20/05/2026
Work
আমি প্রথমেই শিকার করতেছি আমি খুবই নগণ্য একজন উদ্যোক্তা। আর আমার পরিবার ও গরীব। আমার পরিবার মূলত আমার এই ছোট্ট ব্যবসার উপরেই নির্ভর করে। এই যেমন সংসারের খরচ, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, নিজের খরচ সব কিছু। আবার বাবা, মা ও বেশি শিক্ষিত না মানতেছি।
তবে দেখুন আমি আমার বাবা সবাই হালাল একটা ব্যবসা করে সংসারটা বড় করতেছি আশা করি খারাপ কিছু না। দেখুন ধনী হয়ে জন্ম গ্রহণটা আমি করতে পারিনি এটা আমার হাতে ছিল না এটা কি আমার অপরাধ?
তবে আপনি আপনার অপজিট মানুষের কাজ নিয়ে এমন কিছু বইলেন না যাতে সে মানুষটা কথা গুলো শুনে মনে অনেক কষ্ট পায়। দেখুন নিচু শ্রেণী আছে বলেই আপনাদের মত উচু শ্রেণীর মানুষের এতো মূল্য তাই বলে কাজকে এতো ছোট করে আসলে দেখা উচিত নয়।
আপনি যাকে হকার,বস্তি,ছোট লোক,নিন্ম শ্রেণির লোক বলছেন আল্লাহ চাইলে সেও তো একদিন অনেক বড় জায়গায় যেতে পারে,বা তার পরিবার ও অন্য রকম পরিবেশে থাকতে পারে। আসলে দেখুন অহংকার করাটা আল্লাহ পছন্দ করেন না। হয়তো আল্লাহ আপনাকে আগে দিয়েছেন অন্যজন কে একটু পরে দিবেন। তাই বলে আপনি একটা মানুষের রিদয়ে কষ্ট দিয়েন না, আল্লাহ পছন্দ করেন না।
খুবই কষ্ট লাগে যখন কেও পরিবারের অর্থ নেই বলে এভাবে এতোটা ছোট করে কথা বলেন। হয়তো আপনি এই কষ্টটা বুঝবেন না তবে আপনার কথা দ্বারা আসলেই অন্য মানুষটার রিদয় খান খান হয়ে যায়।
আজ ৭ দিন হলো কথা গুলো শোনার পর ভিতর থেকে এতটা কষ্ট অনুভব করছি বলার বাহিরে। আমি এতটা পরিশ্রম করে মানুষের সন্তানের জন্য খাঁটি দুধ সরবরাহ করছি ভেজালের শহরে আর আপনি আমাকে '" হকার, বস্তি,নিচু লোক "" বলে উপমা দিলেন। আরো কষ্ট তখনি লাগলো যখন প্রিয় মানুষটাও সর্থমন করে।
কখনো কি দেখেছো তোমার পরিবারের মানুষ গুলোকে নিয়ে গর্বিত না হয়ে একটা মাত্র কুরুচিপূর্ণ কথা বলতে কখনোই না।বাট অবশেষে তুমিও বস্তি বলে সম্মোধন করলে। যদিও তুমি একজন শিক্ষিত মানুষ এমনটা আশা কখনোই করিনি।
যাই হোক আমার বলার কিছুই নেই আমি অসহায় একজন নিচু শ্রেণীর মানুষ।
তবে একটা কথাই বলবো ** সময় বড়ই শক্তিশালী জিনিস কোথায় কোন দিন কে যাবে বলা যায় না তাই মানুষ কে ছোট করে কিছু বলাটা উচিত না।
আল্লাহ অহংকারী কে পছন্দ করেন না।