MH Distribution

MH Distribution M.H Distribution - is the proud distributor of Nestlé Professional (Nestlé BD). We supply Nescafe

26/08/2024

চাকরির বিজ্ঞপ্তি: খাদ্য ও পানীয় বিক্রয় প্রতিনিধি
পদবী: খাদ্য ও পানীয় বিক্রয় প্রতিনিধি
অবস্থান: ঢাকা
কর্মসংস্থানের ধরন: পূর্ণকালীন
কোম্পানি: শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি
প্রতিবেদন করবে: সেলস অপারেশন ম্যানেজার
আমাদের সম্পর্কে:
আমরা এফএমসিজি খাতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যেমন: "হাসপাতালিটি, খাদ্য এবং পানীয় শিল্প", যা আমাদের গ্রাহকদের উচ্চমানের পণ্য এবং অসাধারণ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি উত্সাহী এবং আমাদের গতিশীল এবং সহযোগিতামূলক কাজের পরিবেশ নিয়ে গর্ব করি।
পদের বিবরণ:
আমরা আমাদের দলে যোগ দেওয়ার জন্য একজন অত্যন্ত উদ্যমী এবং ফলাফলমুখী খাদ্য ও পানীয় বিক্রয় প্রতিনিধির সন্ধান করছি। আদর্শ প্রার্থী বিক্রয়ের প্রতি আগ্রহী, খাদ্য ও পানীয় শিল্প সম্পর্কে গভীর ধারণা রাখেন এবং গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা রাখেন। বিক্রয় প্রতিনিধি নতুন ব্যবসার সুযোগ সনাক্ত করা, বিদ্যমান গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা এবং প্রসারিত করা এবং বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য দায়ী থাকবেন।
মূল দায়িত্বসমূহ:
• বিক্রয় ও ব্যবসা উন্নয়ন: খাদ্য ও পানীয় খাতে নতুন বিক্রয় সুযোগ সনাক্ত করা এবং তাড়া করা। বিক্রয় বৃদ্ধি করতে সম্ভাব্য এবং বিদ্যমান গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখা।
• গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা: গ্রাহকদের চাহিদা বোঝার মাধ্যমে এবং তাদের জন্য নির্দিষ্ট সমাধান প্রদান করে দৃঢ়, দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি এবং বজায় রাখা। গ্রাহক সন্তুষ্টি এবং গ্রাহক ধরে রাখার উচ্চ স্তর নিশ্চিত করা।
• বাজার গবেষণা: প্রবণতা, প্রতিযোগী কার্যক্রম এবং গ্রাহকের পছন্দগুলি চিহ্নিত করতে বাজার গবেষণা পরিচালনা করা। বিক্রয় কৌশল এবং পণ্যের অফারগুলি জানাতে এই তথ্য ব্যবহার করুন।
• পণ্যের জ্ঞান: কোম্পানির পণ্য পোর্টফোলিও এবং খাদ্য ও পানীয় শিল্প সম্পর্কে গভীর বোঝাপড়া বজায় রাখা, যাতে গ্রাহকদের পণ্য বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি কার্যকরভাবে যোগাযোগ করা যায়।
• বিক্রয় প্রতিবেদন: বিক্রয় কার্যক্রম, গ্রাহকের মিথস্ক্রিয়া এবং বাজারের প্রবণতা ট্র্যাক এবং রিপোর্ট করা। বিক্রয় লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট প্রদান করা।
• সহযোগিতা: মার্কেটিং, পণ্য উন্নয়ন এবং লজিস্টিক টিমের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে গ্রাহকদের জন্য একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং সফলভাবে পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়।
যোগ্যতা:
• খাদ্য ও পানীয় শিল্পে বিক্রয় প্রতিনিধি বা অনুরূপ ভূমিকায় প্রমাণিত অভিজ্ঞতা।
• বিক্রয় নীতিমালা এবং গ্রাহক সেবা অনুশীলন সম্পর্কে শক্তিশালী বোঝাপড়া।
• চমৎকার যোগাযোগ, আলোচনা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।
• স্বাধীনভাবে এবং একটি দলের অংশ হিসেবে কাজ করার ক্ষমতা।
• স্বপ্রণোদিত, ফলাফলমুখী, এবং বিক্রয় লক্ষ্য পূরণে সক্ষম।
• বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজন অনুযায়ী ভ্রমণের ইচ্ছা।
অতিরিক্ত যোগ্যতা:
• ব্যবসা, মার্কেটিং, বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি।
• স্থানীয় বাজার এবং খাদ্য ও পানীয় শিল্পের মূল খেলোয়াড়দের সম্পর্কে জ্ঞান।
• পণ্য প্রদর্শনী এবং উপস্থাপনায় অভিজ্ঞতা।
আমরা যা অফার করি:
• কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন।
• স্বাস্থ্য বীমা, উৎসব বোনাস, টিএ/ডিএ সহ বিস্তৃত সুবিধা প্যাকেজ।
• পেশাগত উন্নতি এবং ক্যারিয়ার অগ্রগতির সুযোগ।
• একটি সহায়ক এবং সহযোগিতামূলক কাজের পরিবেশ।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের তাদের জীবনবৃত্তান্ত এবং তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা সংক্ষেপে উল্লেখ করে একটি কভার লেটার [email protected]এ পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। বিষয় লাইনে "Food & Beverage Sales Representative Application - [আপনার নাম]" উল্লেখ করুন। আবেদন করার শেষ তারিখ ১০শে সেপ্টেম্বর, ২০২৪। If Any Contact Pls Call-01789099300

হে কফি প্রেমিক প্রিয়, তীব্র শীতে ধোঁয়া ওঠা এক কাপ ☕ Nescafe কফির শুভেচ্ছা গ্রহন করুন ☕আমরা Nestle Bangladesh ( Nestle Pr...
26/12/2020

হে কফি প্রেমিক প্রিয়,
তীব্র শীতে ধোঁয়া ওঠা এক কাপ ☕ Nescafe কফির শুভেচ্ছা গ্রহন করুন ☕
আমরা Nestle Bangladesh ( Nestle Professional s) এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর।
কফি শব্দটি উচ্চারিত হলেই সবার সামনে সর্বপ্রথম ভেসে ওঠে Nescafe নামটি।
হ্যাঁ, ঠিক এ জন্যই এই শীতে আপনার যেকোনো সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, জন্মদিন, গেট টুগেদার সহ যেকোনো পার্টিতে) শীতের আমেজকে আরো চাঙ্গা করে তুলতে যোগ করতে পারেন Nescafe Coffee Booth
আমরা ঢাকা সিটিতে যেকোনো প্রোগ্রামে Nescafe Coffee সার্ভ করে থাকি।

প্যাকেজঃ
আমাদের Nescafe Team আপনার ভেন্যুতে গিয়ে কফি বুথ সেটাপ করে আপনার অতিথিদের Nescafe Coffee Serve করবে সম্পূর্ণ নিজ দায়িত্বে।

প্যাকেজ মূল্যঃ
® প্রথম ৩০০ কাপ Nescafe Coffee ৪,৬০০/- টাকা।
® ৩০০ কাপের উপরে যত কাপ কফি যাবে তার প্রতি কাপ কফি মাত্র ১২/- টাকা করে ধরা হবে।

(সকল খরচ আমাদের, শুধুমাত্র আপনারা কাপ হিসেবে উপরে উল্লেখিত মূল্যে আমাদের পেমেন্ট দিবেন)

আমাদের অফিসঃ
ব্লকঃ বি, বাসা নংঃ ০২, রোড নংঃ ০১, আফতাবনগর, ঢাকা।
মোবাইলঃ 01734499944

💞💞💞শুভ সকাল💞💞💞ঢাকা সিটিতে আপনার যেকোনো প্রোগ্রামে বিশ্ববিখ্যাত Nescafe Coffee সার্ভ করতে আমরা প্রস্তুত।বিস্তারিত জানতেঃ ...
25/12/2020

💞💞💞শুভ সকাল💞💞💞
ঢাকা সিটিতে আপনার যেকোনো প্রোগ্রামে বিশ্ববিখ্যাত Nescafe Coffee সার্ভ করতে আমরা প্রস্তুত।
বিস্তারিত জানতেঃ +8801734499944

25/12/2020
এক কাপ নেসক্যাফে কফি; একটি হোচট আর একটা ভালবাসার সফল প্রাপ্তি!ক্যাফেটেরিয়ায় ঢুকে নেসক্যাফের কফির কাপহাতে নিয়ে একমাত্রফাঁ...
04/12/2020

এক কাপ নেসক্যাফে কফি; একটি হোচট আর একটা ভালবাসার সফল প্রাপ্তি!

ক্যাফেটেরিয়ায় ঢুকে নেসক্যাফের কফির কাপ
হাতে নিয়ে একমাত্র
ফাঁকা টেবিলটার দিকে ছুট দিল
মাইশা আর ওর দুই বান্ধবী।
অঘটনটা ঘটেই গেল হঠাত করে।
আচমকা একটা ছোটখাট হোঁচট খেল
মাইশা। কফির কাপ
থেকে ছিটকে পড়ল কিছু কফি।
এপর্যন্ত সব ঠিকই ছিল, ঠিকই
থাকত যদি কফিটা রায়ানের
শার্টে না পড়ত। গরম
কফি গায়ে পড়তেই রায়ান
সেটা ঝেড়ে ফেলার চেষ্টা করল।
কিন্তু যা হবার
ততক্ষনে হয়ে গেছে।
ঘটনার আকস্মিকতায় মাইশা এতক্ষন
চোখ দুটো বন্ধ করেছিল। চোখ
খুলতেই দেখতে পেল সাদা শার্ট
পরা একটা ছেলে চোখে মুখে বিরক্তি আর
রাগ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে।
শার্টের ওপর কফির
আলপনা দেখা যাচ্ছে।
মাইশা কাচুমাচু করে কিছু
একটা বলতে যাবে অমনি ছেলেটার
রাগ আকাশ পাতাল নিয়ে হুড়মুড়
করে মাইশার ওপর ভেঙ্গে পড়ল।
-এটা কি করলেন? শার্টটার
তেরোটা বাজিয়ে দিলেন?
কি হলো বলেন?
--আসলে একটু তাড়ায় ছিলাম তো।
হঠাত হোঁচট খেয়েছি।
নিচু গলায় বলল মাইশা।
-তাই বলে আমার শার্ট কি দোষ
করেছিল? দিলেন
যা তা অবস্থা করে।
--স্যরি।
-কিসের স্যরি? আপনি যে কাজ
করেছেন তাতে স্যরি কোন সমাধান
না। আমার এত সাধের
শার্টটা আপনি শেষ করে দিলেন।
জানেন এটা আমি গতকালই কিনেছি।
আজ প্রথম পরে ভার্সিটি এসেছি।
আর আপনি সব
কফি কফি করে দিলেন। ফালতু
মেয়ে কোথাকার।
শোরগোল শুনে মজা লুটার জন্য
ক্যাফেটেরিয়ায় বসা সব
পাবলিকের ইন্দ্রিয়গুলো ফুল
ফোর্সে সজাগ হয়ে গেছে। মাইশার
অবস্থা দেখে খুব বিনোদন
পাচ্ছে তারা।
বদমায়েশি হাসি কয়েকটার মুখে।
আর রায়ানের সাথে বসে থাকা ওর
বন্ধুগুলো আর এক কাঠি উত্তেজিত।
একজন তো উঠে দাঁড়িয়ে শার্টের
হাতা গুটিয়ে ফেলেছে। চেহারায়
"আর একটা কিসু কইয়া দ্যাখ,
বক্সিং মেরে চোয়াল
গুড়ো করে দিব" এইরকম একটা ভাব।
সবার সামনে ফালতু মেয়ে বলায়
এবার মাইশা রেগে গেল।
--কি বললেন আপনি? আমি ফালতু
মেয়ে? কেন কি করেছি আমি? মানুষ
চলতে গিয়ে হোঁচট
খেতে পারেনা নাকি?
আপনি খাননি কখনও?
আসলে যারা নিজেরা ফালতু
তারা সবাইকেই নিজের মত
মনে করে।
-এহহ চোখে দেখেনা আবার মুখে বড়
বড় কথা।
দেখে হাঁটতে পারেন না? চোখ
তো দুটো নয়
চারটা তাও যদি না দেখেন
তাহলে আর দুইটা চোখের
ব্যাবস্থা করেন। আর একহাত
লম্বা হিল না পরলেই
তো আর হোঁচট খেতে হয়না। হিল
পরে চলাই জানেন
না তো পরেন কেন?
-- শোনেন আপনি কিন্তু আপনার
লিমিট ক্রস করছেন। হিল
পরে চলা আপনার
কাছে শিখতে হবেনা আমার। আর
আমার চোখে একটু সমস্যা আছে বলেই
আমি চশমা পরি।
সেটা নিয়ে আপনার
রসিকতা আমি সহ্য করবোনা।
-আমিতো কেবল ক্রস করলাম।
আপনিতো সেই কখন করেছেন।
যাকগে স্বীকার তো করলেন
চোখে দেখেননা। ভালভাবে দেখার
ব্যাবস্থা করেন। যান।
--আপনার মত লোকদের
যে কি শাস্তি হওয়া উচিৎ
বুঝিনা। এতক্ষন মনে হচ্ছিল
কফিটা ফেলে বুঝি আমিই ভুল
করেছি। এখন দেখছি না, মোক্ষম
শাস্তি হয়েছে আপনার।
আরো খানিকটা ঢেলে দিতে ইচ্ছে করছে।
কিন্তু আমি আপনার মত অসভ্য না।
-আপনিও খুব সভ্য
হলে ভালভাবে স্যরি বলে চলে যেতেন।
এত ঝগড়া করতেন না। এই
মুহূর্তে আপনি আমার
সামনে থেকে যান নাহলে কিন্তু
ভাল হবেনা।
--আমি ভালভাবেই
স্যরি বলতে চেয়েছিলাম কিন্তু
আপনার জন্যই সেটা আর
বলা হলোনা। ভাগ্যিস আপনার
কথা গুলো শুনে চুপ করে থাকিনি।
আমার
ভালভাবে বলা স্যরিটা এক্কেবারে বাজে খরচ
হত।
রায়ানকে আর কিছু বলার সুযোগ
না দিয়ে সেখান থেকে চলে গেল
মাইশা। রাগে আর শার্টের বেহাল
দশা দেখে বাকরুদ্ধ হয়ে রায়ান
বসে পড়ল। এখন
ভেবে দেখছে যা ক্ষয়ক্ষতি সব ওরই
হয়েছে। ফালতু মেয়েটার
সাথে যাচ্ছেতাই রকম ঝগড়া করে।
এসব বহু বছর আগের কথা। আজ
রায়ানের বিয়ে। সেই মেয়েটার
সাথে যে কফি ফেলে ওর নতুন শার্ট
এর দফারফা করেছিল। হ্যাঁ মাইশার
সাথেই রায়ানের বিয়ে।
সেদিনের পর আরও বহু ঘাত-
সংঘাতের পর কিভাবে যেন খুব
কাছে চলে আসে ওরা। একদম কাছে।
নানান রকম ঝগড়ার মধ্যেই
কেটেছে দিন গুলো। তাই আজ
পাকাপাকি ভাবে সারাজীবনের
জন্য আবদ্ধ হতে যাচ্ছে ওরা,
ভালবাসার বন্ধনে নাকি ঝগড়ার?
ওরাই ভাল জানে।
রায়ান বিয়ের পোষাকে খুব
অস্বস্তি বোধ করছে। বিশেষ
করে পাগড়ীটা। মনে হচ্ছে মাথায়
সবজির ডালি নিয়ে বসে আছে। তবুও
মনে মনে একটা খুশি আর সেই
মেয়েটার জন্য অপার
ভালবাসা নিয়ে অপেক্ষা করছে ও।
কখন
দেখবে চশমা পরা ঝগড়ুটে মেয়েটাকে।
ইশ আজ যদি আবার একটা কফির কাপ
নিয়ে হোঁচট
খেয়ে পুরো কফিটা রায়ানের
শেরওয়ানিতে ঢেলে দিত মাইশা।
তাহলে হয়ত আবার
একটা ঝগড়া উপহার পেত
বিয়েতে আসা গেস্টরা।

বিঃদ্রঃ লেখাটি কাল্পনিক ; কারো বাস্তব জীবনের সাথে মিলে গেলে MH Distribution কর্তৃপক্ষ দায়ী নহে!

এমন দুষ্টমিষ্টি শীতের সকালে, সুখ যেন এক পেয়ালা ধোঁয়া ওঠা মেঘে। আর এমন মিষ্টি শীতের সকালে কর্মযাত্রা টা যদি হয় নেসক্যা...
03/12/2020

এমন দুষ্টমিষ্টি শীতের সকালে, সুখ যেন এক পেয়ালা ধোঁয়া ওঠা মেঘে।
আর এমন মিষ্টি শীতের সকালে কর্মযাত্রা টা যদি হয় নেসক্যাফের ক্লান্তিভাঙানিয়া ঘ্রাণের সঙ্গে, তাহলে তো কথাই নেই!

©MH Distribution - An Authorised Distribution of Nestle Bangladesh (Nestle Professionals).

কফি (ইংরেজি: Coffee) বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়।পানির সাথে ফুটিয়ে রান্না করা "কফি বীজ" নামে পরিচিত এক প্রকার বীজ ...
29/11/2020

কফি (ইংরেজি: Coffee) বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়।পানির সাথে ফুটিয়ে রান্না করা "কফি বীজ" নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ।
প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিক্রীত কৃষিপণ্যের মধ্যে একটি। কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ রয়েছে।
৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। কফির উপাদান ক্যাফেইনের জন্যে কফি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে। এখন, চায়ের পর কফি বিশ্বের অত্যধিক জনপ্রিয় পানীয়।

বিশ্বের দ্বিতীয় সেরা বাণিজ্যশিল্প হলো কফি। আধুনিক ডায়েটের একটি প্রধান অংশ এই কফি ছাড়া অনেকের যেমন দিন শুরু হয় না, তেমনি ...
27/11/2020

বিশ্বের দ্বিতীয় সেরা বাণিজ্যশিল্প হলো কফি। আধুনিক ডায়েটের একটি প্রধান অংশ এই কফি ছাড়া অনেকের যেমন দিন শুরু হয় না, তেমনি অনেকের রাত জাগাও সম্পূর্ণ হয় না। আধুনিক দুনিয়ায় কফির সবচেয়ে বড় ভোক্তা উত্তর আমেরিকা। ইউরোপ, আমেরিকার আদলে বিভিন্ন দেশে হাজারো কফিশপ নির্মিত হয়েছে, সেখানে লাখো মানুষ কফি পান করছে প্রতিদিন। কিন্তু আপনি কি জানেন, কফি সর্বপ্রথম আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় ইথিওপিয়ার এক মেষপালককে?

কফির আজকের জনপ্রিয়তার পথটি কিন্তু সুগম ছিল না। ক্যাথলিক খ্রিস্টানেরা প্রথমে তীব্র বিরোধিতা করে একে বলতেন 'ড্রিংক অফ দ্য ডেভিল', অর্থাৎ শয়তানের পানীয়। এমনকি একসময় নারীবাদীরা একে 'গন্ধযুক্ত নোংরা কাদাপানি' বলে আখ্যা দিয়েছিলেন। আমাদের আজকের এই লেখায় তুলে ধরা হবে কফি প্রচলনের পেছনে এই ধরনের মজার কিছু ঘটনা।

উত্তেজিত ছাগলদের কারণেই কি প্রথম আবিষ্কৃত হয় কফি?
নবম শতকে ইথিওপিয়ায় বাস করতো খালদি নামের এক নিঃসঙ্গ মেষপালক। অন্যান্য দিনের চেয়ে তার ছাগলের পালের দুরন্তপনা একটু বেড়ে গেছে বলে মনে হলো তার। অনুসন্ধান করতে গিয়ে সে খেয়াল করে, লাল জামের মতো একটি ফল খাচ্ছে তার ছাগলেরা। ধর্মপ্রাণ খালদি সাথে সাথে সেই ফলটি নিয়ে হাজির হয় স্থানীয় মসজিদের ইমামের কাছে। কাঁচা খাওয়া অসম্ভব দেখে ইমাম আগুনে ছুঁড়ে দিলেন ফলগুলোকে। তার কাছে প্রথমে এগুলোকে শয়তানের প্রলোভন বলে মনে হয়েছিল। কিছুক্ষণ পরেই আসতে লাগলো দারুণ সুঘ্রাণ, যা আজ জগদ্বিখ্যাত। ইমামের ছাত্ররা চিন্তা করে দেখলেন, সিদ্ধ করে খেলে কেমন হয়। যে-ই ভাবা সেই কাজ, রোস্ট করা বীজগুলোকে নিয়ে এক কড়াই গরম পানিতে সিদ্ধ করা হলো। এভাবেই তৈরি হয় পৃথিবীর প্রথম কাপ কফি।



কফির উৎপত্তিস্থল; Source: plantationblue.com
ইমাম এবং তার শিষ্যরা চমৎকৃত হয়ে আবিষ্কার করলেন, এই পানীয়টি খেয়ে তারা রাতে ঘন্টার পর ঘন্টা জেগে থাকতে পারছেন। প্রার্থনার জন্য ব্যাপারটি বেশ কার্যকরী মনে হলো তাদের। দিকে দিকে ছড়িয়ে পড়লো গরম পানীয়টির সুনাম।

নাকি ইয়েমেনের কোনো এক সুফিই প্রথম নিয়েছিলেন কফির স্বাদ?
অনেকে আবার বলেন, ইয়েমেনের এক সুফি সাধকই কফি আবিষ্কার করেছিলেন। তার নাম ঘোতুল আব্দুল নুরুদ্দীন আবুল আল-হাসান আল-সাদিলি। ইথিওপিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সুন্দর একটি পাখিকে অজানা লাল রঙের একটি ফল খেতে দেখে কৌতুহলী হয়ে নিজেও চেখে দেখেন সেটাকে। আগের কাহিনীর মতোই দারুণ তরতাজা অনুভব করেন।

কফির ফল খাচ্ছে নীল ট্যানাজার পাখি; Source: Habla Ya Spanish Schools
তৃতীয় আরেকটি উপকথাও আছে কফির আবিষ্কারকে ঘিরে। অনেকে বলেন, ওমর নামে ইয়েমেনেরই একজন শেখ প্রথম আবিষ্কার করেন কফির গাছকে। প্রার্থনার মাধ্যমে অসুস্থকে সুস্থ করার খ্যাতি ছিলো তার। নিজের জন্মভূমি মোকা থেকে তাকে নির্বাসন দেয়া হয়েছিল ওসাবের মরুভূমিতে। একদিন ক্ষুধার তাড়নায় ঘুরতে ঘুরতে তিনি কফিগাছের সন্ধান পান। মুখে দিয়ে তিতা লাগায় তিনি ফলগুলোকে পোড়াতে থাকেন। কিন্তু তাতে সেগুলো আরো শক্ত হয়ে যায়। পরে সেগুলোকে পানিতে মেশালে দারুণ সুগন্ধ ছড়ায় চারপাশে। এই পানীয় দারুণ শক্তি যুগিয়েছিল তাকে। এমনিভাবে তিনিই হয়তো বা পৃথিবীর প্রথম কাপ কফিতে চুমুক দিয়েছিলেন।

এই আবিষ্কারের কথা মোকাতে পৌঁছালে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। নতুন এই পানীয় খেয়ে ক্লান্তি, অবসন্নতাকে দমিয়ে সতেজ বোধ করেন সবাই। ফলে কফির নাম দেয়া হয় 'মিরাকল ড্রাগ'। আর ওমরকে দেয়া হয় 'সন্ত' উপাধি।

কফি কি পাপ ডেকে আনে?
১৪৭৫ সালে তুরস্কের কনস্টান্টিনোপলে পৃথিবীর প্রথম কফি হাউজ চালু করা হয়। মুসলমানদের আবিষ্কার হলেও অনেক মুসলমান রাষ্ট্রে কফিকে বাঁকাচোখে দেখা হতো। ১৫১১ সালে মক্কার পণ্ডিতেরা কফি খাওয়া নিষিদ্ধ করেন। তৎকালীন মক্কার গভর্নর খায়ের বেগ মনে করতেন, কফির আড্ডায় জনগণের চাপা রোষ জেগে উঠবে। ফলে তার সরকারের পতন ঘটবে। জোর করে কফিকে হারাম ঘোষণা করা হয়। কিন্তু কফি আসলেই বিষাক্ত কি না, তা নিয়ে মতভেদ ছিলো। প্রায় তেরো বছর এ নিয়ে ঝামেলা লেগে থাকে।


অবশেষে, ১৫২৪ সালে ওসমানীয় সুলতান প্রথম সেলিম ফতোয়া জারি করে কফি খাওয়া আবার চালু করেন। খায়ের বেগকে অবৈধ কার্যকলাপের জন্য ফাঁসি দেওয়া হয়। এরপরে ১৫৩২ সালে কায়রোতে কফি খাওয়া নিষিদ্ধ করা হয়। তখন সেখানকার সব কফিহাউজ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল।

গরম গরম কফি; Source: isock
ষোড়শ শতকের মধ্যেই সিরিয়া, তুরস্ক, পারস্য, মিশরের মতো দেশগুলোতে দারুণ জনপ্রিয় হয়ে উঠলো কফি। ভিনদেশীরা একে বলতো 'আরবের ওয়াইন'। যখন পবিত্র নগরী মক্কায় হজ্জ্বের উদ্দেশ্যে প্রতি বছর লাখো মুসলিমের সমাবেশ হতো, তখন ইথিওপিয়া থেকে কফির বীজ এনে বণিকেরা রমরমা ব্যবসা করেন মুসলমানদের কাছে। ধর্মপ্রাণ মুসল্লীদের রাত জেগে সাধনা করার পেছনে কফি দারুণ ভূমিকা রাখতো।

মধ্যপ্রাচ্য থেকে খুব দ্রুতই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বলকান, ইতালী থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমে আমেরিকা এবং লাতিন আমেরিকায় কফির প্রচলন ঘটায় ডাচেরা। ১৭২০ সালে লাতিন আমেরিকায় কফির আবাদ শুরু হয়।ইন্দোনেশিয়া ছাড়িয়ে প্রাচ্যের বিভিন্ন দেশেও দ্রুতই সবার নজর কাড়ে কফি।

কফির কাপ? নাকি শয়তানের পেয়ালা?
ইউরোপে পৌঁছাতে কফির খুব বেশিদিন সময় লাগেনি। ইতালীর ভেনিসে হরেক রকমের পণ্য বাণিজ্য করতে এসে ভূমধ্যসাগরীয় নাবিকেরা নিয়ে এসেছিলেন কফিকেও। সেটি ছিল ১৬১৫ সাল। প্রথমে অবশ্য মধ্যপ্রাচ্য এবং তুরস্কের মতো ইউরোপেও একে একটু সন্দেহের চোখে দেখা হতো। কফি আবিষ্কারের সাথে মুসলমানদের নাম জড়িয়ে ছিল, তার ওপর এটি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত পবিত্র পানীয় রেড ওয়াইনের জায়গা দখল করে নিচ্ছিল। তাই কট্টর ক্যাথলিকেরা একে 'শয়তানের তিক্ত আবিষ্কার' বলে ডাকতো। যেকোনো অনুষ্ঠানে এর ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়।

কিন্তু ঠেকিয়ে রাখা যায়নি এর জনপ্রিয়তাকে। রহস্যময় প্রাচ্য পরিভ্রমণ করে বেড়ানো ইউরোপিয়ান পর্যটকেরা কারো তোয়াক্কা না করেই এর গুণগান করতে থাকলেন। এই নিয়ে দুই পক্ষের বিবাদ লেগে গেলে এগিয়ে আসেন তৎকালীন পোপ অষ্টম ক্লিমেন্ট। তিনি কফির স্বাদ নিয়ে মুগ্ধ হয়ে যান। ঘোষণা দেন, কফি কেবল মুসলমানদের একার নয়, খ্রিস্টানদেরও পানীয়! রসিক পোপ বলেন,


"'শয়তানের পানীয়' তো দেখছি দারুণ সুস্বাদু। আমাদের উচিত এটা দিয়ে ব্যাপটাইজ করা, তাহলে স্বয়ং শয়তানকেই ধোঁকা দেয়া যাবে!"

পোপ অষ্টম ক্লিমেন্ট; Source: Hulton Archive/Getty Images
তারপর থেকে কফিকে কিছুটা প্রশংসাসূচকভাবেই 'শয়তানের পানীয়' কিংবা 'শয়তানের পেয়ালা' নামে ডাকা হয়।

সপ্তদশ শতকের মাঝামাঝি কফি আসে 'চায়ের রাজ্য' যুক্তরাজ্যে
ব্রিটেনের বিখ্যাত ন্যাভাল অ্যাডমিনিস্ট্রেটর স্যামুয়েল পেপিসের ডায়েরি থেকে সেখানকার প্রথম কফি হাউজের কথা জানা যায়। ১৬৫০ সালে জ্যাকব নামের এক ইহুদী ভদ্রলোক প্রথম কফি হাউজ চালু করেন। অক্সফোর্ডের দ্য অ্যাঞ্জেল ইন দ্য পেরিশ অফ সেন্ট পিটার্সের সেই ভবনটিই বর্তমানে 'দ্য গ্র্যান্ড ক্যাফে' নামে পরিচিত। পাসকোয়া রোজি নামক এক গ্রিক ব্যক্তি লন্ডনের প্রথম কফিহাউজটি নির্মাণ করেন ১৬৫২ সালে।

ভারতবর্ষে চায়ের প্রচলন ব্রিটিশদের কারণে হলেও কফির প্রচলন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার বহু আগেই হয়েছিল। ১৬৭০ সালে বাবা বুদান নামের একজন ভারতীয় সাধু প্রথম কফির বীজ নিয়ে আসেন দক্ষিণ ভারতে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। তবে এখনো এই অঞ্চলের মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই কফির বেশি ফলন হতে দেখা যায়। বাংলাদেশ এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে কফি উৎপাদন করেনি, তবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চেষ্টা করা হচ্ছে।

কফি হাউজই ছিল তখনকার সামাজিক যোগাযোগ মাধ্যম
নস্টালজিয়া জাগিয়ে তোলার কারণে দারুণ জনপ্রিয় মান্না দের “কফি হাউজের সেই আড্ডাটা” গানটির পেছনে লুকিয়ে আছে এক ঐতিহাসিক সত্য। ছাত্র-শিক্ষক, বিজ্ঞানী থেকে শুরু করে বুদ্ধিজীবী মানুষদের জন্য কফি হাউজগুলো ছিলো ইন্টারনেটের মতো। ডাচদের সাথে ঠাণ্ডা যুদ্ধ, ধূমকেতুর আগমন কিংবা প্লেগের আশঙ্কা; এ ধরনের খবরগুলো কফি হাউজ ছাড়া আর কোথাও পাওয়া যেত না।


১৬৭৫ সাল নাগাদ কেবল ইংল্যান্ডেই তিন হাজারের ওপর কফি হাউজ নির্মিত হয়। কোনো কোনোটাতে এমনকি রাতে থাকা-খাওয়ারও ব্যবস্থা ছিলো। অনেকেই তুর্কি কফি হাউজগুলোর ব্যবসায়িক মডেল অনুসরণ করা শুরু করেছিল। তাদের নামগুলোও ছিল দারুণ গালভরা- ডিকেন’স ফেম, ব্ল্যাকমোর’স হেড, ওরিয়েন্টাল সিগার ডিভাইন, জেরুজালেম কফি হাউজ, মোরাত দ্য গ্রেট, সুলতানিজ কফি হাউজ ইত্যাদি।

বিপ্লবের যোগানদার
কফির প্রভাব এতটাই বেশি ছিল যে তা যেকোনো বিপ্লবের পেছনের শক্তি হিসেবে কাজ করতো। ঠিক খায়ের বেগের মতোই ইউরোপীয় বিভিন্ন দেশের নেতারা এই কফি হাউজগুলো নিয়ে সতর্ক নজর রাখতেন। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বিভিন্ন ধর্মীয় বয়ানের মূল অনুষঙ্গ ছিল কফি। তুর্কি ভাষায় কফি হাউজগুলোকে বলা হতো 'ক্বাহভেহ খানেহ'। কফির তুর্কি নাম 'ক্বাহভেহ' এসেছে আরবি 'ক্বাহা' থেকে, এর অর্থ 'যে পানীয় ক্ষুধা নষ্ট করে'। পরে তা ইতালিয়ান ভাষায় হয়ে যায় 'ক্যাফে'।

কফির কাপে ঝড়! Source: Hulton Archive/Getty Images
বিপ্লবীদের সংগঠিত হবার জায়গা হিসেবে এই কফি হাউজগুলো বেশ জনপ্রিয় হতে থাকে। নিত্যদিনের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে থাকে এই কফি হাউজগুলো। সেই সাথে নাচ-গান, দাবা খেলা, রাজনীতি কিংবা অন্য কোনো আলোচিত বিষয় নিয়ে তর্ক-বিতর্ক, গল্পগুজব সবই চলতো সেখানে। তখন এই কফি হাউজগুলোর ডাক নাম ছিলো “স্কুল অফ দ্য ওয়াইজ”, তথা “বিজ্ঞদের পাঠশালা”।

সপ্তদশ শতকের “ভায়াগ্রা” ছিলো কফি
দারুণ জনপ্রিয় হবার পরেও এ কফিহাউজগুলোতে বারবণিতা ছাড়া অন্যান্য নারীদের প্রবেশ নিষেধ ছিল। ১৬৯৬ সালে মেয়েদের এই এই চাপা ক্ষোভ উঠে আসে ম্যারি অ্যাস্টেলের লেখনীতে। অ্যান এসে ইন ডিফেন্স অফ দ্য ফিমেল সেক্স বইতে তিনি লেখেন, কফি হাউজের বাসিন্দারা বাড়িতে থাকলেও তাদের মন পড়ে থাকে কফিতে। সংসারের প্রতি চরম উদাসীন তারা। সংবাদপত্র, ভোট কিংবা গ্যাজেটের সাথেই তাদের প্রধান সম্পর্ক। কফির আড্ডায় মজে থেকে তারা রেহাই পেয়ে যাচ্ছে নিত্যদিনের একঘেয়ে ঝামেলা থেকে। দেশের জন্য জীবন দিয়ে দিতে পারলেও নিজের পরিবারের জন্য দুই কদম এগোতে পারে না।

অ্যাস্টেলের লেখায় তখনকার সব গৃহিণীর মনের কথাই উঠে এসেছে। এক কাপ চাকে সঙ্গী করে বাসার কাজ সামলাতে ব্যস্ত থাকা এই নারীদের ভেতরকার রাগ দানা বেঁধে উঠতে থাকে। ১৬৭৪ সালে কফির বিরুদ্ধে একটি পিটিশন পর্যন্ত জারি করে নারীরা। স্ত্রীরা দাবি করে, তাদের স্বামীরা সংসারের কোনো দায়িত্বই পালন করছে না। কীসের জন্য? কেবল এক কাপ 'নোংরা কালো তিক্ত গন্ধযুক্ত কাদাপানি' এর জন্য।



লোভনীয় কফির আকর্ষণ মেটানো সম্ভবই বটে! Source: Mother Nature Network
অ্যাস্টেল শুধু এটুকুতেই থেমে যাননি, "আমাদের মহান পূর্বপুরুষদের এই বংশধরেরা কফিপানের মাধ্যমে নিজেদেরকে বনমানুষের বংশধর হিসেবে প্রমাণিত করেছে। এই অদ্ভুত ফলটির কারণেও তাদের ক্ষমতাও হ্রাস পেয়েছে। তারা আমাদেরকে আর আগের মতো সন্তুষ্ট করতে পারছে না!" পরবর্তীতে নারীদের পিটিশনের জবাবে পুরুষদের দেয়া বক্তব্যে অ্যাস্টেলের এই দাবিকে অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়। সেখানে বলা হয়, ওয়াইন কিংবা ব্রাউন অ্যাল নামক মদগুলোই বরং পুরুষদের যৌনক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু কফি তাদের মধ্যে উদ্যমতা বাড়ানোর পাশাপাশি যৌনজীবনকে যথাযথভাবে উপভোগ করতেও সাহায্য করে।

যে গতিতে কফির প্রসারকে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে, তার দ্বিগুণ গতিতে বেড়েছে এর জনপ্রিয়তা। বিশ্বজুড়ে কোনো পানীয়ই তাই আধুনিক যুগে কফির সাথে পাল্লা দিতে পারছে না আর।

26/11/2020

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড Nestle Bangladesh এর Nescafe কফি মেশিন নিয়ে ব্যবসা করুন নিশ্চিন্তে!
আমাদের কাছে Nescafe এর যেসকল পণ্য পাবেন তার বিস্তারিত নিচে দেয়া হলঃ

Nescafe Double Option Coffee Machine:
নেসক্যাফের এই ডাবল অপশন ভেন্ডিং মেশিন হচ্ছে 2 in 1 অর্থাৎ একের ভিতরে দুই। এই মেশিনের সাহায্যে আপনি একই সাথে ফুল কাপ কফি এবং লেমন চা নিতে পারবেন। এছাড়া এই মেশিনের সাহায্যে আপনি হাফ কাপ কফি এবং লেমন চা নিতে পারবেন।

প্রতি কাপ ফুল কফি পেতে খরচ হবে মাত্র ৭.১৪ টাকা।
প্রতি কাপ ফুল লেমন চা পেতে খরচ হবে মাত্র ৫.৩৩ টাকা।

মেশিনটি আমরা ৩ টি সিস্টেমে দিচ্ছি।
১। প্রথম সিস্টেমে- আপনি ফুল ক্যাশ পেমেন্টে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে এককালীন ৩৩,০০০/ টাকা পড়বে ডাবল অপশন মেশিনের দাম।

২। দ্বিতীয় সিস্টেমে- আপনি মেশিনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ডাবল অপশন মেশিনের জন্য কমপক্ষে ১,০০০ কাপ কফি বা চা বিক্রি করতে হবে।এবং সিকিউরিটি মানি হিসেবে ১০,০০০/ টাকা জমা রাখতে হবে।আপনি যদি বিক্রি টার্গেট পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে তৃতীয় সিস্টেমের মত ৮০০/ টাকা ভাড়া প্রদান করতে হবে।

৩। তৃতীয় সিস্টেমে- আপনি ভাড়া হিসেবে এই ডাবল অপশন মেশিন টি নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ৮০০/ টাকা ভাড়া দিতে হবে। এবং সিকিউরিটি মানি হিসেবে ১০,০০০/ টাকা জমা রাখতে হবে।

Nescafe Tripple Option Coffee Machine:
নেসক্যাফের এই ট্রিপল অপশন ভেন্ডিং মেশিন হচ্ছে 3 in 1 অর্থাৎ একের ভিতরে তিন। এই মেশিনের সাহায্যে আপনি একই সাথে ফুল কাপ কফি, লেমন চা এবং দুধ চা নিতে পারবেন। এছাড়া এই মেশিনের সাহায্যে আপনি হাফ কাপ কফি, লেমন চা এবং দুধ চা নিতে পারবেন।

প্রতি কাপ ফুল কফি পেতে খরচ হবে মাত্র ৭.১৪ টাকা।
প্রতি কাপ ফুল লেমন চা পেতে খরচ হবে মাত্র ৫.৩৩ টাকা।
প্রতি কাপ ফুল দুধ চা পেতে খরচ হবে মাত্র ৫.৯৫ টাকা।
বিঃদ্রঃ উপরোক্ত খরচের সাথে খালি কাপের খরচ যুক্ত হবে।

মেশিনটি আমরা ৩ টি সিস্টেমে দিচ্ছি।
১। প্রথম সিস্টেমে- আপনি ফুল ক্যাশ পেমেন্টে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে এককালীন ৪৫,০০০/ টাকা পড়বে ট্রিপল অপশন মেশিনের দাম।

২। দ্বিতীয় সিস্টেমে- আপনি মেশিনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ট্রিপল অপশন মেশিনের জন্য কমপক্ষে ১,৫০০ কাপ কফি বা চা বিক্রি করতে হবে।এবং সিকিউরিটি মানি হিসেবে ১৫,০০০/ টাকা জমা রাখতে হবে।আপনি যদি বিক্রি টার্গেট পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে তৃতীয় সিস্টেমের মত ১,২০০/ টাকা ভাড়া প্রদান করতে হবে।

৩। তৃতীয় সিস্টেমে- আপনি ভাড়া হিসেবে এই ট্রিপল অপশন মেশিন টি নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ১,২০০/ টাকা ভাড়া দিতে হবে। এবং সিকিউরিটি মানি হিসেবে ১৫,০০০/ টাকা জমা রাখতে হবে।

Here is Our Products Price List:
1) Nescafe Double Option Coffee Machine Price: 33,000/ BDT
2) Nescafe Triple Option Coffee Machine Price: 45,000/ BDT
3) Nescafe 3 in 1 Coffee Premix:
Pack Size: 1 Kg
Price: 500 BDT Only.
4) Nestea Milk Tea:
Pack Size: 500 gm
Price: **** BDT Only.
5) Nestea Lemon Tea:
Pack Size: 500 gm
Price: 240 BDT Only.
6) Nescafe One Time Cup Price List (Per Piece):
*Nescafe Paper Cup 150 ml - 1.6/- tk
*Nestea Paper Cup 150 ml - 1.6/- tk
*Nescafe Paper Cup 100 ml 1.2/- tk
*Nestea Milk Tea Paper Cup 120 ml 1.3/- tk

আমরা ( M.H Distribution ), Nestle Professional (Nestle Bangladesh) এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর। আমরা এই কফি মেশিন গুলো ঢাকা সিটি এবং আশেপাশের জেলা গুলোতে সাপ্লাই করে থাকি।

Nescafe Coffee Machine সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

Our Office:
Road #01, House #02, Block-B, Aftabnagar, Dhaka, Bangladesh.
Contact:
Cell: +8801734499944, +8801312700499, +8801726740309
Facebook: https://bit.ly/MHDistribution20
Youtube: https://bit.ly/MHDistribution
Email: [email protected]

26/11/2020
23/11/2020

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড Nestle Bangladesh এর Nescafe কফি মেশিন নিয়ে ব্যবসা করুন নিশ্চিন্তে!
আমাদের কাছে Nescafe এর যেসকল পণ্য পাবেন তার বিস্তারিত নিচে দেয়া হলঃ
Nescafe Double Option Coffee Machine:
নেসক্যাফের এই ডাবল অপশন ভেন্ডিং মেশিন হচ্ছে 2 in 1 অর্থাৎ একের ভিতরে দুই। এই মেশিনের সাহায্যে আপনি একই সাথে ফুল কাপ কফি এবং লেমন চা নিতে পারবেন। এছাড়া এই মেশিনের সাহায্যে আপনি হাফ কাপ কফি এবং লেমন চা নিতে পারবেন।
প্রতি কাপ ফুল কফি পেতে খরচ হবে মাত্র ৭.১৪ টাকা।
প্রতি কাপ ফুল লেমন চা পেতে খরচ হবে মাত্র ৫.৩৩ টাকা।
মেশিনটি আমরা ৩ টি সিস্টেমে দিচ্ছি।
১। প্রথম সিস্টেমে- আপনি ফুল ক্যাশ পেমেন্টে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে এককালীন ৩৩,০০০/ টাকা পড়বে ডাবল অপশন মেশিনের দাম।
২। দ্বিতীয় সিস্টেমে- আপনি মেশিনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ডাবল অপশন মেশিনের জন্য কমপক্ষে ১,০০০ কাপ কফি বা চা বিক্রি করতে হবে।এবং সিকিউরিটি মানি হিসেবে ১০,০০০/ টাকা জমা রাখতে হবে।আপনি যদি বিক্রি টার্গেট পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে তৃতীয় সিস্টেমের মত ৮০০/ টাকা ভাড়া প্রদান করতে হবে।
৩। তৃতীয় সিস্টেমে- আপনি ভাড়া হিসেবে এই ডাবল অপশন মেশিন টি নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ৮০০/ টাকা ভাড়া দিতে হবে। এবং সিকিউরিটি মানি হিসেবে ১০,০০০/ টাকা জমা রাখতে হবে।
Nescafe Tripple Option Coffee Machine:
নেসক্যাফের এই ট্রিপল অপশন ভেন্ডিং মেশিন হচ্ছে 3 in 1 অর্থাৎ একের ভিতরে তিন। এই মেশিনের সাহায্যে আপনি একই সাথে ফুল কাপ কফি, লেমন চা এবং দুধ চা নিতে পারবেন। এছাড়া এই মেশিনের সাহায্যে আপনি হাফ কাপ কফি, লেমন চা এবং দুধ চা নিতে পারবেন।
প্রতি কাপ ফুল কফি পেতে খরচ হবে মাত্র ৭.১৪ টাকা।
প্রতি কাপ ফুল লেমন চা পেতে খরচ হবে মাত্র ৫.৩৩ টাকা।
প্রতি কাপ ফুল দুধ চা পেতে খরচ হবে মাত্র ৫.৯৫ টাকা।
বিঃদ্রঃ উপরোক্ত খরচের সাথে খালি কাপের খরচ যুক্ত হবে।
মেশিনটি আমরা ৩ টি সিস্টেমে দিচ্ছি।
১। প্রথম সিস্টেমে- আপনি ফুল ক্যাশ পেমেন্টে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে এককালীন ৪৫,০০০/ টাকা পড়বে ট্রিপল অপশন মেশিনের দাম।
২। দ্বিতীয় সিস্টেমে- আপনি মেশিনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ট্রিপল অপশন মেশিনের জন্য কমপক্ষে ১,৫০০ কাপ কফি বা চা বিক্রি করতে হবে।এবং সিকিউরিটি মানি হিসেবে ১৫,০০০/ টাকা জমা রাখতে হবে।আপনি যদি বিক্রি টার্গেট পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে তৃতীয় সিস্টেমের মত ১,২০০/ টাকা ভাড়া প্রদান করতে হবে।
৩। তৃতীয় সিস্টেমে- আপনি ভাড়া হিসেবে এই ট্রিপল অপশন মেশিন টি নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ১,২০০/ টাকা ভাড়া দিতে হবে। এবং সিকিউরিটি মানি হিসেবে ১৫,০০০/ টাকা জমা রাখতে হবে।
Here is Our Products Price List:
1) Nescafe Double Option Coffee Machine Price: 33,000/ BDT
2) Nescafe Triple Option Coffee Machine Price: 45,000/ BDT
3) Nescafe 3 in 1 Coffee Premix:
Pack Size: 1 Kg
Price: 500 BDT Only.
4) Nestea Milk Tea:
Pack Size: 500 gm
Price: **** BDT Only.
5) Nestea Lemon Tea:
Pack Size: 500 gm
Price: 240 BDT Only.
6) Nescafe One Time Cup Price List (Per Piece):
*Nescafe Paper Cup 150 ml - 1.6/- tk
*Nestea Paper Cup 150 ml - 1.6/- tk
*Nescafe Paper Cup 100 ml 1.2/- tk
*Nestea Milk Tea Paper Cup 120 ml 1.3/- tk
আমরা ( M.H Distribution ), Nestle Professional (Nestle Bangladesh) এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর। আমরা এই কফি মেশিন গুলো ঢাকা সিটি এবং আশেপাশের জেলা গুলোতে সাপ্লাই করে থাকি।
Nescafe Coffee Machine সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
Our Office:
Road #01, House #02, Block-B, Aftabnagar, Dhaka, Bangladesh.
Contact:
Cell: +8801734499944, +8801312700499, +8801726740309
Facebook: https://bit.ly/MHDistribution2020
Youtube: https://bit.ly/MHDistribution
Email: [email protected]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MH Distribution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Distribution:

Share