14/01/2025
আপনার এই প্রশংসা গুলো মানুষের বুকে জায়গা করে নেয়।
বড় ভাই হয়ে যেভাবে পাশে থাকেন এতে আমাদের মনে অসংখ্য সাহস বাড়িয়ে দেয়। আপনার প্রতি অবিরাম ভালবাসা এবং মন থেকে শ্রদ্ধা জানাই প্রিয় ভাই Tasrif Khan ❤️❤️।
আমরা খুবই গর্বিত আপনাকে আমাদের পাশে পেয়ে❤️
নিজের ভাগ্য কে দোষ দিবেন নাকি ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন??
চার বছর ধরে জাহিদ কে চিনি। শুরুতে ও মিরপুর ১৩ পি এস সি এর পেছনে একটা ছোট্ট ফুডকার্ট এ জুস আর লাচ্ছি বানিয়ে বিক্রি করতো। যতবার খেয়াল করেছি মুখে একটা হাসি মেখে সবসময় সবাইকে সার্ভ করতো।
যেই বয়সে ছেলেরা নিজের বাবা মায়ের কাছে বাইক কিনে দেবার বায়না করে বাসায় অশান্তি করে, সেই বয়সে জাহিদ দিন রাত এক করে পরিশ্রম করে গেছে ।এমনও হয়েছে পুলিশ এসে কতবার যে এইসব ফুড কার্ট রাস্তা থেকে সরিয়ে দিয়েছে কিন্তু এইসব সপ্নবাজ ছেলেদেরকে তো থামিয়ে রাখা যায় না। যতবার বাধা আসে এরা আরও নতুন ভাবে শক্তি যুগিয়ে নিজের স্বপ্নকে তাড়া করে।
কথায় কথায় জাহিদ জানিয়েছিল এভাবে লুকুচুরি করে তো ব্যবসা করা যাবে না তাই ও শেফ হবার জন্য কোর্স করে স্থায়ী কিছু করতে চায়। জাহিদ করেই দেখালো!!
৪ বছর শ্রম ঘাম এক করে জাহিদ এবং আরও তিন বন্ধু মিলে Cinnamon’ নামের এই রেস্টুরেন্ট করে দেখালো। এটা মিরপুর ১৩ মন্দিরের একদম পাশে। আপনারা এখানে আইসেন। খাওয়াই লাগবে তা না, জাহিদের কাঁধে একটা হাত রেখে ওকে একটু সাহস দিয়ে যাইয়েন।
কোথায় আছে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। কুমিল্লার আহার বাড়ি তৈরী করা জামিল কিংবা সিনেমন তৈরী করা জাহিদ রাই এই কথার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে আমার কাছে।
যারা স্টুডেন্ট আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জাহিদ কিংবা জামিল হতে হবে না। আপনারা নিজেদেরকে এমন ভাবে তৈরী করুন যেন আপনার পিতা মাতা আপনার নামে নিজের পরিচয় দিতে গর্ববোধ করে।❤️