02/06/2026
লাটে (Latte) শব্দটি এসেছে ইতালিয়ান Caffè Latte থেকে, যার অর্থ “দুধ মিশ্রিত কফি”। ইতালিতে বহু বছর ধরে সকালের নাস্তায় দুধ ও কফি একসাথে পান করার প্রচলন ছিল। পরে ১৯৮০-এর দশকে আমেরিকায় এটি জনপ্রিয় হয়ে সারা বিশ্বের অন্যতম প্রিয় কফি ড্রিংকে পরিণত হয়।
🔸 কীভাবে তৈরি হয়?
একটি ক্লাসিক লাটে তৈরি হয়—
✔️ ১ শট বা ২ শট এসপ্রেসো
✔️ স্টিম করা গরম দুধ
✔️ উপরে পাতলা স্তরের মাইক্রোফোম
সাধারণত লাটেতে প্রায় ১/৪ অংশ এসপ্রেসো এবং ৩/৪অংশ স্টিমড মিল্ক থাকে, যা কফিকে করে তোলে মসৃণ, ক্রিমি এবং ব্যালান্সড।
✨ মজার তথ্য:
লাটে আর্টের জন্য সবচেয়ে জনপ্রিয় কফি হলো লাটে। দক্ষ বারিস্তারা দুধের ফোম দিয়ে হৃদয়, টিউলিপ বা রোসেটা ডিজাইন তৈরি করেন।