06/06/2026
সবাই সম্পত্তি করতে পারে না।
কেউ ৫ লাখ টাকার বাজেট নিয়ে ৫০ লাখ টাকার জমি খোঁজে, কেউ ১০ লাখ টাকা নিয়ে রাজশাহীতে স্বপ্নের প্লট চায়। তারপর বছর যায়, সময় যায়, দাম বাড়ে—কিন্তু জমি আর কেনা হয় না।
বাস্তবতা হলো, বাজার আপনার ইচ্ছা অনুযায়ী চলে না, চলে আপনার সামর্থ্য অনুযায়ী।
অনেক মানুষ বছরের পর বছর শুধু খোঁজই করে। আজ না, কাল না, আরও ভালো কিছু পাওয়ার অপেক্ষায় থাকে। শেষ পর্যন্ত দেখে যে, যে জমি ৫ লাখ টাকায় কেনা যেত, সেটাই ১০ লাখ টাকায় পৌঁছে গেছে।
সম্পত্তি কেনার সবচেয়ে বড় শত্রু হলো অবাস্তব প্রত্যাশা।
সীমিত বাজেট নিয়ে অসীম স্বপ্ন দেখলে ফলাফল একটাই—ঘুরতে ঘুরতে জীবন পার, কিন্তু নিজের নামে এক টুকরো জমিও হয় না।
আর দিনশেষ একটাই কথা দালাল দাম বাড়িয়ে চায় মালিকের সাথে বসে কথা বলার পর বলবে মালিক বাড়তি দাম চায় সবশেষ জমির আশে পাশের লোকজনের সাথে কথা বলার পর বলবে এই এলাকার সব লোক খারাপ এইসব জমির এত দাম হয় নাকি আমার বন্ধু এই তো সেদিন মাত্র ২৫ বছর আগে এখানে জমি কিনছে দেড়লাখ টাকা কাঠা আর এখন ১০ লাখ টাকা শতাংশ চায় এই এলাকায় জমি কিনবোই না। সব খ্রাপা খ্রাপ খ্রাপ, দালাল বেশী খারাপ এই জমি দেখাইতে ক্যানে আনছে আমার মূল্যবান রীলস দেখার সময়টাই নস্ট করলো!!
যারা বাস্তবতা মেনে সিদ্ধান্ত নেয়, তারাই একদিন সম্পদের মালিক হয়। আর যারা শুধু "আরও ভালো কিছু" খোঁজে, তারা সারাজীবন ক্রেতাই থেকে যায়।
পারফেক্ট জমির অপেক্ষায় বসে থাকলে বাজার অপেক্ষা করবে না।
আজকের সিদ্ধান্তই আগামী দিনের সম্পদ।