06/09/2026
দেশ থেকে কেউ সিডনি আসছে শুনলেই আমাদের প্রবাসীদের কারোও কারও একটা বিনীত অনুরোধ থাকে, কি সেইটা বলুন তো?
"ভাই, আসার সময় আম্মার হাতে বানানো আচারের বয়ামটা একটু কষ্ট করে আনা যাবে?"
কথাটা যত সহজে বলে ফেলা যায়, বাস্তবতা কিন্তু ততটা সোজা নয়। এয়ারপোর্টের অতিরিক্ত লাগেজ চার্জের ভয়, ওজনের কড়াকড়ি, আর সর্বোপরি অস্ট্রেলিয়ান কাস্টমসের সেই কঠিন বিধিনিষেধ! সব বাধা পেরিয়ে সেই ভালোবাসার বয়ামটা সিডনি পর্যন্ত পৌঁছানো এক প্রকার অলৌকিক ব্যাপারই বলা চলে। ফলে শেষমেশ কতজনের ভাগ্যে সেই স্বাদের দেখা মেলে? পরম মমতায় বানানো আচারের বয়ামগুলো হয়তো রয়ে যায় দেশের সেই পরিচিত রান্নাঘরের তাকেই, আর আমাদের মনে রয়ে যায় একবুক দীর্ঘশ্বাস।
কিন্তু স্বাদের সেই আকুল আকুতি কি দূর পরবাসে মুছে যায়? প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝে কখনো কখনো কি ভীষণ ইচ্ছে করে না—কাঁচের বয়াম খুলে সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণে শৈশবে ফিরে যেতে? ডাল-ভাতের সাথে এক টুকরো আম কিংবা রসুনের আচার মাখিয়ে মায়ের হাতের পরম পরশ খুঁজে নিতে?
তো বলছিলাম কি, এখন আর কাস্টমসের চিন্তা বা দেশ থেকে সুস্বাদু আচার বয়ে আনার ঝক্কি পোহাতে হবে না। কারণ, আপনার সেই শৈশব, দেশের মাটির সোঁদা গন্ধ আর খাঁটি স্বাদের আবেগ নিয়েই আমরা Achari Korai আছি একদম আপনার কাছাকাছি।
দূরদেশের কড়াকড়ি ভুলে যান; দেশের খাঁটি উপাদানে, পরম যত্নে ও ভালোবাসায় তৈরি দেশি স্বাদের আচার এখন সরাসরি সিডনিতেই পৌঁছে যাবে আপনার ঘরের দরজায়।
স্বাদের দূরত্ব মিটে যাক, স্মৃতির বয়াম খুলুক আপনারই ভালোবাসার টেবিলে!
অর্ডার করতে সরাসরি ইনবক্স করুন আমাদেরকে।
#বিদ্র:
ছবিটা আর্টিফিসিয়ালি তৈরী করা এবং সেজন্যেই বিদেশী কাস্টমস অফিসার কি সুন্দর বাংলায় কথা বলতেছে, দেখেছেন!
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনারা কেউ ছবি দেখে উৎসাহিত হয়ে ইমিগ্রেশন বা কাস্টমসে বাংলায় কথা বলতে যাবেন না। যদি ছবি থেকে কিছু শিখতেই চান তবে একটা জিনিসই আছে, #আচারী_কড়াই থেকে আচার অর্ডার দেয়াটা শিখে নিয়ে আমাদের মেসেজ করতে পারেন। 😊