11/07/2026
প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ,
সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 🙏
গত কয়েকদিন আপনাদের অসাধারণ ভালোবাসা ও ব্যাপক ভিড়ের কারণে আমাদের ওপর অতিরিক্ত চাপ পড়েছিল। এর ফলে অনেকের খাবার পরিবেশন করতে বিলম্ব হয়েছে। এছাড়া, আসনসংখ্যা সীমিত থাকায় অনেক সম্মানিত অতিথি বসার জায়গা বা খাবার না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আমরা আমাদের সেবার মান আরও উন্নত করতে কাজ করছি, যাতে পরবর্তীতে সবাইকে আরও সুন্দরভাবে সেবা দিতে পারি।
আশা করি, আবারওCravino-তে এসে আমাদের সেবা গ্রহণ করবেন।
ধন্যবাদ আপনাদের অমূল্য ভালোবাসা ও সহযোগিতার জন্য। ❤️