ADDA GHOR BAY MAMUN

ADDA GHOR BAY MAMUN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ADDA GHOR BAY MAMUN, Coffee shop, NEW BUS STAND, Barguna.

11/07/2019
বরগুনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতারমধ্যদিয়ে ইথিক্স ইন্টরন্যাশনাল স্কুলের যাত্রা শুরু ৪৬ তম মহান বিজয় দিবসে কোমলমতি শি...
17/12/2017

বরগুনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার
মধ্যদিয়ে ইথিক্স ইন্টরন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

৪৬ তম মহান বিজয় দিবসে কোমলমতি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে বরগুনায় যাত্রা শুরু করেছে শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইথিক্স ইন্টরন্যাশনাল স্কুল। স্কুলটির সূচনা উপলক্ষে শনিবার বিকেলে বরগুনার কলেজ রোডের স্কুল ক্যম্পাসে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় তিন বিভাগে মোট নয়জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে দেয়া হয় শুভেচ্ছা উপহার এবং সনদপ্রত্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্কুলটির উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, শিক্ষাবিদ মোনোয়ারা করিম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথসহ স্কুলটির পরচিালকবৃন্দ।

16/12/2017

বরগুনার তালতলীতে বিজয় দিবসের অনুষ্ঠানে
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পিস্তল দিয়ে ধাওয়া দেয়ার অভিযোগ

বিজয় দিবসের অনুষ্ঠানে বরগুনা জেলার তালতলী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ কালে বিএনপি’র নেতা কর্মীদের পিস্তল উচিয়ে ধাওয়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি’র নেতা কর্মীরা এ অভিযোগ করেছেন।

জানাগেছে, সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেতৃত্বে তিন শতাধিক বিএনপি নেতা কর্মী তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠের উত্তর পাশে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে বিএনপির নেতা কর্মীরা ফিরে যাচ্ছিল।

ওই বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে মধ্য থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু পিস্তল উচিয়ে মাঠের মধ্যে দিয়ে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে। এ সময় তালতলী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার চেয়ারম্যানকে ঝাপটে ধরে থামিয়ে দেয়। এ ঘটনায় তালতলীতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পরপর উপজেলা চেয়ারম্যান সমর্থকরা বিএনপি’র দুই কর্মী আসলাম ও রুবেলকে মারধর করেছে।

প্রত্যক্ষদর্শী কামাল রাজা, সাইফুল ইসলাম মামুন, বেল্লাল ও সেলিম গাজী জানান, উপজেলা চেয়ারম্যান মাঠের দক্ষিণ প্রান্ত থেকে চেচিয়ে উঠে পিস্তল উচিয়ে অপর প্রান্তে থাকা বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করেছে।

তালতলী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, বিজয় দিবসের দিন সকাল ১০ টায় নেতা কর্মীদের নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে ফিরছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান পিস্তল উচিয়ে আমাকে ও আমার কর্মী সমর্থকদের ধাওয়া করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে ( চেয়ারম্যান) ঝাপটে ধরে থামিয়ে দেয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করছিল। আমি তাকে নিভৃত করেছি।

তালতলী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু পিস্তল উচিয়ে ধাওয়া দেয়ার কথা অস্বীকার করে বলেন বিএনপি’র নেতা কর্মীরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান পন্ড করতে আসছিল। এ সময় আমার নেতা কর্মীরা বিএনপি’র কর্মী সমর্থকদের ধাওয়া করেছে।

তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার মুঠোফোনে বলেন আমি আনন্দ র‌্যালি করে বিশেষ প্রয়োজনে বরিশাল চলে এসেছি। আমাকে স্থানীয় আওয়ামীলীগ কর্মী সমর্থকরা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু বিএনপি’র নেতা কর্মীদের পিস্তল উচিয়ে ধাওয়া করেছে।

********বরগুনায় মহান বিজয় দিবস পালিত*******বরগুনা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বরগুনায় বিজয় দিবস উপলক্ষ...
16/12/2017

********বরগুনায় মহান বিজয় দিবস পালিত*******

বরগুনা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বরগুনায় বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টায় গণকবরে প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।
সকাল ৮ টায় বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান, পুলিশ সুপার বিজয় বসাক প্রমুখ।

শিক্ষিকাকে গনধর্ষনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধনবরগুনায় বিদ্যালয়ের মধ্যেই শিক্ষিকাকে গনধর্ষনের ঘটনার প্রতিবাদ ও সকল আসাম...
22/08/2017

শিক্ষিকাকে গনধর্ষনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

বরগুনায় বিদ্যালয়ের মধ্যেই শিক্ষিকাকে গনধর্ষনের ঘটনার প্রতিবাদ ও সকল আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১২ টায় বেতাগী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতি,মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। এ সময় বক্তারা দাবী করেন,এ ঘটনায় শুধু একজন শিক্ষিকাকেই লাঞ্চিত করা হয়নি সকল শিক্ষককেই অপমান করা হয়েছে। বিদ্যালয়ের মধ্যে যেখানে শিক্ষকরাই অনিরাপদ সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তার অনিশ্চিত। আর মহিলা পরিষদের নেতৃরা দাবী করেন,২৪ ঘন্টার মধ্যে ধর্ষিতার ডাক্তারি পরিক্ষা না করার পিছনে কোন অপশক্তি কাজ করেছে।কারন ২৪ ঘন্টা পরে ধর্ষনের আলামত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে সকল আসামীদের গ্রেফতার করা না হলে পরবর্তিতে আরো কঠর আন্দোলন দেয়ার হুশিয়ারি দেন তরা। শিক্ষিকা ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি মো. আবদুর রহমান হাওলাদারের ছেলে মো. জুয়েল (৩০)আত্মসমর্পণ করেন ও আঃ রহমানের ছেলে মো. হাসান (২৫) গ্রেফতারের রয়েছেন।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন,মো.জুয়েল ও মো.হাসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং সকল আসামীদের গ্রেফতারের জন্য তারপর রয়েছে।

বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণবরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষ...
18/08/2017

বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ

বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের এক সংখ্যালঘু পরিবারের সহকারী শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় (১৮ আগষ্ট) শুক্রবার সকাল দশটার দিকে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।

এ ঘটনায় ছয় জনকে আসামি করে (১৭) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানায় মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা।

এ মামলায় অভিযুক্তরা হলেন, বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মো. হিরন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৩৫), আব্দুল বারেক মিয়ার ছেলে মো. রাসেল (২৪), আঃ কুদ্দুস কাজীর ছেলে সুমন কাজী (৩০), মো. সুলতান হোসেনের ছেলে মো. রবিউল (১৮), আঃ রহমানের ছেলে মো. হাসান (২৫) ও মো. আবদুর রহমান হাওলাদারের ছেলে মো. জুয়েল (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকা ও তার স্বামী ভারতের পূর্ব মোদেনীপুর জেলার নন্দী গ্রামে বাসিন্দা। তারা বৃহস্পতিবার স্কুল ছুটির পরে বিদ্যালয়ে বসে কথা বলছিলেন। তাদের কথোপকথন দেখে অভিযক্তরা স্কুলের মধ্যে প্রবেশ করতে চাইলে ওই শিক্ষিকা ভয়ে স্কুলের প্রধান দরজা তালা লাগিয়ে বন্ধ করে দেন।এসময় অভিযুক্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাথারী মারধর করে স্কুলের একটি কক্ষে আটকে রেখে অপর একটি কক্ষে স্কুল শিক্ষিকাকে পালা ক্রমে ধর্ষণ করে চলে যায়।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন-অর-রশিদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা মামলা দায়ের করেছেন। তার ডাক্তারি পরীক্ষার বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বরগুনায় ইয়াবা, জালনোট, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার বরগুনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ছাত্রদল...
08/08/2017

বরগুনায় ইয়াবা, জালনোট, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ছাত্রদলের নেতা ওয়াসিমকে আটক করেছে পুলিশ। গতহাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করেছে পুলিশ। আটক ওয়াসীম একই গ্রামের নাসির উদ্দীন মহুড়ীর ছেলে।

আটকের সময় তার বাড়িতে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৫ হাজার পরিমান জাল টাকা, খেলনা পিস্তল, গুপ্তি, চাইনিজ কুড়াল, হকিস্টিক সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, দীর্ঘদিন ধরে ওয়াসিম নেশাদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আটক ওয়াসিম বর্তমানে বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যপদে রয়েছেন। সদ্যঘোষিত থানা ছাত্রদলের কমিটিতে তিনি সভাপতি পদপ্রার্থী ছিলেন।

Address

NEW BUS STAND
Barguna
8700

Telephone

+8801714410040

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADDA GHOR BAY MAMUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ADDA GHOR BAY MAMUN:

Share