13/07/2026
বিদায়, ঝাল এক্সপ্রেস... 💔
আজ খুব ভারী হৃদয়ে এই কথাগুলো লিখছি।
একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম ঝাল এক্সপ্রেস। ভেবেছিলাম, ধীরে ধীরে সবার ভালোবাসায় এটি বড় হবে। কিন্তু অনেক চেষ্টা, পরিশ্রম আর অপেক্ষার পরও প্রত্যাশিত সাড়া পেলাম না।
তাই অনেক কষ্ট নিয়ে সিদ্ধান্ত নিয়েছি—ঝাল এক্সপ্রেসের যাত্রা আজ এখানেই শেষ।
এই রেস্টুরেন্টটা শুধু একটা ব্যবসা ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল আমার স্বপ্ন, সময়, পরিশ্রম, আশা আর অসংখ্য স্মৃতি।
যারা একবার হলেও এসেছেন, আমাদের খাবার খেয়েছেন, উৎসাহ দিয়েছেন কিংবা নীরবে পাশে থেকেছেন—আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আমি সবসময় মনে রাখব।
সব শেষ মানেই শেষ নয়। হয়তো আল্লাহ আরও ভালো কিছুর পরিকল্পনা করে রেখেছেন।
সবার কাছে দোয়া চাই।
ভালো থাকুক সবাই। ❤️