16/05/2026
যখন ক্লাস ১০-এ পড়তাম।
একদিন স্কুলে টিফিন নিয়ে গেছিলাম এই নুডলস।
বরাবর এর মতো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সামনে বসতাম।ঠিক স্যারের টেবিলের সামনে। তো একদিন আমার ব্যাগ হতে খুব সুগন্ধ বেরোয়।
আমরা দুই বান্ধবী আলোচনা করতেছিলাম। বান্ধবী আমাকে বলে তুই কি আনছিস বের করতো। আমি বক্সটা খুলে ওকে চুপিচুপি দেখায়।
এতে খাবারের ঘ্যানটা আরও গাড় হয় এবং স্যার সেটা খেয়াল করে আমার থেকে বক্সটি নিয়ে যায় আর বলে যায় অফিস রুম থেকে যেন বক্সটা নিয়ে আসি।
আমি তো ভয়ে শেষ।
ভাবলাম কথা বলার জন্য বকাই দেয় কিনা।
কিছু খুন পড়ে টিফিনের সময় যায় বক্সটি আনতে।
পড়ে স্যার এবং আরও ২/৩ জন স্যার ম্যাম আমাকে বলে। কে তোমাকে নুডলস বানিয়ে দিছে। আমি বললাম স্যার আমি নিজেই।বাট কেউ বিশ্বাস করল না। তাদের ধারনা আমি পানি ঢেলেও খাইনা বাসায়।
পরে আমার বান্ধবী বলায় তারা বিশ্বাস করল এবং আমার রান্নার খুব প্রশংসা করল।
মূলত তারপর থেকে রান্নার প্রতি এতো ভাল লাগা কাজ করত এবং স্যারের প্রশংসা আমাকে অনেক inspired করেছে। রান্নাটা এখন আমার সখের যায়গা হয়ে গেছে । 🥰