30/06/2024
আখনি বিরিয়ানি বাংলাদেশের চাটগাঁও ও সিলেট অঞ্চলসমূহের একটি জনপ্রিয় প্রচলিত খাবার। চাল, ঘি, গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা এই খাবারটি একটি ঐতিহ্যবাহী খাবার হিসাবে সুপরিচিত।
কথিত আছে যে একজন সাধারণ চাটগাঁইয়া লোক প্রতি সপ্তাহে অন্তত এক বর্তন আখনি খায়।
উৎপত্তি
চাল দ্বারা তৈরি এই খাবারটির উৎপত্তি হয় পূর্ব বাংলার মুসলমানদের মাধ্যমে। এটি প্রায়শই বিরিয়ানি বা পোলাও'র একটি বিশেষ প্রকরণ হিসাবে বিবেচিত হয়; ফলে এটিকে আখনি বিরিয়ানী এবং আখনি পোলাও নামে ডাকা হয়। এই খাদ্যের পদটি সারা বাংলাদেশ জুড়ে, একই সাথে বিদেশী বাংলাদেশীদের মধ্যেও জনপ্রিয়।
কাতারে প্রবাসীদের জন্য মাত্র ১৬ রিয়ালে বিফ আখনি বিরিয়ানির মুখরোচক মেনু, সাথে থাকছে সালাদ ও বোরহানি। যেখানেই থাকুন, চলে আসুন দুপুরে কিংবা রাতে, বন্ধু বা প্রিয় কাউকে নিয়ে। 🤗
লোকেশনঃ https://maps.app.goo.gl/kRhs9thZjVZL6oq3A
🚚আজিজিয়া ও পুরাতন মুররা ফ্রি হোম ডেলিভারি পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 5098 8059 নাম্বারে অথবা অর্ডার করুন ডেলিভারো বা তালাবাতে।