Cake Art by Tarin

Cake Art by Tarin It’s a online cake shop. I love to design and make cute cakes.

আমার কাস্টমারদের নিয়ে একটা বিষয় আমাকে সত্যিই অনেক আনন্দ দেয়—আমার বেশিরভাগ কাস্টমারই রিপিট কাস্টমার। ❤️অনেকের সঙ্গে আমার ...
21/09/2026

আমার কাস্টমারদের নিয়ে একটা বিষয় আমাকে সত্যিই অনেক আনন্দ দেয়—আমার বেশিরভাগ কাস্টমারই রিপিট কাস্টমার। ❤️
অনেকের সঙ্গে আমার সম্পর্কটা এখন শুধু কেক অর্ডার আর ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ নেই। বছরের পর বছর কাজ করতে করতে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছে। তারা জানেন আমি কীভাবে কাজ করি, আমার কেকের ধরন কেমন, এমনকি আমার মেসেজের রিপ্লাই দেওয়ার ধরনটাও তারা বুঝে গেছেন। 😊
আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন দেখি, এমন অনেক মানুষ আছেন যারা একদম আমার কাজের শুরুর দিক থেকে আমার কাছ থেকে কেক নিয়ে আসছেন—এখনও নিয়মিত আমার কাছেই অর্ডার করছেন।
একজন কাস্টমারের একবার কেক নেওয়া হয়তো একটা অর্ডার, কিন্তু বারবার ফিরে আসাটা আমার কাছে একটা বিশ্বাসের জায়গা।
এই বিশ্বাসটা অর্জন করতে যে এতগুলো বছর পরিশ্রম করেছি, তাদের প্রতিবার ফিরে আসা যেন সেই পরিশ্রমের একটা ছোট্ট সুন্দর স্বীকৃতি। ❤️
সত্যি বলতে, আমার কাস্টমাররা শুধু আমার ব্যবসার একটা অংশ নন—আমার এই পথচলার অনেকটা জুড়েই তারা আছেন।
তাদের এই ভালোবাসা আর বিশ্বাসের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। 🥹❤️

আজকে সকালে আমার নিউজফিড ,হয়তো এমন আরো অনেক খবর আছে কিন্তু আর দেখার ইচ্ছে হচ্ছে না।
20/09/2026

আজকে সকালে আমার নিউজফিড ,
হয়তো এমন আরো অনেক খবর আছে কিন্তু আর দেখার ইচ্ছে হচ্ছে না।

19/09/2026

Vintage cake

Beautiful ❤️
19/09/2026

Beautiful ❤️

18/09/2026

Dream cake

এই কেকটাকে আমি মনে হয় আমার “Most Survivor Cake” বলতে পারি! 😂কেকটা ছিল একদম লাস্ট মোমেন্টের অর্ডার। ডেলিভারির জন্য কোনো ড...
15/09/2026

এই কেকটাকে আমি মনে হয় আমার “Most Survivor Cake” বলতে পারি! 😂
কেকটা ছিল একদম লাস্ট মোমেন্টের অর্ডার। ডেলিভারির জন্য কোনো ডেলিভারি কোম্পানি, ম্যান। এমনকি Uber-ও কিছুই পাওয়া যাচ্ছিল না। তার ওপর বাইরে অসম্ভব গরম, রাস্তায় ভয়াবহ জ্যাম… আর কেকটা ছিল Buttercream cake! 🫠
শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে মোহাম্মদপুর থেকে গোড়ান পর্যন্ত নিজেই রিকশায় করে কেকটা নিয়ে রওনা দিলাম। 😭
সত্যি বলতে, যাওয়ার সময় আমার নিজেরই মনে হচ্ছিল—এই কেকটা শেষ পর্যন্ত কতটা ঠিকঠাক থাকবে কে জানে! 😂
কিন্তু আলহামদুলিল্লাহ, এতসব প্রতিকূলতার পরও কেকটা একদম সুন্দর অবস্থায় পৌঁছে গেছে। ❤️
আমি নিজেই ভাবিনি কেকটা এতটা survive করবে! 😂
এত গরম + এত জ্যাম + রিকশার journey—সবকিছু মিলিয়ে এই কেকটা সত্যিই আমার কাছে “The Ultimate Survivor Cake”! 🥹🏆
আর একটা কথা—কেক বানানো যেমন একটা art, তেমনি কেকটাকে safely পৌঁছে দেওয়াটাও। অনেক বড় চ্যালেঞ্জ।

আলহামদুলিল্লাহ যখনই পেজে একটিভ হই, তখনই দেখা যায় আপনারা এত ব্যস্ত করে দেন যে পেইজে রিপ্লাই দেওয়াই মুশকিল হয়ে যায়। আপ...
14/09/2026

আলহামদুলিল্লাহ যখনই পেজে একটিভ হই, তখনই দেখা যায় আপনারা এত ব্যস্ত করে দেন যে পেইজে রিপ্লাই দেওয়াই মুশকিল হয়ে যায়।
আপনাদের এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।
এই কেকটা ছিল দুই পাউন্ড রেড ভেলভেট ক্রিম চিজ ফ ফ্রস্টিং।

“এই কেকটার পেছনের গল্পটা একটু অন্যরকম! 😅ঢোলকেকের অর্ডার ছিল। গতকাল রাতে প্রায় ৯০% কাজ শেষ করে কেকটা ফ্রিজে রেখে ঘুমাতে গ...
12/09/2026

“এই কেকটার পেছনের গল্পটা একটু অন্যরকম! 😅
ঢোলকেকের অর্ডার ছিল। গতকাল রাতে প্রায় ৯০% কাজ শেষ করে কেকটা ফ্রিজে রেখে ঘুমাতে গিয়েছিলাম। মনে মনে ভাবলাম, সকালে উঠে বাকি কাজটুকু শেষ করে সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দেব।
সকালে উঠে দেখি—রাতে কোনো একসময় ফ্রিজ বন্ধ হয়ে গেছে! 🥲
আর কেকের যে অবস্থা, সেটা নিয়ে আর রিস্ক নেওয়ারও সুযোগ নেই। হাতে সময়ও খুব কম।
এক মুহূর্তের জন্য সত্যিই মাথা কাজ করছিল না।

শেষ পর্যন্ত বসে গেলাম। ডিজাইনটা পুরো বদলে ফেললাম, যা সম্ভব হয়েছে সময়ের মধ্যে করেছি। আর এভাবেই তৈরি হলো এই কেকটা। ❤️
বিজনেস করতে গেলে শুধু সুন্দর সুন্দর কেক বানালেই হয় না, মাঝেমধ্যে এমন পরিস্থিতিও সামলাতে হয় যেগুলোর জন্য কোনো প্রস্তুতিই থাকে না। 😅
সবকিছু প্ল্যানমতো হবে—এমন না। তবে সমস্যা আসার পর কীভাবে সেটাকে সামলে নিতে হয়, সেটাও এই কাজেরই একটা অংশ।
আর সত্যি বলতে, শেষ পর্যন্ত কেকটা দেখে আমার নিজেরই মনে হলো—খারাপ হয়নি কিন্তু! 🥰❤️”

এই ছবিটা দেখে কেউ কি আন্দাজ করতে পারছেন আমি কী বানাতে যাচ্ছি? 😁দেখি তো কার guess ঠিক হয়! 👀
11/09/2026

এই ছবিটা দেখে কেউ কি আন্দাজ করতে পারছেন আমি কী বানাতে যাচ্ছি? 😁
দেখি তো কার guess ঠিক হয়! 👀

09/09/2026

কালকের অর্ডারগুলোর জন্য কত যে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে বলে বুঝানো যাবে না।
এর উপর লোডশেডিং এর যন্ত্রণা তো আছেই।

Address

House # 41/13, Block # A, Road # 2, Chandmia Housing, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Cake Art by Tarin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cake Art by Tarin:

Shortcuts

Share