03/10/2025
The Way I Handle Toxicity
১) না বলতে শিখো – নিজের সামর্থ্যের বাইরে কিছু হলে চাপ নেয়ার দরকার নেই। "না" বলতে পারাটাই এক ধরনের আর্ট। এইটা না জানার কারণেই আমরা অনেক সময় অযথা stress নেই।
২) Self-damage না – পৃথিবী যেভাবেই ট্রিট করুক, আমি কারো জন্য নিজেকে শেষ করব না। আমি আমার সুখ deserve করি। একা থেকেও আমি শান্তি খুঁজে নিতে পারি।
৩) Respect check করো – সম্পর্ক মানে দুজনের effort। যদি দেখো পার্টনার শুধু অজুহাত দিচ্ছে, effort নাই, validation অন্য জায়গায় খুঁজছে—তাহলে বুঝতে হবে সে তোমার deserve না। যত তাড়াতাড়ি বুঝবে, ততই ভালো।
৪) খাওয়া-ঘুমে compromise না – কঠিন সময়ে ঠিকমতো খাও আর ঘুমাও। শরীর ও মনের যত্ন নিলে decisions অনেক বেশি rational হয়।
৫) দুঃখ সবাইকে share করো না – অনেকে তোমার কষ্ট শুনে ভেতরে ভেতরে খুশি হয় বা দুর্বল ভাবে। তাই সিলেক্টিভ হও।
৬) নিজের বুদ্ধি খাটাও – শুধু অন্যের কথায় চলা ঠিক না। ভুল হলেও নিজের সিদ্ধান্তে চললে আফসোস কম থাকে।
৭) Risk নিতে শিখো – বাবা-মা সবসময় রিস্ক এড়াতে বলবে, কিন্তু জীবনে কিছু পেতে হলে calculated risk নিতেই হয়।
৮) নিজে monster হয়ো না – যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের মতো হইও না। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে—এই পার্থক্য ধরে রাখতে হবে।
৯) I am the best mindset – এটা অহংকার না, বরং নিজের confidence বাড়ানোর উপায়। নিজের সেরা appreciator হতে শিখো।
১০) নিজেকে ভালোবাসো – No one loves me more than me. তাই নিজেকে যত্ন নাও, ভালো দেখো, positive energy ছড়াও।
১১) নিজের অবস্থান জানান দাও – office, friends circle, society—যেখানেই হোক নিজের value দেখাও। যারা respect করবে না, তারা তোমার attention deserve করে না।