24/07/2026
—ম্যানেজার ও শেফের মধ্যে প্রায় সব রেস্টুরেন্টেই কেন ঝামেলা/বাজাবাজি হয়?
এর মূল সমস্যা ব্যক্তি নয়, মূল সমস্যা হলো—দায়িত্ব ও ক্ষমতার সীমা পরিষ্কার না থাকা।
🔥 মূল সমস্যা কোথায়?
১️⃣ একই বিষয়ে দুইজনের কর্তৃত্ব
ম্যানেজার মনে করেন: “রেস্টুরেন্ট আমার অধীনে।”
শেফ মনে করেন: “কিচেন আমার অধীনে।”
কিন্তু মালিক যদি স্পষ্ট না করেন—কে কোন সিদ্ধান্ত নেবে, তখনই সংঘর্ষ শুরু হয়।
২️⃣ Food Cost বনাম Food Quality
ম্যানেজার: খরচ কমাতে চান।
শেফ: ভালো মানের খাবার দিতে চান।
উদাহরণ:
ম্যানেজার বললেন: “মাংস কম ব্যবহার করো।”
শেফ বললেন: “তাহলে খাবারের মান নষ্ট হবে।”
👉 এখানে ব্যক্তিগত ঝগড়া নয়—ব্যবসায়িক লক্ষ্য এক না হওয়াই সমস্যা।
৩️⃣ Staff Management নিয়ে দ্বন্দ্ব
শেফ মনে করেন:
> “কিচেন স্টাফ আমার অধীনে।”
ম্যানেজার মনে করেন:
> “সব স্টাফ আমার অধীনে।”
তারপর শুরু হয়:
কে ছুটি দেবে?
কে শাস্তি দেবে?
কে নিয়োগ দেবে?
কে চাকরি থেকে বাদ দেবে?
👉 HR Policy না থাকলে সমস্যা হবেই।
৪️⃣ মালিকের ভুল ব্যবস্থাপনা
অনেক মালিক একই কথা দুইজনকে দুইভাবে বলেন।
একজনকে বলেন:
> “তুমি সবকিছু দেখো।”
অন্যজনকেও বলেন:
> “তুমি সবকিছু দেখো।”
তারপর দুজন একে অপরের কাজে হস্তক্ষেপ করে।
🔥 এটাই অনেক রেস্টুরেন্টের সবচেয়ে বড় সমস্যা।
৫️⃣ KPI বা Performance Target না থাকা
ম্যানেজার জানেন না তাকে কী দিয়ে বিচার করা হবে।
শেফও জানেন না তাকে কী দিয়ে বিচার করা হবে।
ফলে:
বিক্রি কমলে শেফকে দোষ
খাবার নষ্ট হলে ম্যানেজারকে দোষ
স্টাফ কম হলে একে অপরকে দোষ
কিন্তু KPI থাকলে পরিষ্কার:
Manager:
Sales
Customer Satisfaction
Profit
Service Quality
Chef:
Food Quality
Food Cost
Wastage
Hygiene
Kitchen Productivity
✅ আদর্শ সমাধান: “দুই বিভাগ, এক লক্ষ্য”
👔 Restaurant Manager
দায়িত্ব:
Sales
Guest Service
Front of House
Cash & Revenue
Customer Complaint
Overall Operations
👨🍳 Executive Chef / Head Chef
দায়িত্ব:
Kitchen
Menu
Food Quality
Recipe & Standard
Food Cost
Kitchen Staff
Hygiene & Safety
👑 General Manager / Owner
দায়িত্ব:
দুজনের মধ্যে সমন্বয়
চূড়ান্ত সিদ্ধান্ত
বাজেট
Business Strategy
🧠 সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম
> ম্যানেজার কিচেন চালাবে না।
শেফ রেস্টুরেন্টের পুরো ব্যবসা চালাবে না।
দুজনের কাজ আলাদা, কিন্তু লক্ষ্য এক—Profit + Quality + Guest Satisfaction।
একটি ভালো রেস্টুরেন্টে Manager ও Chef প্রতিদ্বন্দ্বী নয়—তারা Business Partner-এর মতো কাজ করে।