BLACK HOUSE

BLACK HOUSE I will make a coffee shop, juch bar&chocolate house

19/03/2017
»» গরুর মাংসের কালো ভুনা ««চিটাগাংয়ের একটি বিখ্যাত রান্না। চট্টগ্রামের বাইরে থেকেও অনেকে আসেন গরুর কালো ভুনা খেতে। এমন ভ...
23/05/2015

»» গরুর মাংসের কালো ভুনা ««
চিটাগাংয়ের একটি বিখ্যাত রান্না। চট্টগ্রামের বাইরে থেকেও অনেকে আসেন গরুর কালো ভুনা খেতে। এমন ভোজনরসিকও আছেন, কালো ভুনা না খেয়ে চট্টগ্রাম ছাড়েন না।
উপকরণঃ
► গরুর মাংস- এক কেজি,
► আদা বাটা-১ টেবিল চামচ,
► রসুন বাটা- ১ টেবিল চামচ,
► কালো গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ,
► দারচিনি গুঁড়া- ১ চা চামচ,
► লবঙ্গ গুঁড়া- ১ চা চামচ,
► মরিচ গুঁড়া- ১ চা চামচ,
► এলাচ গুঁড়া- ১ চা চামচ,
► জায়ফল ও জয়ত্রী মিলিয়ে গুঁড়া- ১ চা চামচ,
► ভাজা জিরা গুঁড়া- ১ চা চামচ,
► সরিষার তেল- পরিমাণ মত (চাইলে সয়াবিনও ব্যবহার করা যায়),
► লবণ- স্বাদ মত,
► পিঁয়াজ ফালি- আধা কাপ,
► কাঁচা মরিচ- ইচ্ছা মত
প্রণালীঃ
► তেল ও পিঁয়াজ ছাড়া সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে মাংসকে মাঝারি জ্বালে চুলায় বসিয়ে দিন। কিছুক্ষণের মাঝেই মাংস থেকে পানি বের হয়ে আসবে এবং আস্তে আস্তে পানি টানতে শুরু করবে ও মাংস সিদ্ধ হয়ে আসবে। চাইলে এই কাজটা প্রেশার কুকারেও করতে পারেন।
► মাংস শুকিয়ে এলে নামিয়ে নিন।
► একটা পাত্রে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিন। কাঁচা মরিচ দেবার সময় মনে রাখবেন যে গোল মরিচ আর লবঙ্গ উভয়েই কিন্তু ঝাল।
► পেয়াজ একটু ভেজেই মাংস দিয়ে দিন। এবং জ্বাল কমিয়ে রান্না করুন ভাজা ভাজা করে। এমন ভাবে ভাজবেন যেন মাংসের মসলা শুকিয়ে তেলের উপরে ভেসে ওঠে, কিন্তু মাংস যেন শক্ত না হয়ে যায়।
► ব্যাস, তৈরি হয়ে গেলো ঘরেই মজাদার কালো ভুনা। খাবার জন্য পুরানো ঢাকা বা চট্টগ্রাম ছুটতে হবে না, ঘরেই বানিয়ে নিতে পারবেন যখন তখন।

পিজ্জা পপ রোল ,ব্রেড ৬ পিছ ,চ্যাডার চিজ ৬ টুকরা ,( cheddar cheese )বিস্কুট গুড়া ( ব্রেড ক্রাম ),তেল ভাজার জন্য ( হালকা ড...
19/05/2015

পিজ্জা পপ রোল ,

ব্রেড ৬ পিছ ,
চ্যাডার চিজ ৬ টুকরা ,( cheddar cheese )
বিস্কুট গুড়া ( ব্রেড ক্রাম ),
তেল ভাজার জন্য ( হালকা ডুবো তেলে ভাজতে হবে )

খামির তৈরি
১/২ কাপ ময়দা ,
১ টেবিল চামচ কনফ্লাওয়ার ,
১টি ডিম ,
১/২ চা চামচ লবন ,
পানি ১/২ কাপ (নরমাল পানি ) ,

সব একসাথে মিশিয়ে হালকা পাতলা খামির করে নিন ৷ খামির তা তেলের পিঠা মত হবে বেশি ঘন ও আবার পাতলা ও না ৷

প্রনালি
ব্রেড চারপাছে অংশ কেটে নিন এবং ব্রেড উপর রুটি বেলার বেলুন দিয়ে রুটির মত করে বেলে ব্রেড গুলো পাতলা করে নিন ৷ আস্তে আস্তে বেলতে হবে যাতে করে ছিড়ে না যাই ৷ খুব পাতলা হবে ব্রেড গুলো বেলার পর ৷

চিজ গুলো লম্বা ব্রেড সাইজ করে কেটে নিন৷
এখন চিজ ১ টুকরা ব্রেড এক পাশে রেখে অপর পাশে বানানো খামির লাগান যাতে করে রোল করা যাই ৷ এবং হাত দিয়ে চেপে চেপে মুড়িয়ে রোল করে নিন ৷

বানানো রোল গুলো গুলানো খামির মাঝে ডুবিয়ে নিতে হবে এবং বিস্কুট গুড়া মাঝে গড়িয়ে নিয়ে এবং হালকা গরম করা তেলে দিয়ে মিডিয়াম চুলার আঁচে বাদামি করে ভেজে টিসু পেপার উঠিয়ে রাখুন ৷

টোমাটো সস বা সেকোনো সস সাথে পরিবেশন করুন মজাদার পিজ্জা পপ রোল ৷

13/04/2015
গ্রিন টি ও মধু, উপকরণঃগ্রিন টি ১ চা চামচমধু ২টেবিল চামচপ্রস্তুত প্রণালীঃ১ গ্লাস পানি ফুটিয়ে গ্রিন টির পাতা দিন। ৫/৬ মিনি...
08/04/2015

গ্রিন টি ও মধু, উপকরণঃ

গ্রিন টি ১ চা চামচ
মধু ২টেবিল চামচ

প্রস্তুত প্রণালীঃ

১ গ্লাস পানি ফুটিয়ে গ্রিন টির পাতা দিন। ৫/৬ মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলুন। এরপর দুই টেবিল চামচ মধু দিয়ে ভালো করে নেড়ে কুসুম গরম থাকতেই খেয়ে নিন। গ্রিন টি শরীরকে কিছুক্ষণের মধ্যেই চাঙ্গা করে ফেলে এবং মধুর প্রাকৃতিক উপাদান শরীরে ক্যালরী ও পুষ্টি যোগায়।

আনারস, আদা, পুদিনার জুস, উপকরণঃ

১ কাপ তাজা আনারস, ১টা আপেল (খোসা সহ, বীজ ছাড়ানো), ১/২ চা চামচ আদা কুচি, এক মুঠো পুদিনা পাতা

প্রস্তুত প্রণালীঃ

সব উপকরন এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলুন। বেশি ঘন মনে হলে একটু পানি মিশিয়ে নিন। এই এনার্জি ড্রিংকটি বেশ দ্রুত শরীরে শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে।

কমলা, নারিকেল দুধ, দই, মধু

উপকরণঃ

কমলার রস ১/২ কাপ
নারিকেল দুধ ১/২ কাপ
দই ১/২ কাপ
মধু ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালীঃ

কমলার জুসের সঙ্গে নারিকেলের দুধ, দই ও মধু ভালো করে মিশিয়ে নিন। এই এনার্জি ড্রিংকটি শরীরে দ্রুত শক্তি যোগায়। কমলায় আছে প্রাকৃতিক চিনি যা শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালরীর জোগান দেয়, দইয়ে আছে প্রচুর প্রোটিন যা শরীর গঠনে সহায়তা করে। নারিকেলের দুধে আছে প্রচুর ভিটামিন ও প্রাকৃতিক ফ্যাট। মধু শরীরে তাৎক্ষনিক শক্তি যোগাতে সহায়তা করে।

05/04/2015

পিজ্জা বেইজ উপকরন

দেড় কাপ ময়দা
১ টি ডিম (বড় সাইজ ),
২ টেবিল চামচ গলানো মাখন ,
১ টেবিল চামচ তেল ,
দেড় চা চামচ ইস্ট ,
১ চা চামচ লবন ,
১ টেবিল চামচ চিনি ,
৭ টেবিল চামচ উষ্ণ গরম পানি ,

প্রনালি ;
ময়দা সাথে প্রথমে চিনি,লবন,ইস্ট মিশিয়ে নিয়ে তেল এবং মাখন দিয়ে ২ হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে সব মিশাতে হবে খুব ভালো করে ৷ এখন ডিম দিয়ে খুব ভালো করে চটকিয়ে শেষে এক চামচ করে করে পানি দিতে হবে আর মথতে হবে ৷ ৬ থেকে ৭ টেবিল চামচ পানিতে নরম নরম বেইজ হবে ৷ এখন খামির ১০থেকে ১৫ মিনিট মত সময় খুব ভালো করে মথতে হবে ৷ যত ভালো মথা হবে খামির পিজ্জা বানানো পর তত নরম হবে ,ফুলবে ৷ খামির বেশি শক্ত হবে না অাবার একেবারে লেকলেকা নরম হবে না ৷ খামির মিডিয়াম হবে ৷ হাতে অল্প তেল নিয়ে খামির উপর মেখে নিতে হবে ৷ বাটি বা হাড়ির মাঝে খামির রেখে ভালো করে ঢেকে দিয়ে ২ ঘন্টা রেখে দিতে হবে ৷ এমন ভাবে ঢাকতে হবে যাতে কোনো ফাকা না থাকে বাতাস না ঢুকে ভেতর ৷

২ ঘন্টা বেশি রাখা যাই ৷ কিন্তু সর্বোচ্চ ১ থেকে ২ ঘন্টা মধ্য পিজ্জা বেইজ ফুলে উঠে এবং খামির ফুলে যাওয়ার পর পিজ্জা বানানো যাই ৷

খামির করার সময় নিজেদের পছন্দ মত দুধ দেওয়া যেতে পারে৷ তাতে ও পিজ্জা খেতে সুস্বাদু হয় ৷

নোট : ময়দা সাথে লবন,চিনি ,তেল মেখে ৷পানি সাথে ইস্ট গুলিয়ে ১০ মিনিট রেখে ৷ ইস্ট গুলানো পানি ময়দা মিশিয়ে নিয়ে এইভাবে পিজ্জা বেইজ তৈরি করা যায় ৷

তৈরি করা পিজ্জা বেইজ দিয়ে 'পিজ্জা ,ডিনার রোল , বার্গার বান রুটি বানানো যাবে ৷ এই পরিমাপের রেসিপিতে একটি মোটা বড় সাইজ পিজ্জা হবে ৷

30/03/2015
খাওয়াদাওয়ায় অনিয়ম এবং স্বাস্থ্যকর খাবার না খাওয়ার ফলে অনেককেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে দেখা যায়। বিশেষ করে খাবার সময় ...
24/03/2015

খাওয়াদাওয়ায় অনিয়ম এবং স্বাস্থ্যকর খাবার না খাওয়ার ফলে অনেককেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে দেখা যায়। বিশেষ করে খাবার সময় একটু আগে-পরে হলে এবং বেশি ভাজাপোড়া ও তেল মসলা জাতীয় খাবার বেশি খাওয়া পড়লে এই সমস্যাটি বড় আকার ধারণ করা শুরু করে। কিন্তু এই গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না। ঘরোয়া কিছু সমাধানে খুব সহজেই গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

১) আদা/পুদিনা চা
আদা/পুদিনা চা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী। আদা ও পুদিনার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গ্যাস্ট্রিকের ব্যথা উপশমে কাজ করে। ২ কাপ পানিতে ১ মুঠো পুদিনা পাতা বা ১ টেবিল চামচ আদা কুচি একটু ছেঁচে দিয়ে ফুটাতে থাকুন। পানি শুকিয়ে ১ কাপ হয়ে এলে এতে ১-২ চা চামচ মধু মিশিয়ে পান করুন, বেশ ভালো ও দ্রুত ফল পাবেন।

২) তেজপাতা ও কমলালেবুর খোসা
তেজপাতা ও কমলালেবুর খোসা পানিতে ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এরপর এই পানি পান করে নিন চায়ের মতো করেই। কোনো ধরণের চিনি জাতীয় কিছু মেশাতে যাবেন না। এতে করে গ্যাস্ট্রিকের ব্যথা দূর হবে বেশ দ্রুত।

৩) রাঁধুনি সজ
রান্নার কাজে রাঁধুনি সজের ব্যবহার বেশ পরিচিত। এই মসলাটি গ্যাস্ট্রিকের ব্যথা উপশমে বেশ ভালো একটি উপাদান। ১ চা চামচ পরিমাণে রাঁধুনি সজ মুখে পুরে অল্প চিবিয়ে চুষে খেতে থাকুন। দেখবেন বেশ দ্রুত উপশম হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা।

৪) আপেল সাইডার ভিনেগার
২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার ১ কাপ পরিমাণে পানিতে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ছোটো ছোটো চুমুকে অল্প করে পান করে নিন। এতে করেও গ্যাস্ট্রিকের ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বেশ দ্রুত।

রেসিপিঃ Hot Spoin TEA (Spicy + Lemon)উপকরনঃ চা, পানি, চিনি, কাঁচা মরিচ, লেবু, বিট লবন।প্রথমে চা জাল দিন তারপর প্রয়জন মত ...
24/03/2015

রেসিপিঃ Hot Spoin TEA (Spicy + Lemon)

উপকরনঃ চা, পানি, চিনি, কাঁচা মরিচ, লেবু, বিট লবন।
প্রথমে চা জাল দিন তারপর প্রয়জন মত চিনি এবং বিট লবন দিন তারপর কাঁচা মরিচ কুচি ৩ কিংবা ৪ পিছ দিন ও সাথে একটি লেবুর ১/৮ অংশ দিন। ব্যাস হয়ে গেল Hot Spoin TEA ।
আশা করি সকলের ভাল লাগবে............

Address

CROSS Road
Batiaghata
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BLACK HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category