Food Hub

Call Directions

Food Hub welcome to Food Hub.it’s a home made online food Business where we try to ensure 100% Hygiene!!!
(2)

Cocolate loading. …..🍫
18/09/2026

Cocolate loading. …..🍫

সমুদ্রপ্রেমীদের জন্য পারফেক্ট একটা  কেক! 🌊🤍বহু প্রতীক্ষার পর এই সুন্দর Seashell Cake-টির  অর্ডার নেওয়া হচ্ছে। ✨যারা সমুদ...
17/09/2026

সমুদ্রপ্রেমীদের জন্য পারফেক্ট একটা কেক! 🌊🤍

বহু প্রতীক্ষার পর এই সুন্দর Seashell Cake-টির অর্ডার নেওয়া হচ্ছে। ✨

যারা সমুদ্র ভালোবাসেন, কিংবা সমুদ্রপ্রিয় কোনো মানুষকে জন্মদিনে একটু ভিন্নধর্মী কিছু দিয়ে চমকে দিতে চান—তাদের জন্য এই কেকটি হতে পারে একদম পারফেক্ট। 🐚🌊

ছবিটি রেফারেন্স পিক।
অর্ডার অনুযায়ী একই ধরনের ডিজাইনে কেকটি তৈরি করে দেওয়া হবে।

যারা অর্ডার করতে চাচ্ছেন, তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

ছোটবেলা থেকে আমার কাছে, কেক মানেই চকলেট, আইসক্রিম মানেই চকলেট। জীবনে যেন ভ্যানিলা নামক কোনো ফ্লেভারের অস্তিত্বই ছিল না! ...
15/09/2026

ছোটবেলা থেকে আমার কাছে, কেক মানেই চকলেট, আইসক্রিম মানেই চকলেট। জীবনে যেন ভ্যানিলা নামক কোনো ফ্লেভারের অস্তিত্বই ছিল না! 😭

কিন্তু এখন আমার পেইজে এত বেশি চকলেট কেক বানাতে বানাতে অবস্থা এমন হয়েছে যে, চকলেট আমার সবচেয়ে অপছন্দের ফ্লেভারের তালিকায় চলে গেছে।🥲
সারাদিন চকলেটের ক্রিম, চকলেটের স্পঞ্জ, চকলেটের ফিলিং—সবকিছু সামলাতে সামলাতে এখন আমি ভ্যানিলাকে দেখি **তৃষ্ণার্ত মানুষের পানির মতো!😭🤌🏻

মাঝে মাঝে সত্যিই ইচ্ছে করে কাস্টমারদের ধরে বলি—
"বাবা, আর কত চকলেট খাবা? একটু ভ্যানিলা খাও! চকলেট খেতে খেতে দাঁতে পোকা ধরবে 🙂

সব ফ্লেভার বাদ। আগে আমার চকলেটি ক্লায়েন্টদের এটা টেস্ট করা উচিত—মাস্ট! 🤎🍫এটা হচ্ছে **ব্রাউনি**। যদিও এটা কোনো অথেনটিক চক...
14/09/2026

সব ফ্লেভার বাদ। আগে আমার চকলেটি ক্লায়েন্টদের এটা টেস্ট করা উচিত—মাস্ট! 🤎🍫

এটা হচ্ছে **ব্রাউনি**। যদিও এটা কোনো অথেনটিক চকলেট বা কোকো পাউডার দিয়ে তৈরি নয়। গতকাল থেকে এতটাই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি যে কী বলব! তার মধ্যে আবার ভীষণ ক্রেভিং হচ্ছিল আইসক্রিম কিংবা ডার্ক চকলেটের জন্য। তাই ভাবলাম, ব্রাউনি দিয়েই ক্রেভিংটা মেটানো যাক। 😅

যারা **ভ্যানিলা লাভার**, তারা এটা থেকে দশ হাত দূরে থাকুন! 😂 কারণ এটা এতটাই চকলেটি যে হালকা একটু তিতকুটে লাগতে পারে—একদম ডার্ক চকলেট টাইপের ফ্লেভার।

অবশ্যই টপ-লেভেলের চকলেট দিয়ে বানালে এর প্রাইসও অনেক হাই হয়ে যাবে। তাই মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের চকলেট ব্যবহার করে বাজেট-ফ্রেন্ডলি চকলেটি ব্রাউনি বানানোর চেষ্টা করেছি।

দেখা যাক, সবার টেস্ট পাস করতে পারে কি না! সুযোগ হলে ভবিষ্যতে আমাদের ক্লায়েন্টদের জন্য **পিস হিসেবেও সেল করা হতে পারে।

না, আজকে কোনো কেকের ছবি দেবো না। আজকে একটু রীতিবোধের বিষয় নিয়ে কথা বলি। 🙂ইদানীং একটা বিষয় খুব বেশি চোখে পড়ছে। একজন ক্লায়...
11/09/2026

না, আজকে কোনো কেকের ছবি দেবো না। আজকে একটু রীতিবোধের বিষয় নিয়ে কথা বলি। 🙂

ইদানীং একটা বিষয় খুব বেশি চোখে পড়ছে। একজন ক্লায়েন্ট ঘণ্টার পর ঘণ্টা নক করবে, কথা বলবে, চ্যাটিং করবে, ছবি দেখতে চাইবে, ছবি দেখবে, পছন্দ করবে, ডিজাইন সিলেক্ট করবে, দাম জিজ্ঞেস করবে, কনফার্ম করবে—তারপর কেক দেওয়ার আগের দিন এসে বলবে, “আপু, প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, কেকটা ক্যানসেল করে দিই।”

অথচ ব্যাপারটা খুবই সিম্পল।

এটা আমার **বিজনেস**। আর আমার বিজনেসের জায়গায় আমি যথেষ্ট সৎ। দুই নম্বরি করে কম দামে দেওয়ার কোনো ইচ্ছা বা প্রয়োজন—কোনোটাই আমার নেই।

আপনি ভালো কেক চান, ভালো ক্রিম চান, ভালো প্যাকেজিং চান, নাইফ চান, সুন্দর ডিজাইন চান—সবকিছুই ভালো চান। কিন্তু ভালো জিনিসের দাম যখন বলা হয়, তখনই মনে হয় দাম বেশি!

একটা ভালো কেকের ভালো উপকরণ আমাকে কিনে আনতে হয়। ভালো ক্রিম, ভালো প্যাকেজিং—কোনোটাই আমাকে কেউ চেহারা দেখে ফ্রি দিয়ে যাবে না। 😅

তাহলে প্রাইস বেশি মনে হলে তাদের কে খুব সহজ একটা সমাধান দিয়ে দি — যে আপু অথবা ভাইয়া সস্তা দেশি ক্রিম দিয়ে কমিয়ে কেক বানিয়ে দিই?
“না আপু, সেটা তো করা যাবে না।”

ভালো জিনিসও চাই, আবার প্রাইসও কম চাই—দুটো একসাথে কখনোই সম্ভব না।

তাই এখন থেকে কেউ যদি বলে,
"আপু, প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, কেক নিবো না।”*

— Okay, fine.
কেক না নিলে নেবেন না।
আমি আর ঘণ্টার পর ঘণ্টা ব্যাখ্যা দিতে যাবো না, কেন দামটা এমন, কীভাবে খরচ হয়—সেটাও বুঝিয়ে বলার প্রয়োজন মনে করবো না।

কারণ আমিও একজন ব্যবসায়ী। আমিও অন্য ব্যবসা থেকে জিনিস কিনি, আমিও জানি একটা ভালো জিনিসের পেছনে খরচ থাকে।

সুতরাং, আপনার কাছে প্রাইস বেশি মনে হলে—
" ok, no problem vai." 🙂👋

কারন আমার কাছে আমার কাজের কোয়ালিটি আর আমার প্রাইস—দুটোরই মূল্য আছে।

এই কেকটা আমার একজন রেগুলার ক্লায়েন্টেরই ছিল। সময় ছিল মাত্র দুই থেকে তিন ঘণ্টা। এত অল্প সময়ের মধ্যেও চেষ্টা করেছি বাটারফ্...
10/09/2026

এই কেকটা আমার একজন রেগুলার ক্লায়েন্টেরই ছিল। সময় ছিল মাত্র দুই থেকে তিন ঘণ্টা। এত অল্প সময়ের মধ্যেও চেষ্টা করেছি বাটারফ্লাই থিমটা যতটা সম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। 🦋

কিন্তু দুর্ভাগ্যবশত, আমার কেকের টেস্ট কেন জানি আমার ক্লায়েন্টের পছন্দ হয়নি। বিষয়টা সত্যিই আমাকে খুব ডিসাপয়েন্ট করেছে। এতটা মন দিয়ে করার পরও কেন এমন হলো—সেটাই বারবার ভাবছি। 🥺

এই লিলি থিমটা করার জন্য যে পরিমাণ ক্ষুধা আর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা অসম্ভব। 🥹💙 এতদিনের ইচ...
08/09/2026

এই লিলি থিমটা করার জন্য যে পরিমাণ ক্ষুধা আর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা অসম্ভব। 🥹💙 এতদিনের ইচ্ছের পর finally—দ্যা বিউটিফুল লিলি! 🌸

ভাবছি, এই কেকটা বানাবো। এটা দেখার পর থেকেই আমার ঘুম হারাম! কেউ অর্ডার করুক বা না করুক, আমি আমার জন্য হলেও এটা বানাবো। বি...
03/09/2026

ভাবছি, এই কেকটা বানাবো। এটা দেখার পর থেকেই আমার ঘুম হারাম! কেউ অর্ডার করুক বা না করুক, আমি আমার জন্য হলেও এটা বানাবো। বিকজ আই’ম অবসেসড উইথ দ্যা সি অ্যান্ড এনিথিং সি-রিলেটেড। 🌊💙

প্রথমত, আমি কখনোই দেশ ছেড়ে বাইরে যাওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু এখন মনে হয়, দেশের যে অবস্থা আর দেশের মানুষের যে মানসিকতা—...
03/09/2026

প্রথমত, আমি কখনোই দেশ ছেড়ে বাইরে যাওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু এখন মনে হয়, দেশের যে অবস্থা আর দেশের মানুষের যে মানসিকতা—এসব থেকে নিজেকে দূরে রাখার, একটু স্বস্তিতে বাঁচার একমাত্র সমাধান প্রবাস জীবন💔

কালো ভার্সনটা দরকার, ব্যস! 🖤
01/09/2026

কালো ভার্সনটা দরকার, ব্যস! 🖤

Address

Barishal

Telephone

+8801721330300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share