26/01/2026
Cocomelon theme Birthday Cake... 🎂
এই কেকের অর্ডারটি খুবই ইন্টারেস্টিং ছিল, হঠাৎ করে রাত সারে এগারোটা বাজে একজন ভাইয়া ফোন করেছিল কেকের অর্ডার দেওয়ার জন্য এবং কেকটা পরের দিন দুপুরে ডেলিভারি দিতে হবে । আর আমাকে বলল, তার বেবির ফার্স্ট বার্থ ডে আপনি আপনার পছন্দমত কেকের ডিজাইন করে দিয়েন শুধু উনি বেবির নামটা লিখে দিয়েছিল।(নরমালি এত আর্জেন্ট কেকের অর্ডার আমি কখনোই নিই না।)
তারপরে আমি শুরু করে দিলাম আমার কাজ সবকিছু রেডি করার পর দেখি ময়দা অল্প আছে তখন ঘড়িতে দেখি রাত বারোটা পনের বাজে। আমাদের বাসার একটু দূরে একটা মোদির দোকান খোলা ছিল বাসার কেয়ারটেকারকে ফোন দিয়ে ময়দা আনার ব্যবস্থা করলাম। তারপর রাতে কেকটা বেকড করলাম এবং পরে দিন কেকের বাকি কাজ কমপ্লিট করতে করতে দুপুরই হয়ে গেল।
কিন্তু তারপরও অনেক তাড়াহুড়ো করে কেকটা সুন্দর ভাবে কমপ্লিট করে কাস্টমারের কাছে ডেলিভারি করেছি অবশ্য ভাইয়া নিজেই সেলফ পিকআপ করেছিলেন।
পরের দিন ভাইয়া রিভিউ দিলেন কেকের ডিজাইন তাদের পছন্দ হয়েছে এবং কেক তাদের গেস্টরা ও বাবু খুব মজা করে খেয়েছে।
এত ডিটেলসে সবকিছু লেখার উদ্দেশ্য হলো, একটা কেকের অর্ডার নেওয়া থেকে ডেলিভারি প্রসেস পর্যন্ত যে পরিশ্রম বা কষ্টটা করতে হয় নিমিষে তা ভ্যানিশ হয়ে যায় যখন কাস্টমার একটা ভালো রিভিউ দেয় আপ্রিসিয়েট করে। যখন শুনি আমার বানানো খাবার অনেক মানুষ তৃপ্তি সহকারে খেয়েছে প্রশংসা করেছে তখন কাজের প্রতি আগ্রহ ও ভালবাসা আরও দিগুণ বেড়ে যায়।
🎀কেকটি ছিল ৪ পাউন্ডের টু টায়ার কাস্টমাইজড চকলেট কেক।
🎀কেক সম্পর্কিত তথ্য জানতে এবং অর্ডার করতে আমাদের whatsapp নাম্বারে মেসেজ 📩অথবা কল 📞করুন।
ধন্যবাদ ❤️