10/08/2026
২০২২
জয়িতা অন্বেষণে বাংলাদেশ
এই দিন খুব কেঁদে ছিলাম। রাজশাহী থেকে কান্না করে বগুড়া পর্যন্ত এসেছি। যতটা আনন্দ নিয়ে বগুড়া থেকে রাজশাহী গিয়েছিলাম তার চেয়ে বেশি বুক ফাটা আর্তনাদ আর ভালো কাজ করার অনুপ্রেরণা নিয়ে এসেছি ২০২২ সালে।
জয়িতার মঞ্চে আমার অনুভূতি😪😪😪
বগুড়া উপজেলা ও জেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হই।তার পর রাজশাহী বিভাগ থেকে যখন জানানো হলো—আমি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বিভাগীয় পর্যায়ে উইনার, তখন সত্যিই আমি আবেগাপ্লুত হয়েছিলাম। মঞ্চে আমার বক্তব্যও নেওয়া হয়েছিল। মনে হয়েছিল, ৩০০ টাকা পুঁজি দিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু করেছিলাম, আজ তার স্বীকৃতি পেলাম।
আমি একজন নারী উদ্যোক্তা। মাত্র ৩০০ টাকা পুঁজি থেকে শুরু করে আজ ১৯টি দেশে আমার পণ্য পৌঁছেছে। দেশের বাইরে পণ্য রপ্তানি করছি, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছি এবং আমার উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানও তৈরি হয়েছে। একজন নারী হিসেবে এতটা পথ পাড়ি দেওয়া আমার জন্য সহজ ছিল না।
কিন্তু পরবর্তীতে জানতে পারলাম, বিভাগীয় পর্যায়ে আমাকে উইনার না করে রানারআপ করা হয়েছে।😪 সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন মনে হয়েছে, আমার যোগ্যতার চেয়ে আমি বগুড়ার মানুষ—এই পরিচয়টাই যেন আমার বিরুদ্ধে বৈষম্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।😪
আমি কারও অর্জনকে ছোট করতে চাই না। প্রত্যেক নারী উদ্যোক্তার সংগ্রামই সম্মানের। কিন্তু প্রশ্নটা থেকেই যায়—
যে নারী ৩০০ টাকা দিয়ে শুরু করে ১৯টি দেশে পণ্য রপ্তানি করে, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে, একজন নারী উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক বাজারে নিজের পণ্য প্রতিষ্ঠিত করে—তার অর্জনের মূল্যায়ন কি কেবল জেলার পরিচয়ে সীমাবদ্ধ হওয়া উচিত❓
জয়িতা পুরস্কার শুধু একটি ক্রেস্ট বা সার্টিফিকেট নয়—এটি একজন নারীর সংগ্রাম, আত্মত্যাগ, সাফল্য ও স্বপ্নের স্বীকৃতি।
আমি পুরস্কারের জন্য লড়ছি না, ন্যায্য মূল্যায়নের জন্য কথা বলছি।
আজও আমি বিশ্বাস করি—
জেলা নয়, যোগ্যতার ভিত্তিতেই একজন জয়িতার পরিচয় নির্ধারিত হওয়া উচিত।
আমি বগুড়ার মেয়ে, এই পরিচয় আমার গর্ব।
আর ৩০০ টাকা থেকে ১৯টি দেশে পণ্য পাঠানোর গল্প—এটাই আমার সবচেয়ে বড় অর্জন। ❤️
আমি হারিনি। কারণ আমার আসল পুরস্কার হলো আমার পথচলা, আমার পণ্য, আমার কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ। 🇧🇩
আলহামদুলিল্লাহ বর্তমানে আমেরিকা🇱🇷🇱🇷 রপ্তানি হচ্ছে আমাদের পণ্য 😊
পেয়েছি সারা বাংলাদেশ থেকে কৃষি তে সেরা নারী সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার 🥰