13/08/2026
আসলে BOGO অফারের মূল উদ্দেশ্য ছিল পেইজ প্রমোট করা। আমরা এমনিতে আমরা কখনোই পেজ বুস্ট করি নাই, বা ফ্রিতে কাউকে খাবার পাঠিয়ে ভাল রিভিউ চাই নাই, পেইড প্রমোশন তো দুর কি বাত! লস খাইয়া কুল পাইনা আবার মার্কেটিং এ পয়সা ঢালবো কখন!
যাইহোক, তাই একেবারে জিরো প্রফিটে এই অফারের মাধ্যমে কিছু কাস্টমার পেইজ অ্যাড করে নেয়া ছিল উদ্দেশ্য। এইদিকে আমাদের সীফুড সাপ্লায়ার কমিটমেন্ট করেছিলেন যে উনি কম প্রাইজের মধ্যে কাঁকড়ার একটা বড় চালান আমাদের দিবেন। কিন্তু গতকাল সারাদিন অর্ডার নেয়ার পর রাতের বেলা সাপ্লায়ার সাহেব জানালেন যে দাম তো কমবেই না বরং হঠাৎ নাকি কাঁকড়ার সাপ্লাই কমে গেছে তাই দাম দিতে হবে আরেকটু বেশি 🙂
জিরো প্রফিট তো পরেই, বরং ভর্তুকি দিতে হবে এখন। তাই আপাতত BOGO অফার এখানেই শেষ। তবে চেষ্টা করছি BOGO অফার টা কীভাবে রাখা যায়। কারণ ব্যবসার মূল উদ্দেশ্য শুধু প্রফিট না, সেবাও।