30/09/2024
আম্মারে স্বপ্নে দেখলাম। মার্কেটে গেছি। ব্যাগ, জুতা কিনে দিবে, পছন্দ করতেছি দুইজন মিলে; সেই আগের মত। তারপর ভাইয়া আমি ,আম্মা আর ফুয়াদ বেড়াইতে গেছি। বিমানের মত অদ্ভুত একটা বাহনে বসা। অনেক উপরে উঠে গেলো। উপর থেকে নিচ দেখা যাচ্ছিলো। এত সুন্দর লাগতেছিল মাশা আল্লাহ🖤
প্রত্যেকবার যখন আম্মারে স্বপ্নে দেখি। দেখি উনি উনার কালো বুরকা, নিকাব আর ওড়না পরে বাসায় আসছে। আমার আর খালামনির রিয়েকশন এমন থাকে যে, তুমি কই ছিলা এত্তদিন!
জানো আমরা যে তোমাকে কত মিস করছি। এগুলা শুনে আম্মা হাসে।
এই একই স্বপ্ন রিপিটেডলি দেখতে দেখতে আমি স্বপ্নের মধ্যেই বুঝে ফেলি স্বপ্ন ভাংলেই এসব শেষ হয়ে যাবে। স্বপ্নের মধ্যে তড়পাই স্বপ্ন যেন শেষ না হয়। ঠিক এই পর্যায়েই আমার ঘুম ভেঙে যায়....