিধাটা বাড়িয়েছি।

আচ্ছা বলুন তো, আপনাদেরও কি কখনো এমন হয়েছে যে নিজের আইডিয়া ফেইল করার পর ঘরের মানুষের কথাই সত্যি হয়ে গেছে? 😄

Address

69, Sufi Abdul Udud Lane, Kapasgola, Chawkbazar
Chittagong
4000

Telephone

+8801844258020

Website

Alerts

Be the first to know and let us send you an email when KS Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KS Kitchen:

Shortcuts

Share