Purely Fresh Food

Purely Fresh Food বিশুদ্ধতার এক বিশ্বস্ত ঠিকানা - Faithful address

দেখতে দেখতে মাহে রমজান একদমই সন্নিকটে। ইফতারের খেজুর কিনেছেন তো?আমাদের কাছে পাবেন বাজারের সেরা সুক্কারি খেজুর। ক্যাশ অন ...
22/02/2025

দেখতে দেখতে মাহে রমজান একদমই সন্নিকটে। ইফতারের খেজুর কিনেছেন তো?

আমাদের কাছে পাবেন বাজারের সেরা সুক্কারি খেজুর। ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যাবে । এছাড়াও রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা ।

অর্ডার করতে—

কল বা whatsapp করুন : 01684-707627
অথবা আমাদের ইনবক্সে নক করুন।

📢 রমজান স্পেশাল অফার – সুস্বাদু সুক্কারি খেজুর 🏷️রমজানের মাগরিব আজান ধীরে ধীরে নিকটবর্তী... সারাদিন রোজা রেখে ক্লান্ত শর...
18/02/2025

📢 রমজান স্পেশাল অফার – সুস্বাদু সুক্কারি খেজুর 🏷️

রমজানের মাগরিব আজান ধীরে ধীরে নিকটবর্তী... সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর চায় একটু প্রশান্তি। আপনি ইফতারির টেবিলে বসেছেন, সামনে ঠান্ডা পানি, খেজুর, আর প্রিয়জনদের হাসিমুখ। হঠাৎ চারিদিক থেকে ভেসে আসতে শুরু করলো আজানের সু-মধুর ধ্বনি। এই মুহুর্তে
আপনার হাত সবার আগে কোন খাবারটিকে খুঁজবে? নিশ্চয়ই খেজুর তাইনা? আচ্ছা এবার তাহলে বলুন— আজওয়া, মাবরুম, মরিয়ম, মেডজুল, সুক্কারি হরেক রকমের খেজুর থেকে আপনার ইফতারির টেবিলে কোন খেজুরটি সচরাচর শোভা পায়?

২০২৫ সালের ঊর্ধ্বমুখী বাজারে হয়তবা অনেকেরই উত্তর আসবে সুক্কারি। কিন্তু কেন? সুক্কারিই কি তাহলে খেজুরের রাজা? 🤔

না। মেডজুল, আজওয়া, মরিয়ম, মাবরুম এগুলোকে পাশ কাটিয়ে সুক্কারিকে খেজুরের রাজা বললে নিশ্চয়ই অত্যুক্তি হবে সত্য! তবে ২০২৫ সালের ঊর্ধ্বমুখী বাজারে এই খেজুরকে ‘বাজেটের রাজা’ কিন্তু বলাই যায় । রুচি, স্বাদ ও মান বিবেচনায় যারা জিহাদী বা দাবাস খেজুরের সাথে মানিয়ে নিতে পারেন না, আবার মেডজুল, মরিয়ম মানের খেজুরগুলোও রেগুলার খাওয়ার জন্য বাজেট ক্রস করে— তাঁরা আসন্ন পবিত্র রমজানের ইফতারের প্লেটে স্বাদ, দাম, মান এবং ওভারঅল বিবেচনায় চোখ বন্ধ করে ‘সুক্কারি খেজুর’ কে চয়েজ লিস্টে রাখতেই পারেন । বর্তমান বাজারে সুক্কারি একটি ভ্যালু ফর মানি বা বাজেট কিলার একটি খেজুর ।

যারা একবার খেয়েছেন তাদেরকে নিশ্চয়ই আর বুঝাতে হবে না। তবে যারা প্রথমবার নিবেন তাদেরকে এটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দিচ্ছি।

সুক্কারি একটি আরবী শব্দ । যার অর্থ মিষ্টতা । সুতরাং নাম থেকেই আশাকরি বুঝতে পেরেছেন যে, এই খেজুর তুলনামূলক বেশি মিষ্টি । সুক্কারি সৌদি আরবের অন্যতম বহুল প্রচলিত একটি খেজুর । এর দুটি ধরন হয়ে থাকে । মুফাত্তাল । এবং রুতাব । সুক্কারি মুফাত্তাল শুকনা টাইপের । আর রুতাব হালকা ভেজা টাইপের । প্রত্যেকটির আলাদা আলাদা স্বাদ রয়েছে। রুচিভেদে একেকজন একেকটি পছন্দ করে থাকে। তবে আমাদের বিক্রির হার অনুযায়ী বলা যায়— শতকরা ৮০%মানুষই সুক্কারি মুফাত্তালটাই পছন্দ করে থাকেন । আপনি কোন টাইপের সুক্কারি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ।

আর হ্যাঁ, আপনাদের যাদের ভালো কোয়ালিটির সুক্কারি মুফাত্তাল লাগবে তারা নির্দ্ধিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমরা আপনার চাহিদা অনুযায়ী A গ্রেড এবং প্রিমিয়াম উভয় কোয়ালিটির খেজুর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি।

✅ ফ্রেশ নতুন স্টক।
✅সুক্কারি মুফাত্তাল – শুকনো।
💰 মূল্য: 🔥 ২৪৫০ টাকা ।
🚚 সারা বাংলাদেশে হোম ডেলিভারি ।

📩 অর্ডার করতে ইনবক্স করুন । অথবা📞 01684-707627

#রমজান_স্পেশাল #সুক্কারি_খেজুর #ইফতার #অরিজিনাল_সৌদি_খেজুর

২০১৯ সালের সেপ্টেম্বরে অফিসিয়ালি আমাদের পথচলা শুরু হয়েছিল। সেই থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা নিরবিচ্ছিন্ন ভ...
13/02/2025

২০১৯ সালের সেপ্টেম্বরে অফিসিয়ালি আমাদের পথচলা শুরু হয়েছিল। সেই থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছিলাম।

তাকদিরের ফায়সালা—বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে এরপরে আর আমরা রেগুলার হতে পারিনি। সে বছর‌ই মার্চ মাসে প্রথমবার এবং নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও আর সফল হতে পারিনি। এভাবেই কেটে গিয়েছে লম্বা একটা সময়।

আজ ২০২৫ সাল । আপনাদের দোয়া নিয়ে আমরা আবারও রিস্টার্ট করার সিদ্ধান্ত নিয়েছি। পূর্ণাঙ্গ প্রস্তুতি‌ও নিয়েছি । খেজুরসহ কিছু প্রডাক্ট স্টক‌ও করা হয়েছে। খুব শীঘ্রই আমাদের সম্মানিত ক্রেতাদের সাথে পুনরায় দেখা হবে— ইনশাআল্লাহ্।

21/11/2023

ছিনতাই হয়ে যাওয়ায় আমাদের অফিসিয়াল নম্বরটি দীর্ঘদিন বন্ধ ছিল । এ কারণে আপনারা কল দিয়ে রিচ করতে পারেননি । নম্বরটি পুনরায় সচল করা হয়েছে ।

আশাকরি এখন থেকে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে ।

01684 707 627

21/11/2023

সম্মানিত গ্রাহক, খুব শীঘ্রই আমরা খেজুরের গুড় নিয়ে আপনাদের মাঝে হাজির হব— ইনশাআল্লাহ্ ।
👇
বিস্তারিত দেখুন প্রথম কমেন্টে ।

20/11/2023

খুব শীঘ্রই আমরা পুনরায় আপনাদের মাঝে ফিরে আসবো ও আমাদের নিরবিচ্ছিন্ন কার্যক্রম শুরু করব—ইনশাআল্লাহ্।

19/11/2023

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্

06/07/2023

খাঁটি ঘি জানে, রান্নায় কিভাবে তৃপ্তি আনে!

খাবারের স্বাদ বাড়াতে ঘি কার্যকরী ভূমিকা পালন করে। এটি এমন একটি দ্রব্য যা খাবারে মনভুলানো স্বাদ ও চমৎকার ঘ্রাণে কার্যকরী ভূমিকা পালন করে। তাই খাবারে ঘি এর মনমুগ্ধকর ঘ্রাণে মেতে উঠুক পরিবার।

15/03/2023

আজকে থেকে আমাদের সকল কার্যক্রম পুনরায় স্বাভাবিক ও সচল হয়েছে—আলহামদুলিল্লাহ্ ।

যেকোন প্রোডাক্ট অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে (www.purelyfreshfood. com) ভিজিট করুন অথবা আমাদের ইনবক্সে নক করুন ।

সরাসরি কথা বলতে কল করুন — 01684-707627

যাদের অর্ডার দেয়া ছিল আজকেই সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করে দেওয়া হবে—ইনশাআল্লাহ্ ।

04/02/2023

সরিষার তেলের দাম কমেছে প্রতি পাঁচ লিটার বোতলে ৫০ টাকা।

আমাদের থেকেই নিতে হবে এমন নয়, আপনার যেখান থেকে খুশি; সম্ভব হলে রমজানের খেজুর এখনই কিনে রাখুন । প্রায় বিক্রেতাদের কাছেই...
30/01/2023

আমাদের থেকেই নিতে হবে এমন নয়, আপনার যেখান থেকে খুশি; সম্ভব হলে রমজানের খেজুর এখনই কিনে রাখুন । প্রায় বিক্রেতাদের কাছেই এখনো গত বছর কিছু খেজুর রয়েছে । এগুলো শেষ হলে চরা মূল্যে খেজুর কিনতে হবে ।

গত বছরের ইমপোর্টেট খেজুর আর এ বছরের নতুন ইমপোর্ট করা খেজুরের দামের ব্যবধান প্রায় ডাবল ।

ছবির খেজুরগুলো— বার্নি খেজুর
রেগুলার মূল্য — ৬৫০ টাকা কেজি।
ডিসকাউন্ট মূল্য — ৫৫০ টাকা কেজি।

সরিষা ফুলের A গ্রেড ক্রিম (জমাটবাঁধা) মধু । বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য ও বেশি উৎপাদিত এই মধু । যেকারণে দাম একদমই হাতের ন...
10/01/2023

সরিষা ফুলের A গ্রেড ক্রিম (জমাটবাঁধা) মধু । বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য ও বেশি উৎপাদিত এই মধু । যেকারণে দাম একদমই হাতের নাগালে।

অফসিজনে ৫০০ টাকা কেজি বিক্রি হলেও সিজনের এই সময় পাচ্ছেন মাত্র ৩৫০ টাকা কেজিতে। একসাথে তিন কেজি নিলে পাবেন মাত্র ১০০০ টাকায়।

সরিষা ফুলের মধু জমে যায় কেন? এ মধু ভালো নাকি খারাপ? জমার কারণে মানের কোনো পরিবর্তন হয় কিনা! ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইতিপূর্বে একাধিকবার লেখালেখি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে গুগলে ‘ক্রিম হানি’ লিখে সার্চ করতে পারেন।

Address

নিয়ামুল কটেজ (নীচতলা), আবহাওয়া অফিস বাজার সংলগ্ন, লাকুটিয়া সড়ক
Barishal
8205

Alerts

Be the first to know and let us send you an email when Purely Fresh Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purely Fresh Food:

Share