16/06/2025
আজ এয়ার ইন্ডিয়ার বিমান দু র্ঘ ট না য় প্রাণে বেঁচেছেন 11A সিটের রমেশ বিশ্বাস কুমার। এয়ার ইন্ডিয়ার এই AI 171 ফ্লাইটের সিটিং অ্যারেঞ্জমেন্ট 'Boeing 787-8' টাইপের। একটু ডিটেলসে সিটবিন্যাস দেখে বুঝলাম, এই 11A সিট হল ঠিক এমারজেন্সি এক্সিটের সামনে, এবং জানালার ধারে।
এই এমারজেন্সি এক্সিট সিটের একটু হাই প্রাইস থাকে সাধারণত। সিটে বসা প্যাসেঞ্জারদের দায়িত্বও বেশি থাকে আপদকালীন ল্যান্ডিংয়ের জন্য। আমি বরাবরই এড়িয়ে যাই এই সিটগুলো। কিন্তু আজ দেখছি, এমারজেন্সি এক্সিটের সিটেই ভাগ্য প্রসন্ন হল রমেশবাবুর! তিনি কীভাবে সারভাইব করলেন, তার ডিটেইলস আমরা জানি না! যদিও নিউজে বলছে, তিনি ঝাঁপ দিয়েছিলেন ক্র্যা শে র সময়! অর্থাৎ, এমারজেন্সি এক্সিটের ব্যবহারই করেছিলেন! তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে হয় এক্ষেত্রে! অনেকে এই পরিস্থিতিতে প্যানিক অ্যা টা ক করে যান! রমেশবাবু ভাগ্য, বুদ্ধিমত্তা এবং উপরওয়ালার ভরসায় বেঁচে ফিরেছেন। 😊
সংগৃহিত