Rinku's Kitchen

Rinku's Kitchen Rinku's Kitchen is run by a loving mother who can weave magic with food. FSSAI no. 22822136000073

23/01/2026
আমার পুজো 2026
23/01/2026

আমার পুজো 2026

Coconut and rice pudding Veg fried rice Chilli mushroom Beetroot raita
19/01/2026

Coconut and rice pudding
Veg fried rice
Chilli mushroom
Beetroot raita

পাঞ্জাবি স্টাইল মাটন কিমা কারি   To order call or what's app     6289278100
16/01/2026

পাঞ্জাবি স্টাইল মাটন কিমা কারি
To order call or what's app
6289278100

লেখাটা চাইছিলাম আজ দুপুরের মধ্যে,অনেক আগে লিখতে, পারি নি সেটা।তাই এখন ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই।Food Foods Drinks and Be...
12/01/2026

লেখাটা চাইছিলাম আজ দুপুরের মধ্যে,অনেক আগে লিখতে, পারি নি সেটা।তাই এখন ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই।Food Foods Drinks and Beyond একটা সুন্দর গ্রুপ।প্রায় প্রথম থেকেই এই গ্রুপের মেম্বার। আমার যা সাধারণ,হাবিজাবি রান্না সব পোস্ট করি। সেটা যে এত গ্রহণযোগ্য হবে সেটা ভাবি নি। অবশ্য আমি কিছু নিয়েই বেশি ভাবি না।আমার কাজ টা একশ ভাগ দিয়ে করি।প্রতিবার পিকনিক বা গ্রুপের কোনো অনুষ্ঠান হলেই Subhajit Sen ফোন করে, দিদি আসুন,দাদা কে নিয়ে আসুন।কিন্তু আমার যাওয়া হয় না, সঙ্গত কারণেই। কারণ এতক্ষণ কর্তা কে বাইরে রাখা সম্ভব নয়,তেমন শারীরিক অবস্থা ওনার নয়। পিকনিক গুলি মিস করি খুব।ছবি দেখি,লাইভ দেখি।এবার যদিও দেখার সময় পাইনি এখনো।কারণ গত পরশু রাতে কর্তা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবল বমি তে। ওনার যেহেতু পেটে একটা আলসার আছে,এবং আগে রক্তবমি হয়েছে।তাই আমি খুব ভয় পাই এতে। যাই হোক,এখন সামলে নিয়েছি কিছুটা। আজ সকালে শুভজিৎ ফোন করেছে,দিদি আপনার পোস্ট এর ওপর আমরা একটা সার্টিফিকেট প্রদান করেছি,শুধু আমি নই, আরোও তিনজন আছেন। আমি চমকে গেছি,আমার রান্নায় সম্মান,ভালবাসায় সার্টিফিকেট? জীবনের পড়ন্ত বেলায় আমার মা অন্নপূর্ণা ঝুলি ভরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম,ভাই আপনারা যে আমাকে মনে রেখেছেন,সেটাই সব থেকে বড় পাওয়া। এটা সেই ছবি সার্টিফিকেট এর। হাতে হাতে পাবো অবশ্য।রেখে দেবো যত্ন করে।হয়তো আমার রেখে যাওয়া পথ ধরে কেউ হেঁটে যাবে,জানবে আমাকে।সেটাই পৃথিবীকে দেওয়া আমার প্রণাম,শ্রদ্ধা হবে।
Food drinks and beyond গ্রুপ কে কৃতজ্ঞতা

আজ আমার ফুলকুমারি আসে নি।ছুটি নিয়েছে।সকালে ঘুম ভেঙ্গেই মনে হয়েছে প্রথম কথা, ওমা গো এই কনকনে ঠান্ডা জলে এখন বাসন মাজতে ...
07/01/2026

আজ আমার ফুলকুমারি আসে নি।ছুটি নিয়েছে।সকালে ঘুম ভেঙ্গেই মনে হয়েছে প্রথম কথা, ওমা গো এই কনকনে ঠান্ডা জলে এখন বাসন মাজতে হবে।এদিকে ঘুমে চোখ মেলতে ইচ্ছে করছে না,আর ওদিকে আট টা বাজে।কি করি! উঠতেই হলো।জানালা দরজা খুলে একটু শক্তি সঞ্চয় করে বাসন মাজা শুরু। আরে বাপ রে! সিধা গঙ্গোত্রী থেকে হিমবাহ গলা জল যেনো।বাসন মেজে ধুয়ে মুছে রাখতে রাখতে ঠান্ডা ম্যানেজ করে নিয়েছি। জলখাবারের জোগাড় করতে করতেই ভেবেছি আজ one pot meal . তো দেখলাম হাঁসের ডিম আছে, বাসমতি চাল আছে।দৈ,সালাদের উপকরণ সব আছে।অতএব দুপুরে বানানো হলো

এগ পোলাউ
বিট রুট রায়তা
মিক্সড সালাদ।এতে আমি দিয়েছি শসা,টমেটো,ভাপানো পালং শাক, কমলা লেবু,কাঁচা লঙ্কা, ধনে পাতা,পুদিনা পাতা,লেবুর রস,গোলমরিচ। সব একসঙ্গে মিক্স করে রেখেছি।কড়াই তে সামান্য তেল।তাতে রসুন থেঁতো আর কাঁচালঙ্কা গোটা দিয়ে রসুন ভাজার সুগন্ধ বেরোলে সেটা সালাদে ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন আমি খাওয়ার আগে মিশিয়েছি।খুবই ভালো হয়েছে খেতে।

Address

Salt Lake City
Kolkata
700064

Opening Hours

Monday 8am - 9:45pm
Tuesday 8am - 9pm

Telephone

+916289278100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rinku's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share