31/03/2024
বয়কট বয়কট করে যারা গলা ফাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজ কিছু কথা বলি- বয়কট করে লাভ নেই, কারন গরুর দাম কমার কোন সুযোগ নেই। ব্যাপারটা খুবই সহজ, তবে সেটা নিয়ে আপনারা কখনোই কথা বলেন নাহ।
পশু খাদ্যের বাজারে আগুন! এই আগুন নেভাতে না পারলে গরুর বাজারের আগুন নেভানোর স্বপ্ন কেবল দিবাস্বপ্নই রয়ে যাবে।
বর্তমান বাজারে প্রতি কেজি গরুর মাংসের উৎপাদন খরচ সব মিলিয়ে প্রায় ৬২০-৬৫০ টাকা মত পড়ে যায়। এলাকাভেদে ১৫/২০ টাকা কম বেশী হতে পারে।
বড় খামারীদের কাছে নয়, প্রত্যেকের নিজ এলাকায় যারা সীমিত উপার্জনের উপর থেকে খাদ্য কিনে ২/৪ টি গরু কোরাবানী বা রোজার ঈদের জন্য প্রস্তুত করছে, তাদের কাছে খোজ নিন। আমার কথার সত্যতা কতখানি সেটার বাস্তব প্রমান পেয়ে যাবেন।
যিনি ৫ টি গরু পালেন, তিনিও মাংসের ক্রেতা। তিনিও চান কম টাকায় মাংস কিনে খেতে। কিন্তু পারেন না কেবল পশু খাদ্যের লাগামহীন মূল্যের কারনে।
খাদ্যের দাম কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনতে পারলে গরুর মাংস ৬০০-৬৫০ টাকায় বিক্রি করেও প্রোফিট করা সম্ভব। আর খাদ্যের দাম এমন লাগামহীন থাকলে ৮০০ টাকা প্রতি কেজিতেও মাংস কিনতে পারবেন নাহ।
এখন যত ইচ্ছা/যতদিন ইচ্ছা আপনাদের তথাকথিত বয়কট মিশন অব্যাহত রাখতে পারেন।