13/06/2026
যাঁর দূরদর্শী চিন্তা ও ভালোবাসার ছোঁয়ায় আপনারা বছরের পর বছর অসংখ্য সুস্বাদু ও মজাদার খাবারের স্বাদ পেয়েছেন, আমাদের প্রিয় উম্মে সালমা আজেজী, Dumpling Kitchen-এর স্বপ্নদ্রষ্টা ও স্বত্বাধিকারী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক প্রয়াণে আমরা এতটাই শোকাহত ও ভেঙে পড়েছিলাম যে, সেই সময়ে পেজে তাঁর মৃত্যুসংবাদটুকুও জানানোর মানসিক শক্তি আমাদের ছিল না।
সময়ের সাথে সাথে কয়েকটি মাস পেরিয়ে গেছে। সত্যি বলতে, পৃথিবী তার নিজস্ব নিয়মেই চলে—কিছুই থেমে থাকে না। না আমাদের জন্য, না অন্য কারও জন্য।
Dumpling Kitchen-এর প্রতিটি খাবারের পেছনে যাঁর অক্লান্ত পরিশ্রম ছিল, তিনি হলেন মরহুমার মা Selina Akther। মেয়ের শোকে তিনিও এতটাই ভেঙে পড়েছিলেন যে, আমরা একসময় Dumpling Kitchen-এর কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়ার কথাও ভেবেছিলাম।
কিন্তু জীবন থেমে থাকে না। আবারও ঘুরে দাঁড়াতে হয়।
সেই বিশ্বাস নিয়েই আজ থেকে Dumpling Kitchen পুনরায় তার সকল কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, আগের মতোই আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমরা আবারও অনেক দূর এগিয়ে যেতে পারব।
আমাদের প্রিয় উম্মে সালমা আজেজীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। 🤍
ধন্যবাদ।
— Team Dumpling Kitchen