24/01/2023
আসসালামুয়ালাইকুম।।
আপনাদের যেকোন অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে কেকের জুড়ি নেই। আজকাল আমাদের বড় বড় সামাজিক অনুষ্ঠান ছাড়াও ছোট খাটো অনেক সেলিব্রেশনে কেক একটি অপরিহার্য জিনিস।
তাই আপনাদের এই সকল অনুষ্ঠান কে আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের কাছে আছে আপনাদের পছন্দের সকল ধরনের কেক 🥰🥰
আমাদের কাছে যা যা পাবেন ঃ
👉 ভ্যানিলা ফ্লেভার কেক।
👉চকোলেট ফ্লেভার কেক।
👉 ম্যাংগো ফ্লেভার কেক।
👉 স্ট্রবেরি ফ্লেভার কেক।
👉 অরেঞ্জ ফ্লেভার কেক।
👉 লেমন ফ্লেভার কেক।
👉 বাটারস্কচ কেক।
👉 রেড ভেলভেট কেক।
👉 ব্ল্যাক ফরেস্ট কেক।
👉হোয়াইট ফরেস্ট কেক।
👉 চকোলেট ওভারলোড কেক।
🟣 এছাড়াও আমাদের কাছে পাবেন ফনডেন্ট থীম কেক। ফনডেন্ট থীম কেকের প্রাইস কেকের ওজন ও ডিজাইনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে।
রাজশাহী সিটির ভিতরে ডেলিভারি দেয়া হয়। ডেলিভারি চার্জ প্রযোজ্য।
অর্ডার করতে ইনবক্স করুন।
আমাদের কাছ থেকে কেন কেক নিবেন ❓❓
👉 বেকারিতে যে কেকগুলো বানানো হয় সেগুলা কি আদৌ আমরা কখনো দেখেছি যে কীভাবে বানানো হয়? প্রফেশনাল শেফ হিসাবে আমি দেখেছি,বিভিন্ন বেকারিতে ঠিক কীভাবে কেক বানানো হয়। সাধারনত বেকারিতে খুব স্যাঁতস্যাঁতে পরিবেশে কাজ করা হয়। মানা হয় না কোন ধরনের নিয়মকানুন। ভালো ডিমের সাথে পচা বাসী ডিম ব্যবহার করা হয়। মাটিতে রেখে কাজ করা হয়। বিভিন্ন ধরনের পোকামাকড় সেখানে অবাধে চলাফেরা করে। মেশানো হয় বিভিন্ন ধরনের ক্ষতিকর ক্যামিকেল রং। যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারন। আজকাল বিভিন্ন টিভি চ্যানেলের নিউজে এগুলা আপনারা কমবেশি সবাই দেখে থাকবেন।
👉 বেকারিতে কেকের ক্রিম হিসাবে ব্যবহার করে ক্ষতিকর ডালডা,মার্জারিন,সর্টেনিং এইসব। কিন্তু আমরা ক্রিম হিসাবে এইসব ব্যবহার করি না। আমরা একদম আসল ও অথেন্টিক ক্রিম ফ্রস্টিং কেকে ব্যবহার করি যেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। তাই বেকারির এই অস্বাস্থ্যকর ক্ষতিকর ক্যামিকেল দিয়ে বানানো এইসব খাবার আপনার পরিবার কে খাওয়ালে কি হবে ভেবে দেখুন।
👉 আমাদের তৈরি কেকগুলো খুবই যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে সব ধরনের উন্নতমানের জিনিস দিয়ে বানানো হয়। যার সবকিছুই স্বাস্থ্যকর ও সুস্বাদু। যা আপনার পরিবার ও বাচ্চাদের জন্য শতভাগ নিরাপদ।
👉 আপনাদের অর্ডার পাবার সাথে সাথেই কেকগুলো বানানো হয় যার ফলে কোনভাবেই পচা বাসী পাবার কোন প্রশ্নই থাকে না। সেক্ষেত্রে আপনারা পাবেন একদম ফ্রেশ কেক।
👉 সাধারনত বেকারি খুবই নিম্নমানের কাচামাল ব্যাবহার করে,ও সেই সাথে তারা বেশিরভাগ কাজ করে ফেলে ক্যামিকেল দিয়ে যার ফলে তাদের উৎপাদন ব্যয় খুবই কম হয় ফলশ্রুতিতে খুবই কমদামে বিক্রি করে। কিন্তু আমরা সবধরনের উন্নতমানের জিনিস ব্যবহার করি এবং সাথে সাথেই কাজ করি বিধায় খরচ বেশি পড়ে। তাই আমাদের কেকের দাম বেশি হলেও আপনারা পাচ্ছেন একদম নিরাপদ একটা খাবার।