SPICY FOOD CARE

SPICY FOOD CARE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SPICY FOOD CARE, Faridpur.

কাঁচা মরিচের সস (sauce) বাসায় খুব সহজে বানানো যায়। নিচে সহজ রেসিপি দিলাম 👇🌶️ কাঁচা মরিচের সস তৈরির উপায়🧂 উপকরণ:কাঁচা মরি...
15/02/2026

কাঁচা মরিচের সস (sauce) বাসায় খুব সহজে বানানো যায়। নিচে সহজ রেসিপি দিলাম 👇
🌶️ কাঁচা মরিচের সস তৈরির উপায়
🧂 উপকরণ:
কাঁচা মরিচ – ২০০ গ্রাম
রসুন – ৫–৬ কোয়া
ভিনেগার – ½ কাপ
চিনি – ২–৩ টেবিল চামচ (স্বাদমতো)
লবণ – ১ চা চামচ
পানি – ½ কাপ
কর্নফ্লাওয়ার – ১ চা চামচ (ঘন করার জন্য, চাইলে)
👩‍🍳 প্রণালী:
কাঁচা মরিচ ধুয়ে ডাঁটা ফেলে ছোট করে কেটে নিন।
ব্লেন্ডারে মরিচ, রসুন ও অল্প পানি দিয়ে পেস্ট করুন।
একটি পাত্রে পেস্ট ঢেলে চুলায় মাঝারি আঁচে বসান।
এতে ভিনেগার, লবণ ও চিনি দিন।
৫–৭ মিনিট নেড়ে রান্না করুন।
ঘন করতে চাইলে সামান্য পানিতে গুলানো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন।
ফুটে ঘন হলে নামিয়ে ঠান্ডা করুন।
পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রাখুন।
⏳ সংরক্ষণ:
ফ্রিজে রাখলে ২–৩ সপ্তাহ ভালো থাকে।

মিস্টি কুমরার চপ রেসিপি😄মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)বেসন—হাফ কাপচালের গুঁড়া—দুই টেবিল চামচবেকিং সোডা—সামান্যলবণ...
07/04/2022

মিস্টি কুমরার চপ রেসিপি😄

মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)

বেসন—হাফ কাপ

চালের গুঁড়া—দুই টেবিল চামচ

বেকিং সোডা—সামান্য

লবণ—পরিমাণমতো

চিনি—সামান্য

হলুদ গুঁড়া—হাফ চা চামচ

মরিচ গুঁড়া—হাফ চা চামচ

গোলমরিচের গুঁড়া—এক চা চামচ

যেভাবে মিষ্টিকুমড়ার চপ বানাবেন :

১. মিষ্টিকুমড়ার টুকরোগুলোতে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।

২. অন্য একটি পাত্রে বেসন, বেকিং সোডা, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পানি দিয়ে ঘন করে নিন।

৩. এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। মিষ্টিকুমড়ার পিসগুলো বেসনে ডুবিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টিকুমড়ার চপ।
😄😄😄😄😄

21/12/2020

🇧🇩ভেজ বিরিয়ানি🇧🇩

উপকরণ :
রান্না করা ভাত ২ কাপ,
পেয়াজ কুচি হাফ কাপ,
কাচা লংকা কুচি ইচ্ছামত,
সবজির ছোট টুকরো ২ কাপ,
আদা রসুন বাটা ১ চা চামচ,
ধনে গুরো,
জিরা গুরো,
লংকার গুড়ো ১ চা চামচ করে,
হলুদ গুরো হাফ চা চামচ,
লবন পরিমানমত,
তেল ২ টেবিল চামচ,
ধনে পাতা ও পুদিনা পাতা সাজানোর জন্য।

প্রণালী :
তেলে পেয়াজ ভেজে নিন , ভাজা হলে আদা বাটা,রসুন বাটা,আর গুরো মশলা গুলো দিয়ে দিন। অল্প ভেজে সবজি গুলো দিন। ছোট ছোট টুকরো হওয়ার কারণে সবজি তারাতারি সিদ্ধ হয়ে যাবে। লবন দিয়ে ভাজতে থাকুন। ভাত দিয়ে দিন। ৩ টেবিল চামচ জল দিয়ে ভাজতে থাকুন। ভালো ভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে পুদিনা পাতা ও ধনে পাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ভেজ বিরিয়ানি।

ডিম চপ রেসিপিডিম চপ ৩০ মিনিটউপকরণ ১০ জন২ কাপ আলু২-৩ টি ডিম৪-৫ টি কাচা মরিচ কুচি১/২ কাপ পেয়াজ কুচি১ চা চামচ লাল মরিচ গুড়া...
16/12/2020

ডিম চপ রেসিপি
ডিম চপ

৩০ মিনিট
উপকরণ
১০ জন
২ কাপ আলু
২-৩ টি ডিম
৪-৫ টি কাচা মরিচ কুচি
১/২ কাপ পেয়াজ কুচি
১ চা চামচ লাল মরিচ গুড়া
১/২ চা চামচ গরম মশলা
১ চা চামচ আদা বাটা
১/২ চা চামচ রসুন বাটা
পরিমাণ মত লবন
পরিমাণ মত তেল
১কাপ ব্রেড ক্রাম্বস
১/২ কাপ ধনে পাতা কুচি
১ টি ডিম (ফাটানো)
ধাপ
একটি পাত্রে পানি ফুটিয়ে আলু ও ডিম গুলি দিয়ে ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে । এরপর সেটা নামিয়ে ঠাণ্ডা করে, আলু গুলি ছিলে ভর্তা করে নিন । ডিম গুলি ৪ ভাগ করে কেটে নিন ।
এবার যে পাত্রে আলু আছে সেখানে মরিচ কুচি, পেয়াজ কুচি, লাল মরিচ গুড়া, গরম মশলা, আদা ও রসুন বাটা, লবন ও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিন ।
এবার আপনার হাতে আলু ভর্তা নিয়ে গোল অথবা লম্বা করে চপ গুলি বানিয়ে নিন। এর সাথে ডিম গুলি চপ গুলির মাঝখানে দিয়ে দিবেন।
এবার আরেকটি পাত্রে একটি ডিম ফাটিয়ে তাতে লবন দিয়ে মাখিয়ে নিন এবং এক এক করে ডিম চপ গুলি দিয়ে ভালো করে চুবিয়ে নিন ডিমের ভিতরে ।
প্রত্যেকটি ডিম চপ ডিমে চুবিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রাম্বস এ মাখিয়ে নিতে হবে ।
ডিম চপ গুলি ভাজতে একটি কড়াই এ তেল গরম করে মিডিয়াম আচে চপ গুলি দিয়ে ভেজে নিন ।

09/12/2020
🇧🇩মজাদার সাত মিশালি সবজির পাকোড়া তৈরি করার নিয়মাবলী🇧🇩 সাত মিশালি ঝাল সবজির পাকোড়া – ঝটপট রেসেপিঃসাত প্রকার সবজি দিয়ে তৈর...
03/12/2020

🇧🇩মজাদার সাত মিশালি সবজির পাকোড়া তৈরি করার নিয়মাবলী🇧🇩

সাত মিশালি ঝাল সবজির পাকোড়া – ঝটপট রেসেপিঃ

সাত প্রকার সবজি দিয়ে তৈরি এই পাকোড়া তাই এর নাম সাত মিশালি পাকোড়া।খুব মচমচে একটি রেসেপি আজ আপনাদের জন্য ।চলুন দেখে নেই কি কি উপকরন লাগছে এই পাকোড়া তৈরি করতে-

উপকরণ :
সাত প্রকার সবজি- ১ কাপ করে
বেশন- ১ কাপ
চাউলের গুঁড়ো – ১ কাপ
পেয়াজ কুচি- ১ কাপ
মরিচ কুচি -রুচি অনুযায়ী
লবণ -পরিমাণ মতন
শুকনো মরিচ গুড়ো – ১ চা চামচ
ধনিয়া গুঁড়ো – ১ চা চামচম
ধনিয়াপাতা কুচি- ৩ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়ো -১/২ চা চামচ
আস্ত জিরা- ১ চা চামচ
ডিম- ১ টি
সয়াবিন তেল- (ভাজার জন্য)
পানি- (মাখানোর জন্য)

উপকরণ গুলো খুবি পরিচিত যা আমাদের কাছে সব সময় থাকে।চলুন তাহলে দেখে নেই এই অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার সাত মিশালি সব্জির পাকোড়া বানানো যায়।
প্রস্তুত প্রণালী :
সাত রকম সবজি এক সমান করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটি বড় বাটিতে সব সবজি গুলো নিয়ে এক এক করে উপরের সব উপকরণ গুলো দিয়ে পানি মিক্স করে মাখাতে হবে। চুলাই কড়াইয়ে তেল দিয়ে ডুবু তেলে পাকোড়া গুলো ব্রাউন করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে গরম গরম সস দিয়ে পরিবেশন করুন।এই সবজি তে যে সাত প্রকার সবজি দেওয়া হয়েছে তা হলো পেপে,গাজর,শিম,ফুলকপি,বাধাকপি,আলু,পালন শাঁক।

(এই পাকোড়া তৈরি করতে চেষ্টা করবেন নরম ধরনের সবজি ব্যবহার করতে তাহলে সবজি গুলো সিদ্ধ হতে সুবিধা হবে)

"রসগোল্লা রেসিপি"উপকরনঃগুড়া দুধ-১২ টে চামচসিরকাঃ ৪ চা চামচচিনি- ২ কাপপানি-২ কাপএলাচ গুড়া -সামান্যপ্রনালিঃপ্রথমে গুড়া ...
02/12/2020

"রসগোল্লা রেসিপি"

উপকরনঃ
গুড়া দুধ-১২ টে চামচ
সিরকাঃ ৪ চা চামচ
চিনি- ২ কাপ
পানি-২ কাপ
এলাচ গুড়া -সামান্য

প্রনালিঃ
প্রথমে গুড়া দুধ ১ লিটার পানি দিয়ে গুলিয়ে নিন। আপনারা ১ লিটার তরল দুধ ব্যবহার করতে পারেন।দুধ গরম করতে থাকুন। ফুটে উঠলে আঁচ কমিয়ে সিরকা দিন।ছানা উঠার সাথে সাথে তাতে ঠাণ্ডা পানি ঢালুন। এতে করে ছানা নরম থাকবে।না হয় রসগোল্লা ফেটে যেতে পারে।এবার ভালো মত ছানার পানি ঝরান।ছানা ১০ মিনিট মেখে মসৃণ করুন। এবার ছানা দিয়ে বল তৈরি করুন.৮ টা মিষ্টি হবে।চিনি পানি দিয়ে সিরা বানান।সিরা ফুটে উঠলে বলগুলি ছেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে প্রথম ১০ মিনিট কড়া আঁচে পরে ১৫ মিনিট মধ্যম আঁচে সিদ্ধ করুন।এবার চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে রসগোল্লা পরিবশন করুন।

"মজাদার ছোলা ভুনার রেসিপি "দেশীয় ঝাল নাস্তা হিসেবে ছোলা ভুনা খুবই জনপ্রিয়। আর রমজানে ছোলা ছাড়া ইফতারি চিন্তাই করা যায়না।...
02/12/2020

"মজাদার ছোলা ভুনার রেসিপি "

দেশীয় ঝাল নাস্তা হিসেবে ছোলা ভুনা খুবই জনপ্রিয়। আর রমজানে ছোলা ছাড়া ইফতারি চিন্তাই করা যায়না। মুখরোচক খাবার ছাড়াও ছোলার পুষ্টিগুনও অনেক। শক্তিবর্ধক হিসেবে ছোলার সুনামও রয়েছে যা রমজানের সময় খুবই উপকারী। দেখে নিন মজাদার ছোলা ভুনার রেসিপিটি।

Servings: ৪-৫ জন

Prep Time: ৫ মি.

Cook Time: ৩৫ মি.

Total Time: ৪০ মি.

উপকরন
ছোলা ১ কাপ
আলু বড় ১ টি
পেঁয়াজ কুঁচি ১ কাপ
দারচিনি ১ টুকরা, এলাচ ১ টি, তেজপাতা ১ টি
শুকনা মরিচ + কাঁচা মরিচ ফালি ২+২ টি
আদা বাটা ১ ১/২ চা চামচ
রসুন বাটা ১ ১/২ চা চামচ
লবন পরিমানমত
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
পানি ১ কাপ
ধনিয়া পাতা ১/৪ কাপ
তেল ১/৪ কাপ
নির্দেশনা
১। ছোলা সারারাত পানিতে ভিজিয়ে রেখে দিন। এরপর ছোলা ভালভাবে ধুয়ে পরিমানমত পানি দিয়ে সিদ্ধ করে নিন। ছোলা সিদ্ধ করার মাঝামাঝি সময়ে আলুও সিদ্ধ করে নিন।

২। ছোলা সিদ্ধ হয়ে গেলে ছোলার পানি ছেঁকে ছোলা ধুয়ে নিন। আলু ছিলে নিন।

৩। এখন পাত্রে তেল গরম দিন। গরম তেলে পেঁয়াজ, শুকনা ও কাঁচা মরিচ এবং গরম মশলাগুলো দিন। পেঁয়াজ ভাঁজা ভাঁজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে আদা, রসুন, হলুদ, মরিচ, লবন এবং জিরা দিয়ে দিন। মশলা অল্প অল্প পানি দিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিন।

৪। পানি শুকিয়ে মশলার উপর তেল উঠে এলে এর মধ্যে সিদ্ধ আলু হাতে ভেঙে দিয়ে দিন। ভালকরে নেড়ে আলু একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ ছোলাগুলো দিয়ে দিন।

৫। ছোলায় সামান্য পানি দিয়ে সব নেড়ে ছোলা কিছুক্ষনের জন্য ঢেকে দিয়ে রান্না করুন। ছোলার পানি কমে আসা শুরু হলে ঘন ঘন নেড়ে দিন।

৬। ছোলার পানি টেনে ছোলা মাখা মাখা হয়ে এলে উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
তৈরি মজাদার ছোলা ভুনা।

আলুর চিপস তৈরি করার ঘরোয়া সহজ পদ্ধতিআলুর চিপস তৈরিআলুর চিপস তৈরি করার সহজ পদ্ধতি জানবেন আজ। চিপস হচ্ছে আলু দিয়ে তৈরি এক...
01/12/2020

আলুর চিপস তৈরি করার ঘরোয়া সহজ পদ্ধতি

আলুর চিপস তৈরি

আলুর চিপস তৈরি করার সহজ পদ্ধতি জানবেন আজ। চিপস হচ্ছে আলু দিয়ে তৈরি একটি খাবার। এই চিপস ছোট বড় সকলেরই খুব প্রিয়। কিন্তু বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের থেকে ঘরে বসে খুব সহজে মচমচে আলুর চিপস তৈরি করা যায়। আর আলুর চিপস তো বাচ্চারা খুবই পছন্দ করে থাকে।

আমরা মায়েরা সব সময় বাহিরের চিপস খেতে দেই না। কারণ বাহিরে চিপস অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে থাকে। কিন্তু অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই চিপস তৈরি করে বাচ্চাদের মনকে খুব সহজে খুশি করে দেওয়া যায়।


এতে করে বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার থেকে বাচ্চাকে রক্ষা করা যায়। তাহলে চলুন জেনে নেই কিভাবে এই মুচমুচে আলুর চিপস তৈরি করা যায়-

potato chips তৈরি উপকরণ
বড় সাইজের আলু -২ টি
বিট লবণ -১/২ চামচ
চাট মসলা -১/২ চামচ
মরিচের গুড়া- ১/২ চা চামচ
নরমাল লবণ -১/২
টেস্টিং সল্ট -১ চিমটি
তেল – ভাজার জন্য
আলুর চিপস তৈরি পদ্ধতি
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে আলু গুলো কে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটি গ্রেটার মেশিনের সাহায্যে / ছুরির সাহায্যে পাতলা পাতলা গোল করে কেটে দিতে হবে।


এ সময় খেয়াল রাখতে হবে যেন আলুগুলো সাইজ সব গুলো এক হয় কোন টা বড় বা কোন টা ছোট না হয়। কাটার সাথে সাথে এই আলু গুলোকে পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে।

পানির মধ্যে না চুবিয়ে রাখলে আলু কালো হয়ে যাবে । এমন করে সবগুলো আলু কেটে পাতলা টুকরো করে নিতে হবে। এখনই আলোগুলোকে ৪থেকে ৫বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর একটি বড় বলের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি নিতে হবে।

এখন এ পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর একটি চামচের সাহায্যে এই পানির সাথে লবণ মিশিয়ে নিতে হবে। তারপর ধুয়ে রাখা আলুকে পানির মধ্যে দিয়ে দিতে হবে । এ পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য।

১০ মিনিট পর একটি টিস্যু বা কাপড়ের উপর আলু গুলো তুলে নিতে হবে। এখন অপেক্ষা করতে হবে এই আলু থেকে যেন সবগুলো পানি শুকিয়ে যায়। যখন পানি শুকিয়ে যাবে তখন চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দিতে হবে।

আলুর চিপস তৈরি
তেল গরম হয়ে আসলে ধুয়ে শুকিয়ে রাখা আলো দিয়ে যেতে হবে। তারপর ১০ থেকে ১৫মিনিট ধরে ধৈর্য নিয়ে উল্টে পাল্টে আলু বেজে কুড়মুড়ে করে নিতে হবে।

তখন চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে না হয় আলুর গুলোর মধ্যে কালার চলে আসবে । যখন আলুগুলো বাজা হয়ে যাবে তখন একটি টিস্যু পেপারের ওপর এই আলো তুলে নিতে হবে।

এখন একটি মসলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটি বাটি নিয়ে নিতে হবে। তারপর একে একে বিট লবণ, চাট মসলা, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং নরমাল লবণ নিয়ে একটি চামচের সাহায্যে একসাথে মিশিয়ে নিতে হবে।

এখন চিপসগুলো হালকা গরম থাকা অবস্থায় এই মসলা ওপরে ছিটিয়ে দিতে হবে। মসলা ছিটানো হয়ে গেলে হাত দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে দেখবেন কুড়মুড়ে আলুর চিপস তৈরি

🇧🇩বেগুনি বানানোর রেসিপি 🇧🇩বলতে গেলে সবাই বেগুনি বানাতে পারে। কিন্তু সবার বেগুনি মচমচে ও ফুলকো হয় না। তাই আজকে আপনাদের জন...
01/12/2020

🇧🇩বেগুনি বানানোর রেসিপি 🇧🇩

বলতে গেলে সবাই বেগুনি বানাতে পারে। কিন্তু সবার বেগুনি মচমচে ও ফুলকো হয় না। তাই আজকে আপনাদের জন্য থাকছে মচমচে বেগুনির রেসিপি।

চলুন দেখি, কীভাবে বানাবেন মচমচে ফুলকো বেগুনি।

উপকরণ

১. বেসন এক কাপ

২. চালের গুঁড়া কোয়ার্টার কাপ

৩. বেগুন দুটি

৪. মরিচ গুঁড়া আধা চা চামচ

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. আদা-রসুন বাটা আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. তেল (ভাজার জন্য)



প্রস্তুত প্রণালি

বেগুন পাতলা করে কেটে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো ব্যাটার তৈরি করুন। চুলার আঁচ মাঝারি রেখে প্যানে তেল গরম করে নিন। এবার ব্যাটারে বেগুনগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকো বেগুনি।

Address

Faridpur
7800

Telephone

+8801671743087

Website

Alerts

Be the first to know and let us send you an email when SPICY FOOD CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPICY FOOD CARE:

Share