The Noor's Kitchen

The Noor's Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Noor's Kitchen, Caterer, Chittagong.

কমপক্ষে ২৪ ঘন্টা আগে অর্ডার করুন, খাবার পৌঁছে যাবে আপনার দরজায়♥️✨...

📍𝘊𝘩𝘪𝘵𝘵𝘢𝘨𝘰𝘯𝘨 𝘊𝘪𝘵𝘺 𝘉𝘢𝘴𝘦𝘥 𝘖𝘯𝘭𝘪𝘯𝘦 𝘊𝘢𝘵𝘦𝘳𝘪𝘯𝘨.

🛵 𝙃𝙤𝙢𝙚 𝘿𝙚𝙡𝙞𝙫𝙚𝙧𝙮 𝘼𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚 𝙞𝙣 𝗖𝗵𝗶𝘁𝘁𝗮𝗴𝗼𝗻𝗴 𝘾𝙞𝙩𝙮 𝘼𝙧𝙚𝙖 𝙊𝙣𝙡𝙮.

‼️আগামিকাল লাঞ্চে"চিকেন তেহেরী" -র আয়োজন করা হবে। কেউ চাইলে অর্ডার করতে পারেন।সাথে চিকেন জালি কাবাব বা চিকেন শামি কাবাব ...
18/09/2026

‼️আগামিকাল লাঞ্চে"চিকেন তেহেরী" -র আয়োজন করা হবে।
কেউ চাইলে অর্ডার করতে পারেন।

সাথে চিকেন জালি কাবাব বা চিকেন শামি কাবাব এড করতে পারবেন।

✅আজকে রাত ১০ টার মধ্যে অর্ডার কানফার্ম করতে হবে।

তখন রাত ১২টা বাজতে আর মাত্র ১০–১৫ মিনিট বাকি বোধহয়!  হঠাৎ এক আপু নক দিয়ে বললেন, পরদিন দুপুরের আগেই  হালিশহরে ১ কেজি মালা...
16/09/2026

তখন রাত ১২টা বাজতে আর মাত্র ১০–১৫ মিনিট বাকি বোধহয়! হঠাৎ এক আপু নক দিয়ে বললেন, পরদিন দুপুরের আগেই হালিশহরে ১ কেজি মালাই ফিরনি ও ১ কেজি মালাই জর্দা লাগবে ।

আমাদেরও সেদিন কাজের চাপ কম থাকায় আর রাইডার Available পাওয়ায় ইমার্জেন্সি অর্ডার টা নিয়ে দুপুরের আগেই পার্সেল পৌঁছে দিলাম।

ডেলিভারির দিন রাতে আপু নক দিয়ে জানালেন, তিনি পার্সেলটা হাতে পেয়েছেন রাতে এবং খাবার খেয়ে ভীষণ মজা লেগেছে। পরে জানতে পারলাম, আপু থাকেন মিরসরাইয়ে!🥹
সম্ভবত পরিবারের কেউ যাওয়ার সময় চট্টগ্রাম থেকে পার্সেলটি নিয়ে গিয়েছিলেন।

গতকালও ফটিকছড়ি থেকে এক আপু মালাই জর্দার জন্য বারবার রিকুয়েস্ট করেছিলেন। দূরের লোকেশন হওয়ায় পাঠাতে পারিনি। ডেলিভারি চার্জের টাকাতেই প্রায় ১.৫-২ কেজি মালাই জর্দা পেয়ে যাবেন।
সত্যি বলতে, চট্টগ্রাম সিটি থেকে এতটা দূরে থেকেও যারা আমাদের ফলো করেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা 🙏

দূরের লোকেশনে যারা সরাসরি আমাদের কাছ থেকে খাবার নিতে পারছেন না। তারা চাইলে আত্মীয় বা বন্ধুবান্ধবের মাধ্যমে পার্সেল নিয়ে নিতে পারেন।

এছাড়াও এক রিপিট ক্লাইন্ট আপুর বাসায় অনুষ্ঠানে কাস্টমাইজড পোলাও-রোস্ট থালি এবং হালুয়া থালি গিয়েছে। আপু ফটোশুট করবেন বলে সুন্দর করে ডেকোরেশন করতে বলেছিলেন। বিশেষ করে হালুয়া গুলো কালারফুল চাইছিলেন। আমরাও চেষ্টা করেছি তার মন মতো সব সাজিয়ে পাঠানোর।



#মালাইজর্দা #ফিরনি #ডালা
#হালুয়া

𝙈𝙤𝙧𝙚 𝙁𝙧𝙤𝙯𝙚𝙣 𝙎𝙣𝙖𝙘𝙠𝙨 𝙐𝙣𝙡𝙤𝙘𝙠𝙚𝙙 !🔓♥️The Noor's Kitchen-এর ফ্রোজেন স্ন্যাকসের সাথে লোকাল বাজারের ফ্রোজেন স্ন্যাকসের কোনো মিল ...
11/09/2026

𝙈𝙤𝙧𝙚 𝙁𝙧𝙤𝙯𝙚𝙣 𝙎𝙣𝙖𝙘𝙠𝙨 𝙐𝙣𝙡𝙤𝙘𝙠𝙚𝙙 !🔓♥️

The Noor's Kitchen-এর ফ্রোজেন স্ন্যাকসের সাথে লোকাল বাজারের ফ্রোজেন স্ন্যাকসের কোনো মিল পাবেন না । প্রতিটি স্ন্যাকসের রয়েছে ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট ফিলিং।

প্রতিটা ফ্রোজেন স্ন্যাকস যেহেতু অর্ডার আসার পর ফ্রেশ রেডি করা হয় তাই ক্লাইন্টরা আরামসে ১ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে প্রয়োজনমতো খেতে পারেন।

আমাদের ফ্রোজেন স্ন্যাকস একবার ট্রাই করার পর অনেকেই আর বাজারের সাধারণ ফ্রোজেন স্ন্যাকসের দিকে ফিরতে চান না। যার কারণে আমাদের কিছু ফিক্সড ক্লায়েন্টও হয়ে গেছে। যারা প্রায় প্রতি মাসেই কোনো অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের ইভিনিং স্ন্যাকসের জন্য ফ্রোজেন স্ন্যাকস নেন।

আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টদের চাহিদার কারণে আমাদের Frozen Snacks section-এ আরও কিছু নতুন স্ন্যাকস যোগ হয়েছে। বিশেষ করে চিজি স্ন্যাকস রাখা হয়েছে চিজ লাভারদের জন্য।

যারা এখনও ট্রাই করেননি, তারা ঝটপট অর্ডার করে ফেলতে পারেন। 😁

🌼 ডেলিভারিতে যা যা ছিল:

▪️চিকেন চিজ পকেট,
▪️চিজ হাফমুন পাই,
▪️চিকেন চিজ বল,
▪️চিকেন নাগেট,
▪️থাই স্প্রিং রোল,
▪️থাই চিকেন অনথন,
▪️ফ্রোজেন পরোটা

✅ বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল/WhatsApp করুন: 01817-795817

📍 ফ্রি পিকআপ পয়েন্ট:
দিদার মার্কেট মোড়, দেওয়ানবাজার মোড় এবং বাকলিয়া এক্সেস রোড (হায়াতি সুপার শপের সামনে), চট্টগ্রাম।


Family trip-এর জন্য পার্ফেক্ট  একটা Chinese Set Meal♥️চাইনিজ সেটমিল বক্স আমাদের খুব কমই করা হয়। আমাদের পেইজ স্ক্রল করলে ...
07/09/2026

Family trip-এর জন্য পার্ফেক্ট একটা Chinese Set Meal♥️

চাইনিজ সেটমিল বক্স আমাদের খুব কমই করা হয়। আমাদের পেইজ স্ক্রল করলে চাইনিজ সেটমিল বক্স তেমন চোখে পড়বে না। বেশির ভাগ কাস্টমাইজড চাইনিজ আইটেম গুলো আমরা বড় বড় ফুড গ্রেড বক্সেই আলাদাভাবে প্যাক করে পাঠাই যাতে খাবার মোটামুটি গরম থাকে এবং ফ্রেশ থাকে।

চাইনিজ আইটেম এমন একটা খাবার যা ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে না৷ আবার অন্য খাবারের মত দ্বিতীয়বার গরম করাও সম্ভব হয় না।

সেটমিলের ক্ষেত্রে এতো খাবার আলাদাভাবে প্যাক করতে করতেই দেখা যায় খাবার ঠান্ডা হয়ে যায়। যদিও সবসময় খাবার পুরোপুরি গরম দেওয়াও সম্ভব হয় না। কারণ যে কোনো খাবার প্যাকিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রায় ১:৩০-২ ঘন্টা+- সময় লেগে যায়।

এক ভাইয়া ফ্যামিলি নিয়ে দূরে ট্রাভেল করবেন বলে এই কাস্টমাইজড চাইনিজ সেটমিল টা সিলেক্ট করেছিলেন। খাবার গরম থাকা নিয়ে উনাদের কোনো ইস্যু ছিল না এটাই সব থেকে বড় ব্যাপার যার কারণে আমরা নিশ্চিন্ত ছিলাম। আর সকাল সকাল লাগবে বলে ভাইয়া নিজে এসে বাকলিয়া এক্সেস রোড থেকে পিক-আপ করেছিলেন।

Alhamdulillah!
They loved our chinese food♥️

🌼কাস্টমাইজড চাইনিজ সেটমিল বক্সে ছিল :

▪️মিক্সড ফ্রাইড রাইস
▪️চিলি চিকেন
▪️ক্রিস্পি চিকেন ফ্রাই


𝙈𝙖𝙠𝙞𝙣𝙜 𝙚𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙢𝙚𝙖𝙡𝙨 𝙖 𝙡𝙞𝙩𝙩𝙡𝙚 𝙚𝙖𝙨𝙞𝙚𝙧. 𝙇𝙚𝙨𝙨 𝙩𝙞𝙢𝙚 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙠𝙞𝙩𝙘𝙝𝙚𝙣, 𝙢𝙤𝙧𝙚 𝙩𝙞𝙢𝙚 𝙛𝙤𝙧 𝙡𝙞𝙛𝙚. 𝙇𝙚𝙩 𝙪𝙨 𝙩𝙖𝙠𝙚 𝙘𝙖𝙧𝙚 𝙤𝙛 𝙮𝙤𝙪𝙧 𝙚𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙛...
03/09/2026

𝙈𝙖𝙠𝙞𝙣𝙜 𝙚𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙢𝙚𝙖𝙡𝙨 𝙖 𝙡𝙞𝙩𝙩𝙡𝙚 𝙚𝙖𝙨𝙞𝙚𝙧. 𝙇𝙚𝙨𝙨 𝙩𝙞𝙢𝙚 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙠𝙞𝙩𝙘𝙝𝙚𝙣, 𝙢𝙤𝙧𝙚 𝙩𝙞𝙢𝙚 𝙛𝙤𝙧 𝙡𝙞𝙛𝙚. 𝙇𝙚𝙩 𝙪𝙨 𝙩𝙖𝙠𝙚 𝙘𝙖𝙧𝙚 𝙤𝙛 𝙮𝙤𝙪𝙧 𝙚𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙛𝙤𝙤𝙙 𝙘𝙧𝙖𝙫𝙞𝙣𝙜𝙨. 💚✨

🌼 ডেলিভারিতে যা যা ছিল:
▪️ চিকেন-আলু কারি (১.৫ কেজি+ ব্রয়লার)
▪️ মোহনভোগ হালুয়া ১৮ পিস,
▪️ ক্ষীর পাটিসাপটা ১০ পিস,
▪️মিনি সিঙ্গারা ২০ পিস,
▪️মিনি চিকেন সমুসা ২০ পিস,
▪️ ভেজিটেবল সফট রোল ১০ পিস,
▪️চিকেন সফট রোল ১০ পিস,
▪️ মিটবল ১৫ পিস,
▪️ হাফমুন পাই ৩০ পিস,
▪️ চিকেন সমুসা ৩০ পিস,
▪️রেগুলার চিকেন অনথন ৩০ পিস,
▪️থাই চিকেন অনথন ১০ পিস,
▪️থাই স্প্রিং রোল ৪০ পিস

✅ বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল/WhatsApp করুন: 01817-795817

📍 ফ্রি পিকআপ পয়েন্ট:
দিদার মার্কেট মোড়, দেওয়ানবাজার মোড় এবং বাকলিয়া এক্সেস রোড (হায়াতি সুপার শপের সামনে), চট্টগ্রাম।



#ক্ষীরপাটিসাপটা

গত ২–৩ দিন ধরে “টুকু আসে, টুকু যায়” এমন অবস্থা!😑 পরপর দুই রাত বলতে গেলে কারেন্ট ছিলই না। সকালে উঠে দেখি, ডিপ ফ্রিজের বরফ...
30/08/2026

গত ২–৩ দিন ধরে “টুকু আসে, টুকু যায়” এমন অবস্থা!😑
পরপর দুই রাত বলতে গেলে কারেন্ট ছিলই না। সকালে উঠে দেখি, ডিপ ফ্রিজের বরফ পর্যন্ত গলে গেছে।

এদিকে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অনেকেই ফ্রোজেন স্ন্যাকস অর্ডার করছেন। একদিনে এত স্ন্যাকস তৈরি করা সম্ভব নয় বলে আমরা সবার কাছ থেকেই ২–৩ দিন সময় নিয়ে অর্ডার কনফার্ম করছি। কিন্তু ইলেক্ট্রিসিটির এই অবস্থায় ২–৩ দিন সময় নিয়েও একজন ক্লায়েন্টের ফ্রোজেন পিঠার অর্ডার এখনও শেষ করতে পারছি না। কবে যে এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে আল্লাহই ভালো জানেন।

তাই অনুষ্ঠানের জন্য যারাই অর্ডার করবেন দয়া করে হাতে অন্তত ৪–৫ দিন বাড়তি সময় রেখে বুকিং করবেন।

🌼ডেলিভারিতে যা যা ছিল :

▪️মুগপাকন পিঠা,
▪️ছাঁচের পিঠা,
▪️বিফ তেহেরী,
▪️রূপচাঁদা ফ্রাই,
▪️Tandoori Chicken Wrap

✅বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন 01817-795817 (Whatsapp)

📍ফ্রী পিকআপ পয়েন্ট : দিদারমার্কেট মোড়, দেওয়ানবাজার মোড় এবং বাকলিয়া এক্সেস রোড(হায়াতি সুপার শপের সামনে), চট্টগ্রাম।


বর্তমান সময়ে মানুষের জীবনে সবচেয়ে বেশি অভাব “সময়”-এর।  ব্যস্ততার কারণে পরিবার-পরিজন কিংবা প্রিয়জনদের নিয়ে দাওয়াত-আড্ডার ...
26/08/2026

বর্তমান সময়ে মানুষের জীবনে সবচেয়ে বেশি অভাব “সময়”-এর। ব্যস্ততার কারণে পরিবার-পরিজন কিংবা প্রিয়জনদের নিয়ে দাওয়াত-আড্ডার আয়োজন করার সময়ও যেন হয়ে ওঠে না।

তাই স্মার্ট যুগের স্মার্ট সল্যুশন হলো- অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস।
নির্ঝঞ্ঝাটে খাবার অর্ডার করুন , পরিবেশন করুন এবং প্রিয়জনদের সঙ্গে মূল্যবান সময়টা উপভোগ করুন। কর্মজীবী ভাইয়া-আপুদের জন্য তো একেবারেই time saver!

আমরা Food-grade box, Foil box বা set-meal হিসেবে প্যাকিং করি। আপনার যেভাবে প্রয়োজন, সেভাবেই নিতে পারবেন।

সম্প্রতি আমাদের এক রিপিট ক্লায়েন্টের Engagement Party-র জন্য ৩৪ জনের খাবারের আয়োজন করা হয়েছিলো পাশাপাশি আরেক ক্লাইন্ট আপু কাতার থেকে তার ভাইপোর জন্মদিন উপলক্ষে আমাদের দুরুস ডালাটি অর্ডার করেছেন ।
আলহামদুলিল্লাহ, সময়মতো ডেলিভারি করা হয়েছে এবং খাবারও সবার বেশ পছন্দ হয়েছে। ❤

🌼ডেলিভারিতে যা যা ছিল:

▪️কাস্টমাইজড দুরুস ডালা,
▪️রূপচাঁদা ফ্রাই,
▪️চিকেন জালি কাবাব,
▪️চাটগাঁইয়া বিয়ে বাড়ির ঝাল রোস্ট (সোনালি),
▪️আস্ত চিকেন রোস্ট (ব্রয়লার)

ব্যবসায় ভালো পণ্য দেওয়ার পাশাপাশি Customer Service-এর গুরুত্বও অনেক বেশি।অনলাইনে অর্ডার করার সময় একজন কাস্টমারের স্বাভাব...
23/08/2026

ব্যবসায় ভালো পণ্য দেওয়ার পাশাপাশি Customer Service-এর গুরুত্বও অনেক বেশি।
অনলাইনে অর্ডার করার সময় একজন কাস্টমারের স্বাভাবিক একটা চিন্তা থাকে যে, পণ্য বা সার্ভিস প্রত্যাশামতো না হলে বিষয়টি জানালে সেলার কীভাবে বিষয়টি নেবেন? সমাধানের চেষ্টা করবেন, নাকি উল্টো বিরূপ আচরণ করবেন?

কাজে ভুল-ত্রুটি হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ভুল হলে সেটি স্বীকার করে সুন্দরভাবে কথা বলা এবং যথাসম্ভব সমাধানের চেষ্টা করাই একজন ব্যবসায়ীর পেশাদারিত্বের পরিচয় দেয়।
কাস্টমার ও সেলার দুজনই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পণ্য হয়তো একজন কাস্টমারকে আকৃষ্ট করে কিন্তু ভালো ব্যবহার তাকে দীর্ঘদিন ধরে রাখে । সুন্দর ব্যবহার দিয়ে একজন অসন্তুষ্ট কাস্টমারের মনও জয় করা সম্ভব।

অথচ আমাদের E-commerce platform-গুলোতে পণ্য, বিক্রি ও মার্কেটিং নিয়ে যতটা কথা বলা হয়; Customer Handling & Complaint Management নিয়ে তেমন কোনো গাইডলাইন দেওয়া হয় না। যার ফলে কাস্টমারদের অসন্তুষ্টি দিনদিন বাড়ছে।

🌼 ছবিতে বিয়েবাড়ির জর্দা আছে। সঙ্গে মালাই জর্দাও ছিল। সব মিলিয়ে সেদিন প্রায় ৫.৫ কেজি জর্দার বক্স ডেলিভারি করা হয়েছিল। একেক সময়ে ডেলিভারি হওয়ায় সবগুলো একসঙ্গে গুছিয়ে ছবি তোলার সুযোগ হয়ে ওঠেনি।


#মালাইজর্দা
#বিয়েবাড়িরজর্দা

পুরো ৬টা বছরে আমরা প্রতিটি ক্লায়েন্টকে Accurate Delivery Time বলে দিতাম। যারা এতদিন আমাদের সার্ভিস নিয়েছেন, তারা নিশ্চয়ই...
20/08/2026

পুরো ৬টা বছরে আমরা প্রতিটি ক্লায়েন্টকে Accurate Delivery Time বলে দিতাম। যারা এতদিন আমাদের সার্ভিস নিয়েছেন, তারা নিশ্চয়ই মানবেন আমরা কখনোই দেরিতে ডেলিভারি করিনি। বরং চেষ্টা করেছি নির্ধারিত সময়ের মধ্যেই কিংবা সম্ভব হলে সময়ের প্রায় আধা ঘণ্টা আগেই পার্সেল পৌঁছে দিতে।

শুধু ক্লায়েন্টদের সুবিধার কথা চিন্তা করে, আমাদের নিয়মিত ডেলিভারি টাইমের বাইরে গিয়েও অনেক সময় বিশেষ অনুরোধে সকাল ৮টা–৯টার মধ্যেই প্রোগ্রামের অর্ডার পাঠানোর ব্যবস্থা করেছি।

অনেকেই বিপদে পড়ে ইমার্জেন্সি অর্ডার করতেন। সেই ক্ষেত্রেও বাড়তি চার্জ দিয়ে রাত ১১টা পর্যন্ত রাইডার ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেছি।

যাই হোক, সেসব পুরোনো কথা। গত পোস্টের পর অনেকেই ইতোমধ্যে আমাদের বর্তমান Delivery সমস্যা সম্পর্কে জেনেছেন। সত্যি বলতে, যতদিন না আমরা আবারও ভালো কোনো Delivery Agency কিংবা নির্ভরযোগ্য রাইডার ম্যানেজ করতে পারছি, ততদিন আগের মতো Accurate Delivery Time দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।

আর Instant Delivery আপাতত একদমই দেওয়া হবে না।

কারণ ক্লায়েন্টের সাথে করা কোনো কমিটমেন্ট রাখতে না পারলে আমাদের এতদিনের রেপুটেশন নষ্ট হবে, পাশাপাশি ক্লায়েন্টরাও ঝামেলায় পড়ে যাবেন।

তাই এখন থেকে অর্ডার নেওয়ার সময় আমরা একটি নির্দিষ্ট সময়-সীমা জানিয়ে দেব। সেই সময়ের মধ্যেই আপনাদের পার্সেল পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

আর কারো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পার্সেল পাওয়ার তাড়া থাকে, তাহলে অর্ডার কনফার্ম করার আগেই বিষয়টি আমাদের জানাবেন। এতে আপনিও আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারবেন অর্ডার করা আপনার জন্য সুবিধাজনক হবে কি না। আর আমরাও আপনাকে সঠিক তথ্য জানাতে পারব।

আমরা শুধু চাই, ৬ বছর ধরে যেভাবে আপনাদের বিশ্বাসটা ধরে রেখেছি, এই সাময়িক সমস্যার মধ্যেও সেটাই যেন ধরে রাখতে পারি। ❤️

🌼ডেলিভারিতে যা যা ছিল:

▪️বাসমতী মাটন কাচ্চি ১০ জনের,
▪️বিফ তেহেরী+ডিম ৪ জনের,
▪️চিকেন জালি কাবাব ৫ পিস,
▪️কাপ তাল পিঠা ১০ পিস,
▪️ক্যারামেল পুডিং ১ টা,
▪️মালাই ফিরনি হাফ কেজি,
▪️মালাই রোল ১ বক্স,
▪️ফ্রোজেন চিকেন শামি কাবাব ১০ পিস



#তালপিঠা

Address

Chittagong

Telephone

+8801817795817

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Noor's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category