17/03/2026
কোন অর্ডার নিব না কয়েক জন কে মানা করেছিলাম।
আমাদের মা ছিলো আমাদের তিন বোনের মনের কথা বোঝার একমাত্র মানুষ আর যত অভিমান অভিযোগ ছিল তার ই কাছে,কেন এটা ওটা করে না --কেন কথা মতো নিজের যত্ন করে না --কেন!
এমন আকস্মিক ভাবে আম্মুর মৃত্যু সহ্য করা টা খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস ই করতে অবাক হয়ে যাই ,রাত পর্যন্ত সুন্দর করে সবার সাথে ফোনে কথা বলা মানুষ টা ঘুমের ঘোরে ই কি আল্লাহর হুকুমে চলে গেল কিছুই বুঝতে পারলাম না আমরা ।
দেখতে দেখতে কত দিন কেটে গেলো তবে শরীর মন ভালো না, আগের মতো দৈনন্দিন জীবনের ইম্পর্ট্যান্ট কাজ আর কোন কিছু ই লাগে না,সব ছন্নছাড়া ।
আগের মতো আর কিছু তে টান নেই আমার, স্থবির হয়ে গেছি।
তো যাই হোক --------------------📌যেহেতু এখন আর দোয়া ছাড়া মায়ের সাথে যোগাযোগের মাধ্যম নাই, দিবস পালিত কেক বানিয়ে শির***কের দ্বিধায় পড়তে চাই না।
💟 যারা শুধু খাওয়ার উদ্দেশ্য/ পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত কোন কিছুর জন্য / বাচ্চাদের খুশি করতে কেক নিতে হবে তারাই অর্ডার করতে পারেন 💐
এটা একজনের দুই সপ্তাহ আগের পেন্টিং অর্ডার, অনেক অযুহাত দেয়ার পর ও নাছোড়বান্দা ম্যাডাম ছোট বোনের খেতে ইচ্ছা করছে তাই নিলেন।