PizzAπC

PizzAπC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PizzAπC, Pizza Place, House 53, Road 1, Block G, Banasree, Dhaka.

05/05/2026
04/05/2026

আমার একজন অ্যাসিস্ট্যান্ট শেফ প্রয়োজন ঢাকা রামপুরা মোটামুটি পিজা, পাস্তা, বার্গার, চিকেন ফ্রাই, রাইস, কোল্ড কফি ইত্যাদি কাজ জানতে হবে
01622571037

14/02/2026

Happy valentines day ❤️

আপনি কি আমার কাছে ব্যবসা সম্পর্কে জানতে চান?আজকে ব্যবসা নিয়ে দুই–একটা লেসন শেয়ার করি। এগুলো বই থেকে না—অনেক জায়গায় লস খে...
14/02/2026

আপনি কি আমার কাছে ব্যবসা সম্পর্কে জানতে চান?
আজকে ব্যবসা নিয়ে দুই–একটা লেসন শেয়ার করি। এগুলো বই থেকে না—অনেক জায়গায় লস খেয়ে, ঠক খেয়ে, তারপর শেখা।
ভাই, আমার একটা চাকরি আছে। পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা করবো—এই চিন্তাটা খুব সুন্দর শোনায়। কিন্তু বাস্তবে ৯০% সময় যা হয়, ওই ব্যবসাটা ছোটই থাকে, বড় হয় না। উল্টো চাকরির কষ্ট + মানসিক কষ্ট—দুটাই যোগ হয়। শেষমেশ ব্যবসাটা লাটে উঠে, আর মানুষটা ভারী মন নিয়ে বাসায় ফেরে।
আমার প্রাণের বন্ধু, ছোটবেলার বন্ধু—লেংটা কাল থেকে চিনি—ওর সাথে পার্টনারশিপে ব্যবসা করবো ভাবছেন?
কইরেন না ভাই।
ওই বন্ধু আর বন্ধু থাকবে না, পার্টনার হয়ে যাবে। তখন তাকে বন্ধুর মতো না, পার্টনার হিসেবেই ট্রিট করতে হবে।
ব্যবসায় কাউকে বিশ্বাস করা যাবে না।
বিশ্বাস করলে সাধারণত ১ থেকে ৬ মাসের মধ্যেই সেই বিশ্বাস ভাঙে—এইটা আমার অভিজ্ঞতা।
রেস্টুরেন্টের ব্যবসা বাইরে থেকে খুব চকচকে লাগে। লাভে লাভ মনে হয়।
কিন্তু যে রেস্টুরেন্ট আজ ভালো করছে, তার শুরুর দিনগুলো কেমন ছিল—সেই স্ট্রাগল আপনি করতে পারবেন কিনা, এটা আগে নিজের কাছে ক্লিয়ার হতে হবে।
ব্যবসায় নামতে হলে শুধু টাইটায় টাকা নিয়ে নামলেই হবে না।
সব খরচের পরেও অন্তত ৬ মাস ব্যবসা চালানোর মতো টাকা হাতে আছে কিনা—এটা আগে নিশ্চিত করবেন।
ব্যবসা মানেই একটা চাকরি।
কিন্তু ৯টা–৫টা না।
২৪ ঘন্টা।
ছুটি নাই, ভ্যাকেশন নাই, পরিবারকে সময় দেওয়ার সুযোগ নাই—বিশেষ করে প্রথম দিকে।
আর যে ব্যবসাটা করতে চান, তার একদম নিচু লেভেল থেকে শুরু করুন।
ধরেন রেস্টুরেন্ট করবেন—ডিসওয়াশার থেকে শুরু করেন।
যদি মনে হয়, “আমি এত পড়াশোনা করছি, এত বড় চাকরি করি, আমি ডিসওয়াশার হবো কেন?”
তাহলে ভাই, ব্যবসা আপনার জন্য না।
কারো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, কমেন্টে কইরেন ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো

01/02/2026

Buy 2 get 1 free only pizza

15% off  31 January 2025 last date
31/01/2026

15% off 31 January 2025 last date

Address

House 53, Road 1, Block G, Banasree
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PizzAπC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category