19/06/2026
🌸 কৃতজ্ঞতা ও সংযোজনমূলক পোস্ট 🌸
প্রিয় সম্মানিত গ্রাহকবৃন্দ,
নতুন উদীয়মান উদ্যোক্তা হিসেবে আপনাদের অসীম ভালোবাসা ও প্রত্যাশার চেয়েও বেশি অর্ডার পেয়ে আমরা সত্যিই অভিভূত। আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ❤️
তবে অতিরিক্ত অর্ডার এবং প্রয়োজনের তুলনায় লোকবল কম থাকার কারণে আমরা কিছুটা হিমশিম খেয়েছি। যার ফলে সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল-ত্রুটি হয়ে গেছে।
Engineers Fuska সেই সকল ভুল ও ত্রুটির দায় স্বীকার করছে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে। 🙏
সুখবর হলো, আমাদের টিমে নতুন সংযোজন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ বিকেল ৩টা থেকে আমরা পুনরায় পূর্ণ উদ্যমে আমাদের সার্ভিস কার্যক্রম শুরু করেছি।
ইন শা আল্লাহ, আগামীতেও আপনাদের আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা সবসময় আমাদের পাশে থাকবে—এই প্রত্যাশাই করি। 🌿
📌 বিশেষ অনুরোধ:
যারা মন্তব্য বা পোস্ট করেছেন যে, আপনাদের ১০ টাকা ফেরত দেওয়া হয়নি, তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেই ১০ টাকা বুঝিয়ে দিতে প্রস্তুত আছি।
এছাড়া, ভবিষ্যতে খুচরা টাকা না থাকলে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেওয়ার অনুরোধ রইল অথবা ডেলিভারি গ্রহণের সময়ই বিষয়টির সমাধান করে নেবেন।
মনে রাখবেন, আমরা আমাদের ন্যায্য লাভ রেখেই ব্যবসা পরিচালনা করি। আপনাদের অতিরিক্ত ১০ টাকার কোনো প্রয়োজন আমাদের নেই।
সবশেষে, আপনাদের ভালোবাসা ও আস্থার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ। 💙
— Engineers Fuska পরিবার 🌼