Salt & Pepper

Salt & Pepper Address- House-102-1, Road- 06, Block-B, Mirpur-12, Dhaka
(kalshi Road, beside Mirpur general hospital)

আপনি ছেলে..সাথে ইউনিভার্সিটি পড়ুয়া।আপনি কখনো গরু,ছাগল, ভেড়ার ফার্ম দেওয়ার প্ল্যান করছিলেন? করে থাকলে কতদূর? 🫣
29/12/2025

আপনি ছেলে..সাথে ইউনিভার্সিটি পড়ুয়া।

আপনি কখনো গরু,ছাগল, ভেড়ার ফার্ম দেওয়ার প্ল্যান করছিলেন?

করে থাকলে কতদূর? 🫣

শীত মানেই গ্রামবাংলার স্বাদ খেজুর গাছ থেকে নামা টাটকা খেজুরের রস,আর পাশে গরম গরম পিঠা-পুলি—এই সুখ শহরের কংক্রিটে মাপা যা...
28/12/2025

শীত মানেই গ্রামবাংলার স্বাদ
খেজুর গাছ থেকে নামা টাটকা খেজুরের রস,
আর পাশে গরম গরম পিঠা-পুলি—
এই সুখ শহরের কংক্রিটে মাপা যায় না।

বোন বলে আয় বেড়ায় যা..আমি বললাম একটু ব্যস্ততা কমুক আসবোনে! বোনের রিপ্লাই.. মানুষের ব্যস্ততা মৃত্যুর আগ পর্যন্ত কমেনা!
কথা সত্য, মা দুইমাস ধরে বলে
বাপ,আয়বিনা?
আসবো তো..
-কবে?
এইতো সামনের সপ্তাহ.. এভাবে করে সপ্তাহ, মাস চলে যায়,আমার ব্যস্ততা আর ফুরায় না!
মাথা, মস্তিষ্ক অফ হতে চলছিল..কিচ্ছু কাজ করেনা। না কাজ-কামে মন বসছে,না খাইতে-ঘুমাইতে ভাল্লাগছে! কি করবো বুঝে উঠার আগে বন্ধু Al Malik Nasrullah Khan Rumman ফোন করে বলে ভাই..নাটোর যাচ্ছি যাবা নাকি?
কইলাম, এখন কই তুমি?
- মিরপুর-১০এ
বললাম আমার এখানে চলে আসো..যাবো আমি
-নাহ মিয়া, মজা নাও তুমি
নাহ সিরিয়াস যাবো..আসো তুমি..

আসলো, ১.৫ ঘন্টার মধ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম!
গাবতলি গিয়ে আব্বারে ফোন করলাম..বাড়ি আসতাছি মা রে বইলেন😊

তিনদিনের সফর শেষ দিয়ে কালকে মিরপুরে ব্যাক করলাম। আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ লাগছে😔
মনের খোরাক নিয়ে আসছি ২-৩মাস আরামসে কাটায়ে দেওয়া যাবে Salt & Pepper এ🤭

বাই দ্যা ওয়ে.. আমরা ঢাকাতেই আরেকটা ব্রাঞ্চ ওপেন করবো ভাবতেছি 🤔 সুন্দর, ক্রাউড প্লেস চোখে পড়লে জানাবেন আর সাথে থাকছে একত্রে কিছু করার সুযোগ 😔

এক চুমুক রস,
এক কামড় পিঠা—
মুহূর্তেই ফিরে যাই শৈশবে,
মায়ের হাতের রান্না,
রোদ পোহানো উঠান,
আর নির্ভেজাল হাসির দিনে।
শীত শুধু ঠান্ডা নয়,
শীত মানেই স্মৃতি,
শীত মানেই আপন স্বাদ।

#নস্টালজিয়া

ওহ.. পিকচারে আমার বড় ভাইয়ের মেয়ে সাদিকা বুড়ী 🥰

ব্যবসার মূলমন্ত্র বলে আসলে কিছু আছে নাকি জানিনা! আমি যতটুকু বুঝতেছি..সৎভাবে লেগে থাকলেই হবে!সময়,রাস্তাই আপনাকে পথ দেখাবে...
28/12/2025

ব্যবসার মূলমন্ত্র বলে আসলে কিছু আছে নাকি জানিনা!

আমি যতটুকু বুঝতেছি..সৎভাবে লেগে থাকলেই হবে!
সময়,রাস্তাই আপনাকে পথ দেখাবে!

কাবাব স্মোকি বার্গার 😋😋মেনুতে সংযুক্ত করা হল😀 শুধু এতোটুকুই জানানোর ছিল🫣
08/12/2025

কাবাব স্মোকি বার্গার 😋😋

মেনুতে সংযুক্ত করা হল😀 শুধু এতোটুকুই জানানোর ছিল🫣

আমরা কিন্তু খিচুড়িও বেচি🤭 সুস্বাদু খিচুড়ি সকাল ৮টার পর থেকেই পেয়ে যাচ্ছেন😔
02/12/2025

আমরা কিন্তু খিচুড়িও বেচি🤭

সুস্বাদু খিচুড়ি সকাল ৮টার পর থেকেই পেয়ে যাচ্ছেন😔

কে যেন বলছিল, আসলে আমরা কেউই অলস না..শুধু  কি করবো, কই থেকে শুরু করবো, এইটা বুঝতে পারিনা! যেই বলুক কথা কিন্তু সত্য😃 সাহস...
01/12/2025

কে যেন বলছিল, আসলে আমরা কেউই অলস না..শুধু কি করবো, কই থেকে শুরু করবো, এইটা বুঝতে পারিনা!

যেই বলুক কথা কিন্তু সত্য😃

সাহস করে একবার মাঠে নেমে গেলেই হবে..তারপরে রাস্তায় আপনারে পথ দেখাবে😔

আমাদের ছোট্ট ফুডশপ, আইটেমের দাম তুলনামূলক কম রাখি.. এতে করে হয়কি কিছু মানুষ ভাবে কোয়ালিটি কেমন হবে🥹 আদৌ মুখেই দেওয়া যাবে কিনা🤭 আসলে ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্যে এইটা কমন একটা ব্যাপার!

যাজ্ঞা এমনই ভাব নিয়ে এক ভাই.. ভয়ে ভয়ে একটা স্টুডেন্ট বার্গার অর্ডার করলো..একটা বাইট দিতেই বললো বাহ মজা তো🤦‍♂️

আলহামদুলিল্লাহ পরের দিন তার অফিসের সকল কলিগদের জন্যে পার্সেল নিয়ে গেল😍

এইভাবেই একের পর এক Salt & Pepper এর রেগুলার গেস্ট এর লিস্ট দীর্ঘায়িত হচ্ছে😔

বাই দ্যা ওয়ে.. স্টুডেন্ট বার্গার মাত্র ৬০টাকা তে পেয়ে যাচ্ছেন😋



আমজনতার প্রথম পছন্দ Salt & Pepper
09/11/2025

আমজনতার প্রথম পছন্দ Salt & Pepper

28/10/2025

বন্ধুরা salt & pepper আপনাদের জন্যে নিয়ে আসছে নতুন ফুড আইটেম ...
তাই জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এ...
& pepper

ভুল হলে চিন্তার কিছু নেই..কারন শিখতে শিখতে আপনি সেরা(বস) হয়ে উঠবেন😎
15/10/2025

ভুল হলে চিন্তার কিছু নেই..কারন শিখতে শিখতে আপনি সেরা(বস) হয়ে উঠবেন😎

বিজনেস কি?বিজনেস হলো একটা সিস্টেম যেটা একবার  ক্রিয়েট করলেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যেমন ধরুন আপনি চাকরি করে...
14/10/2025

বিজনেস কি?

বিজনেস হলো একটা সিস্টেম যেটা একবার ক্রিয়েট করলেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যেমন ধরুন আপনি চাকরি করেন আপনি যতোদিন চাকরি করবেন কোম্পানি আপনাকে ততোদিন ই বেতন দিবে চাকরি বয়স শেষ তো আপনার ইনকাম শেষ এবং আপনার চাকরি কিন্তু আপনার ছেলে মেয়ে পাবে না তার মানে আপনি শুরু করলেন আপনি শেষ করলেন

সিস্টেম ক্রিয়েট কি?
সিস্টেম ক্রিয়েট হলো বিজনেস যেটা একবার শুরু করলে লাং টাইম ইনকাম আসবে যেমন আমি এখন বিজনেস করি দিন দিন আমার আয় বাড়ছে এবং একটা সময় যেয়ে আমি অবসর নিবো তখন ও কিন্তু আমার আয় রানিং থাকবে এবং আমার পজিশন আমার ছেলে/ মেয়ে পাবে এটাকেই সিস্টেম ক্রিয়েট বলে

বিজনেস শুরু করলেই কিন্তু সফল হওয়া যায় না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় সাথে কাস্টমার চাহিদা ও বুঝতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে

যারা মনে করেন বিজনেস শুরু করলেই প্রফিট তাদের জন্য বিজনেস না বিজনেস শুরু করার আগে চিন্তা করতে হবে কি ভাবে আমি মার্কেট এ দীর্ঘদিন সুনামের সাথে টিকে থাকতে পারবো তারপর ইনকাম

বিজনেস একটা নেশা যেটা সবার মধ্যে থাকে না আমার অনেক পরিচিত ভাই বন্ধু আছে যারা চাকরি করে মাসে ২০/২৫ হাজার টাকা ইনকাম করে তারা বিজনেস করতে ভয় পায় কেউ কেউ তো আছে ১০/১৫ দিন বিজনেস করেন সবকিছু বাদ দিয়ে চাকরি করছে এবং তারা চাকরি তে খুব ভালো আছে

চাকরি আমার পেশা কিন্তু বিজনেস আমার নেশা আমি কখনোই বিজনেস এর বাইরে কেনো কিছু নিয়ে চিন্তা করি না আমি যদি মনে করতাম আমি শুধু মাএ চাকরি করবো তাহলে এখন অনেক টাকা বেতন এ চাকরি করতাম যেটা অনেকের স্বপ্ন কিন্তু সেটা কখনোই করি নাই সবসময় চিন্তা করেছি বেতন কম হোক কিন্তু বিজনেস করার মতো সুবিধা যেখানে পাবো সেখানেই চাকরি করবো এবং তাই করছি

ভাই চাকরি আর বিজনেস এক জিনিস না চাকরি মানেই পরাধীনতা আর বিজনেস মানেই স্বাধীনতা

চেষ্টা পরিশ্রম করতে থাকুন সফলতা আসবেন ইনশাআল্লাহ

©

হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই..
14/10/2025

সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই..

যেটাই বলেন আর যেমনে বলেন... দ্যা ফাক্ট ইজ ক্লাস সিক্সের একটা ছেলে বেচতে জানে!
10/10/2025

যেটাই বলেন আর যেমনে বলেন... দ্যা ফাক্ট ইজ ক্লাস সিক্সের একটা ছেলে বেচতে জানে!

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Salt & Pepper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salt & Pepper:

Share