12/09/2026
কতটা বিশ্বাস থাকলে একজন কাস্টমার নভেম্বর–ডিসেম্বরের অর্ডারও এত আগে কনফার্ম করে রাখেন, তাও আবার অর্ধেক পেমেন্ট দিয়ে! 🥹❤️
আলহামদুলিল্লাহ… এটা শুধু একটা অর্ডার নয়, আমার জন্য এটা আমার প্রতি একজন মানুষের বিশ্বাস। 🤍
আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসা ও বিশ্বাসে আমার ছোট্ট কেকের উদ্যোগটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রতিটি অর্ডার, প্রতিটি ভালো কথা, প্রতিটি রিপিট কাস্টমার আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। 🥰
আমি সবসময় চেষ্টা করি আপনাদের বিশ্বাসটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ইনশাআল্লাহ, এই ভালোবাসা ও বিশ্বাস নিয়েই অনেক দূর যেতে চাই। 🌸
আমার কেক ব্যবসার সবচেয়ে বড় পাওয়া—আপনাদের বিশ্বাস।
আল্লাহ যেন আমাকে এই বিশ্বাসটা সারাজীবন ধরে রাখার তৌফিক দেন। 🤲🏻
আলহামদুলিল্লাহ for everything. ❤️
আমার ছোট্ট উদ্যোগের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। 🫶🏻🎂