07/11/2025
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আজকের লিখাটা একজন দক্ষ শেফের প্রয়োজনীয় গুণাবলি নিয়ে।
শুধু রান্না করলেই শেষ হওয়া যায় না। আবার যদি আমি লেভেল১,২,৩ এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এর উপরে ডিপ্লোমা কোর্সও করি তারপরেও আমি নিজেকে একজন দক্ষ শেখ বলতে পারিনা ,এটা আমার মনে হয়। আমার মনে হয় আমার এখনো অনেক কিছু শেখার আছে। শেফ হতে হলে অনেক পরিশ্রম করতে হয় কিছু জানতে হয়। একজন শেফের অনেক গুণাবলী থাকতে হয়। একজন শেফের অনেক রেস্পন্সিবিলিটি থাকে।
একজন শেফ শুধু রান্নাই করেন না তিনি পুরো একটি কিচেন পরিচালনা করেন দলকে নেতৃত্ব দেন, টিম ওয়ার্ক করেন, বিজনেস প্ল্যান রেডি করেন,মার্কেট যাচাই করেন, মেনু রেডি করেন, খাবারের স্বাদ ও গুণমানের ভারসাম্য বজায় রাখেন,প্লেটিং করেন, গ্রাহকের প্রত্যাশা পূরণ করেন, ফুড মেনুর প্রাইসিং করেন , কস্ট মিনিমাইজ করেন, ইত্যাদি অনেক কাজ করে থাকেন।
ভাল রান্না জানলেই এবং শেফ কোর্স করে ফেললেই শেফ হওয়া যায় না। শেফ হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই সেক্টরে যেভাবে পরিশ্রম করতে হয় সেভাবে সফলতাও পাওয়া যায়, তবে ধর্য্য ধরে কাজ করতে ।
একজন দক্ষ শেফকে কাটিং থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট,টেম্পারেচার, ফুডের কোয়ালিটি, কোন মেথড রান্না হবে সবকিছু মাথায় রেখে সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয়। তারপর সুন্দরভাবে প্লেটিং করে তা কাস্টমারের কাছে পৌঁছাতে হয়। যাতে কাস্টমার দেখেই সন্তুষ্ট হন এবং খেয়েও সন্তুষ্ট হন। একজন শেফকে একসাথে ১০ থেকে ১৫ টি অর্ডার রেডি করতে হয়। আর যদি একজন শেফ সময় মত খাবার রেডি করতে না পারেন তাহলে পুরো সার্ভিসই দেরি হয়ে যায়। একজন শেফকে সবসময় সময়ের সাথে যুদ্ধ করতে হয়।
একজন দক্ষ শেফেকে স্বাদের ভারসাম্য বুঝতে হয়। প্রতিটি খাদ্যে লবণ, মিষ্টি, টক, ঝাল উমামি এই উপাদান গুলাই হল মূল এবং প্রতিটি উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়।
আপনারা অনেকেই জানেন আমি (ICI ) International Culinary Institute থেকে লেভেল ১, ২, ৩ এবং ডিপ্লোমা কোর্স করেছি NSDA ( National Skill Development Authority ) এর লেভেল 3 ও City & Guilds এর ডিপ্লোমা কোর্স করা আছে তারপরও নিজেকে শেফ বলতে ভয় করে। আমার মনে হয় আমি এখনো শেফ হয়ে উঠতে পারিনি আমার এখনো অনেক কিছু জানার আছে শিখার আছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন। আমি এখনো কিচেনে অনেক কাজ করি । স্টুডেন্টের কাছ থেকে অনেক কিছু শিখি । রেস্টুরেন্টে কাস্টমারের কাছ থেকেও অনেক কিছু শিখি এবং কাস্টমার কিছু বললে সেটাকে পজেটিভলি নেই।