Saad Mahmud

Saad Mahmud رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ.📿💖

28/05/2026

অনেক দিন পর একটি ভিডিও করে ছাড়লাম। আসা করি ভুলগুলোকে শুধরে দিয়ে, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।🖤

তোমার চোখ সুন্দর, যত্ন নিওতোমার চোখ দুটো ভীষণ সুন্দর,যেন নীরব জোছনার ভেজা আলো।ওই চোখেই তো প্রথম দেখেছিলাম_আমার জন্য জমে ...
15/04/2026

তোমার চোখ সুন্দর, যত্ন নিও

তোমার চোখ দুটো ভীষণ সুন্দর,
যেন নীরব জোছনার ভেজা আলো।
ওই চোখেই তো প্রথম দেখেছিলাম_
আমার জন্য জমে থাকা প্রথম ভালোবাসা ।

তাই বলি যত্ন নিও ওই চোখের,
অকারণে যেন জল না নামে।
পৃথিবী যদি কষ্টও দেয় কখনও_
চোখ দুটো যেন ভেঙে না পড়ে ।

তোমার চোখের হাসিটুকুই,
আমার পৃথিবীর সবচেয়ে শান্ত দৃশ্য।

(সংগৃহীত)

আজ মনটা কেন যেন অদ্ভুতভাবে ভারী লাগছে। নিজের ভেতরটা ঠিকমতো বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। হৃদয়ের এক গোপ...
14/12/2025

আজ মনটা কেন যেন অদ্ভুতভাবে ভারী লাগছে। নিজের ভেতরটা ঠিকমতো বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। হৃদয়ের এক গোপন কোণে অজানা এক ব্যথা নড়ে উঠেছে। ঠিক কীসের ব্যথা, তা ভাষায় প্রকাশ করাও কঠিন। মনে হচ্ছে কেউ নিঃশব্দে আমার বুকে একটি ভারী পাথর চাপিয়ে রেখেছে। শ্বাস নিতে পারি, কিন্তু স্বস্তি পাই না। চিন্তাগুলো এলোমেলো হয়ে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, আর আমি চুপচাপ সেগুলো সামলানোর চেষ্টা করছি।

সময়ের পর সময় কেটে যাচ্ছে। আমি বসে শুধু ভাবছি। নিজেকে বোঝার চেষ্টা করছি, ব্যথার উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। হয়তো কোনো ভুলে যাওয়া স্মৃতি, হয়তো কোনো আঘাতের দাগ, অথবা অকারণে মন খারাপের একটি দীর্ঘশ্বাস। কিছুই নিশ্চিত নয়। শুধু টের পাচ্ছি, মনটা যেন তার নিজের সাথেই যুদ্ধ করছে।

অনেকক্ষণ ধরে এভাবে ডুবে থাকার পরও কোনো স্পষ্ট উত্তর পেলাম না। বুঝে উঠতে না পারা সেই হতভাগা ব্যথা যেন আমারই এক অংশ হয়ে গেছে। আমি শুধু অনুভব করি, আমি সেই মানুষ যাকে ব্যথা এসে ছুঁয়ে যায়, কিন্তু কারণটা বলেও যায় না। তবুও ভাবনার ভেলায় ভেসে ভেসে নিজের ভেতরের এই অজানা অনুভূতিটাকে ধরার চেষ্টা করছি। হয়তো কোনো একদিন এর মানে বুঝতে পারবো। আজ শুধু এই অনুভূতির সঙ্গেই নীরবে বসে রইলাম।

___সাআদ মাহমুদ
তারিখ: ১৫/১২/২০২৫

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সুখবরবিস্তারিত কমেন্টে…
26/11/2025

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সুখবর

বিস্তারিত কমেন্টে…

23/11/2025

সুস্থতার জন্য সবার নিকট দোয়া চাই।🖤

12/11/2025

এখন ফিরে আসা ঠিক নদীর মাঝপথে দাঁড়িয়ে পেছন ঘোরার মতো।🖤

نظم — محبت کی قسمشاعر: محمود میغجب تم رات کو چاند دیکھو گے،تو وہاں میری ٹیڑھے دانتوں والی مسکراہٹ چمکے گی۔جب تم بارش میں...
09/11/2025

نظم — محبت کی قسم

شاعر: محمود میغ

جب تم رات کو چاند دیکھو گے،
تو وہاں میری ٹیڑھے دانتوں والی مسکراہٹ چمکے گی۔

جب تم بارش میں بھیگو گے،
تو ہر قطرہ تمہیں میرے آنسوؤں کی کہانی سنائے گا۔

جب تم سورج کو دیکھو گے،
تم میری محبت کی تَیْز محسوس کرو گے —
وہی تَیْز جو تمہارے دل کو چھو کر
میری یاد کی آگ بھڑکا دیتی ہے۔

اور جب تم کوئی نظم لکھو گے،
تمہیں اس نظم کے اندر
میری محبت کی پاکیزگی اور پبِترتا محسوس ہوگی —
جیسے ہر لفظ میں میری روح بولتی ہو،
ہر مصرعے میں میرا دل دھڑکتا ہو۔

تم جتنا مجھے بھولنا چاہو گے،
میں اتنی ہی بار تمہارے پاس آؤں گا۔
دنیا کے کسی کونے میں جا کر بھی
تم مجھ سے نجات نہیں پاؤ گے —
یہ میری محبت کی قسم ہے۔

কবিতা : ভালোবাসার শপথ
কবি: মাহমুদ মেঘ

যখন তুমি চাঁদ দেখবে, সেখানে দেখবে আমার বাঁকা দাঁতের হাসি।
বৃষ্টির প্রতিটি ফোঁটায় পাবে আমার কান্নার গল্প।
যখন তুমি সূর্যের দিকে তাকাবে,
উপলব্ধি করবে আমার ভালোবাসার তেজ,
যে তেজ তোমার হৃদয় ছুঁয়ে দেয়, জ্বেলে দেবে আমার স্মৃতি।
আর যখন তুমি কবিতা লিখবে,
সেই কবিতার ভেতর পাবে আমার ভালোবাসার পবিত্রতা,
যেন প্রতিটি শব্দে আমি কথা বলি,
প্রতিটি পঙ্‌ক্তিতে আমার হৃদয় স্পন্দিত হয়।
তুমি যতবার আমাকে ভুলতে চাও,
আমি ততবার তোমার কাছে ফিরে আসব।
পৃথিবীর কোনো প্রান্তেই তুমি
আমার থেকে মুক্তি পাবে না —
এটা আমার ভালোবাসার শপথ।

দু স্বপ্নের দূষণীয়তায় ভরা যার চোখ সে কি করে বুঝবে আসল প্রেমের রূপ।🖤___সাআদ মাহমুদ
05/11/2025

দু স্বপ্নের দূষণীয়তায় ভরা যার চোখ
সে কি করে বুঝবে আসল প্রেমের রূপ।🖤

___সাআদ মাহমুদ

Address


Dhaka

Telephone

+8801608407777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saad Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saad Mahmud:

Share