12/08/2026
আজকে ২ টায় একটা মেসেজ এলো পৌরসভার কাছে একটা অর্ডার ছিলো বার্গার, শরমা,চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এর। সময় নিলাম এক ঘন্টা রেস্টুরেন্টের এর উদ্দেশ্য রওয়ানা দিলাম দেখি রাস্তার কাজ চলছে অনেকখানি ঘুরে যেতে যেতে লেট হয়ে গেলো।
তার উপর গিয়ে দেখি লোড শেডিং তার উপর বাগানবাড়িতে আরও দুইটা অর্ডার চলে এসেছে অবস্থা খারাপ কি করি। যাক আল্লাহর রহমতে কারেন্ট আসার পরে অনেক দ্রুততার সাথে খাবার রেডি করে একে একে সব গুলা ডেলিভারি কমপ্লিট করলাম।
অনেক টেনশনে ছিলাম কাস্টমার রা হয়তো রাগ করতে পারে কিন্তু এমন কিছু হয়নি একটু লেট হওয়ার পরেও তারা হাসিমুখেই পারসেল গুলা রিসিভ করে।
এত কস্টের পরেও আপনাদের এমন রিভিউ আমাদের অনুপ্রেরণা যোগায় আরও ভালো সেবা দেওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ।